জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ১ নং সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু’র সংবাদ সম্মেলন । সোমবার রাতে রংপুর কেন্দ্রীয় বাস টর্মিনালে সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান বাবু বলেন, আমি রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের বর্তমান ১নং সহ-সাধারণ সম্পাদক। রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন -২০২৪ইং ত্রি বার্ষিক নির্বাচনে আমি আবারো সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করে তা দাখিল করি। সহ-সাধারন সম্পাদকের পদ দুইটি।
এই পদে দুইজন মনোনয়নপত্র দাখিল করি, তারপর আমরা দুইজন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছি। এই মর্মে আমার পদে গত ১০মার্চ কোনো ভোট গ্রহন করা হয়নি। সোমবার বিকেলে সকল পদের ফলাফল ঘোষনা করা হলেও আমার সহ-সাধারণ সম্পাদক পদে কাউকে ঘোষণা না করে নিয়ম বহির্ভূতভাবে স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সাধারণ শ্রমিক তা না মেনে নির্বাচন কমিশন’কে বললে, নির্বাচন কমিশন শ্রমিকদেরকে তোয়াক্কা না করলে, শ্রমিকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাগণ কমিশনারের সঙ্গে কথা বলে আগামী ১৩ই মার্চ বিষয়টি সমাধানের জন্য শ্রমিকদেরকে আস্বস্ত প্রদান করেন।
















