জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে কেরাণীর হাট রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল (১২ মার্চ) মঙ্গলবার সকাল ১১টায় নগরীর করাণীর হাট রেসিডেন্সিয়াল মডেল স্কুলে অভিভবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের মালিক জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম সৈয়দ মোস্তাফিজুর রহমান খাজা।
অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও কঠোর পরিশ্রমী সৈয়দ সামসুর রউফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হাজিরহাট থানা আওামীলীগের সভাপতি আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান তুষার, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াজেদুল আরেফিন মিলন , অভিভাবক মোছাঃ আশরিফা খাতুন রতœা, মোঃ রোকুনুজ্জামান মিরুল সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন অত্র প্রতিষ্ঠানে সহকারী শিক্ষিকা মোছাঃ খালেদা আক্তার ।
















