সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রমজানের প্রথম দিনেই রংপুরে ইফতারের দোকানগুলোতে উপচেপড়া ভীর

রমজানের প্রথম দিনেই রংপুরে ইফতারের দোকানগুলোতে উপচেপড়া ভীর

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

পবিত্র রমজানের প্রথম দিনেই রংপুরে ইফতারের দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীর । গতকাল (১২ মার্চ ) মঙ্গলবার প্রথম রোজার দিনে বিকেলে রংপুর নগরীর কাচারী বাজার, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, গ্রান্ড হোটেল মোড়, টার্মিনাল মোড়, লালবাগ, মর্ডান মোড়, পার্কের মোড়ে ইফতার সামগ্রীর দোকান গুলোতে ভীর দেখা গেছে।

এছাড়াও বিভিন্ন পাড়া মহল্লায় হোটেল-রেস্তোরাঁ থেকে শুরু করে রাস্তার পাশের অস্থায়ী দোকানেও ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে। ইফতার দোকানগুরোতে বুন্দিয়া, জিলাপি, নিমক পড়া, ছোলা, বুট, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ডিম চপ, দই বড়া, ডাবলির ঘুঘনি, মিষ্টি, শাহী হালিম, গরু -মুরগি-খাসির হালিম, কাবাব, সবজি পাকোড়া, মাংসর চপের পাশাপাশি অনেকে আয়োজন নিয়ে বসেছেন। এছাড়া বাজরে খেজুর, তরমুজ, মালটা, কলা, আপেল, কমলার চাহিদা ছিল বেশি।

রাস্তার মোড়ে মোড়ে বিক্রি হতে দেখা যায় কলা, বাঙ্গি, তরমুজ, আনারস, আপেল, আঙ্গর, লেবু, শশা, ধনিয়াপাতা, মরিচসহ বিভিন্ন ধরনের খেজুর। ইফতারে খেজুর ও ফলের চাহিদা বেশি থাকায় এসব দোকানে বেশি ভীর দেখা যায়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM