সর্বশেষ
সর্বশেষ

Day: March 13, 2024

রংপুরে মানব কল্যাণ পরিষদের আয়োজনে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: নারী অধিকার ও অন্তুর্ভুক্তিমুলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ গঠনের লক্ষে রংপুরে মানব কল্যাণ পরিষদ (এমকেপি) এর আয়োজনে এবং নেটজ বাংলাদেশ ও বিএসজেড এর সহযোগিতা নারীর প্রতি সহিংসতা , যৌন হয়রানি ও বাল্য বিবাহ নিরসনে করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়। গতকাল (১৩ মার্চ) বুধবার সকাল ১১টায় নগরীর কামাল কাছনায় এসোড ট্রেনিং সেন্টার হলরুমে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি। অনুষ্ঠানে মানব কল্যাণ পরিষদ (এমকেপি) এর পরিচালক মোঃ রবিউল আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সালোয়ারা বেগম, রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আব্দুর রউফ শাহ, সুজন রংপুর জেলা শাখার সভাপতি মোঃ ফকরুল আনাম বেঞ্জু, মানব কল্যাণ পরিষদ এর এরিয়া সমন্বয়কারী মোঃ ইয়াছিন আলী, ট্রেনিং এন্ড এডভোকেসি মোছাঃ তামান্না জেবিন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ন্যায্যমূল্যে ইফতার বিক্রয় কেন্দ্র উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী স্বাস্থ্যসম্মত ইফতার বিক্রয় কেন্দ্রের উদ্যোগ নিয়েছে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ । বুধবার (১৩ মার্চ) বিকেলে রংপুর কাচারী বাজারে মহুয়া স্পেশাল ইফতারের দোকানে ন্যায্যমূল্যে ইফতার বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ আকবর আলীর সভাপতিত্বে উদ্বোধন কালে উপস্থিত ছিলেন রংপুর রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাবিবুল হাসান রুমি, রংপুরে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ক্রাইম) উৎপল কুমার, রংপুর জেলা হোটেল ও রেস্তোরা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না, চেম্বাররের প্রতিনিধি ও বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ।

Read More »

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজা, সম্পাদক মজিদ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ আনোয়ারুল ইসলাম রাজা ও সাধারণ সম্পদক পদে এম এ মজিদ নির্বাচিত হয়েছেন। গত রবিবার (১০ মার্চ ২০২৪) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ভোট গননা শেষে গত ১৩ মার্চ বুধবার বিকালে ইউনিয়ন কার্যালয়ে ২১ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটির ফলাফল ঘোষণা করেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত হন সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম রাজা, কার্যকরী সভাপতি আব্দুল আজিজ, সহ সভাপতি (১) মোঃ শামিম, সহ সভাপতি (২) মোঃ মানু মিয়া, সাধারণ সম্পদক এম এ মজিদ, সহ-সাধারণ সম্পাদক (১) আসাদুজ্জামান বাবু , সহ-সাধারণ সম্পাদক (২) রোনাচুর জামান মিন্টু, কোষাধ্যক্ষ মোঃ শাহরিয়ার হোসেন বিটুল, সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান মজনু, সহ সাংগঠনিক সম্পাদক সিরাজল ইসলাম শিরু, দপ্তর সম্পাদক নয়ন মিয়া, প্রচার ও শ্রমিক কল্যাণ সম্পাদক মোঃ শামিম মিয়া, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পারভেজ হোসেন পলাশ, সড়ক সম্পাদক (১) মোতালেব হোসেন, সড়ক সম্পাদক (২) মোঃ ছাদেক আলী, সড়ক সম্পাদক (৩ ) কবির হোসেন ইদু, কার্যকরি সদস্য (১) মোঃ শাহান শাহ, কার্যকরি সদস্য (২) মোঃ আরমান হোসেন, কার্যকরি সদস্য (৩) মোঃ রোস্তম আলী , কার্যকরি সদস্য (৪) মোঃ মনজিল হোসেন, কার্যকরি সদস্য (৫) মোঃ মেহের উদ্দিন মেরু। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী কাঞ্চন, সদস্য মোঃ ফারুখ হোসেন, মোঃ আজাদ মিয়া, মোঃ তছলিম মিয়া।

Read More »

বাজুস রংপুর জেলা শাখার শোক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার উপদেষ্টা ও ত্রিনয়ন জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রী বাবলু কুড়ি বুধবার (১৩ মার্চ) সকাল ১০টায় বার্ধক্যজনিত কারণে রংপুর মাউট প্যাসিফিক হসপিটালে পরলোক গমন করেন (দিব্যান লোকান স্ব গচ্ছতু) । তাহার শেষকৃত্য অদ্য ১৩ ই মার্চ ২০২৪ তারিখ দখিগঞ্জ শ্মশানে সম্পূর্ণ হইবে, “তাহার মৃত্যুতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন রংপুর জেলা শাখার সকল কার্যনির্বাহী কমিটির সদস্য গভীরভাবে শোকাভিভূত, মর্মাহত ও ব্যথিত।” সকলে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায়েছেন এবং মহান সৃষ্টিকর্তার নিকট তাহার বিদেহী আত্মার শান্তি কামনা করেন । “তাহার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ১৩ ই মার্চ ২০২৪ ইং তারিখ রোজ বুধবার রংপুর মহানগরের সকল জুয়েলারি শোরুম ও কারখানা পূর্ণ দিবস বন্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাজুস রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু ।

Read More »

চলতি বছরের জন্য আরএডিপি ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা অনুমোদন করেছে এনইসি

চলতি বছরের জন্য আরএডিপি ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা অনুমোদন করেছে এনইসি সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১২ মার্চ, ২০২৪ খৃ. জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) আজ সড়ক পরিবহন, যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিয়ে চলতি অর্থবছরের জন্য ২ লাখ ৪৫ হাজার কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন দিয়েছে। অনুমোদিত আরএডিপি চলতি অর্থবছরের মূল এডিপির আকার ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার চেয়ে ১৮ হাজার কোটি টাকা বা ৬.৮৪ শতাংশ কম। আজ রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এনইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভার পর সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার বলেন, মোট সংশোধিত আরএডিপি ২ লাখ ৪৫ হাজার কোটি টাকার মধ্যে ১ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা স্থানীয় উৎস থেকে এবং ৮৩ হাজার ৫০০ কোটি টাকা বিদেশী উৎস থেকে আসবে। ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুস সালাম ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার বক্তব্য রাখেন। সত্যজিৎ বলেন, চলতি অর্থবছরের জন্য আরএডিপিতে মোট প্রকল্পের সংখ্যা ১৫৮৮টি নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ১৩৪৫টি বিনিয়োগ প্রকল্প, ৩৬টি সম্ভাব্যতা যাচাই প্রকল্প, ১১৫টি কারিগরি সহায়তা প্রকল্প এবং ৯২টি স্ব-অর্থায়ন প্রকল্প রয়েছে। পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্প প্রণয়ন, অনুমোদন ও বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর পূর্বের নির্দেশনা অনুযায়ী সভায় বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব রাখা হয়েছে। তিনি বলেন, প্রায় তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী যেসব প্রকল্প শেষ পর্যায়ে এবং ন্যূনতম তহবিলে সম্পন্ন হতে পারে এবং যেগুলো থেকে তাৎপর্যপূর্ণ ফল আসতে পারে, সেসব প্রকল্পের জন্য প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সালাম বলেন, প্রধানমন্ত্রী প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন পর্যায়ে বিলম্বের স্বাভাবিক প্রবণতা এড়াতে সম্ভাব্যতা যাচাইয়ের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) মনিটরিং করার বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে যাতে উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো সম্পন্ন হয়, সময় ও ব্যয় বেড়ে না যায়। পরিকল্পনামন্ত্রী বলেন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, সামাজিক সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের মতো খাতে বরাদ্দ ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়ার ওপর সভায় জোর দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে সালাম বলেন, সামর্থের অভাব এবং অন্যান্য কিছু সীমাবদ্ধতার কারণে কিছু মন্ত্রণালয় ও বিভাগ প্রায়ই আরএডিপিতে কম বরাদ্দ দেখতে পায়। তিনি বলেন, আরএডিপি বাস্তবায়নে শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাদের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে এডিপি ব্যবহারের ধীরগতি সম্পর্কে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, ২০২৩ সালের জুলাই থেকে শুরু হওয়া চলতি অর্থবছরে অনেক প্রতিকূলতার পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে, যা উন্নয়নের গতির জন্য ক্ষতিকর। গত সাধারণ নির্বাচন নিয়ে সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, দেশে একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহসহ সব অর্থনৈতিক সূচকও বাড়ছে। ‘স্থিতিশীলতা উন্নয়নের পূর্বশর্ত এবং এটি এখন বিরাজমান’ উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পগুলোর বাস্তবায়ন এখন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। পরিকল্পনা মন্ত্রী আরও জানান, ৯ম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং ডেল্টা প্ল্যান ২১০০ ও পরিপ্রেক্ষিত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে খসড়া তৈরি করা হবে। এডিপির আকার হ্রাস করার স্বাভাবিক প্রবণতা সম্পর্কে অপর এক প্রশ্নের উত্তরে সালাম বলেন, এডিপি সংশোধন একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এটি অব্যাহত থাকবে। পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার জানান, বর্তমান ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সামান্য কিছু পরিবর্তন করে চলতি অর্থবছরের জন্য আরএডিপি চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, সভায় প্রধানমন্ত্রী নির্বাহী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর বেশি জোর দিয়েছেন। পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিবকে প্রকল্প পরিচালকদের সক্ষমতা বাড়ানো এবং একটি পুল তৈরির মাধ্যমে তাদের সর্বোচ্চ সম্ভাবনাকে কাজে লাগানোর উপায় সংক্রান্ত একটি রোডম্যাপ জমা দিতে বলেছেন। এ বিষয়ে সত্যজিৎ বলেন, রোডম্যাপ ও গাইডলাইন পাওয়া গেলে, বাস্তবায়নে ধীরগতির প্রবণতা ও সামর্থের অভাবকে সামগ্রিকভাবে মোকাবেলা করার জন্য কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে শেষ পর্যায়ে থাকা প্রায় ৩৩০টি প্রকল্প চলতি অর্থবছরে শেষ করতে নির্দেশ দিয়েছেন। পরিকল্পনা সচিব বলেন, ৩৩০টি প্রকল্পের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা প্রতিশ্রুতি দিয়েছেন যে, দেশি-বিদেশি তহবিল প্রস্তুত থাকায় ওই প্রকল্পগুলো সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে। এক প্রশ্নের জবাবে সত্যজিৎ বলেন, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী বরাদ্দে কিছু অমিল থাকলেও প্রধানমন্ত্রী স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, পরিবেশ, নারীর উন্নয়ন খাতে আরও মানসম্মত প্রকল্প

Read More »

চলতি বছরের জন্য আরএডিপি ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা অনুমোদন করেছে এনইসি

সিনিয়র রিপোর্টার /দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১২ মার্চ, ২০২৪ খৃ : জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) আজ সড়ক পরিবহন, যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিয়ে চলতি অর্থবছরের জন্য ২ লাখ ৪৫ হাজার কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন দিয়েছে। অনুমোদিত আরএডিপি চলতি অর্থবছরের মূল এডিপির আকার ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার চেয়ে ১৮ হাজার কোটি টাকা বা ৬.৮৪ শতাংশ কম। আজ রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এনইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভার পর সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার বলেন, মোট সংশোধিত আরএডিপি ২ লাখ ৪৫ হাজার কোটি টাকার মধ্যে ১ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা স্থানীয় উৎস থেকে এবং ৮৩ হাজার ৫০০ কোটি টাকা বিদেশী উৎস থেকে আসবে। ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুস সালাম ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার বক্তব্য রাখেন। সত্যজিৎ বলেন, চলতি অর্থবছরের জন্য আরএডিপিতে মোট প্রকল্পের সংখ্যা ১৫৮৮টি নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ১৩৪৫টি বিনিয়োগ প্রকল্প, ৩৬টি সম্ভাব্যতা যাচাই প্রকল্প, ১১৫টি কারিগরি সহায়তা প্রকল্প এবং ৯২টি স্ব-অর্থায়ন প্রকল্প রয়েছে। পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্প প্রণয়ন, অনুমোদন ও বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর পূর্বের নির্দেশনা অনুযায়ী সভায় বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব রাখা হয়েছে। তিনি বলেন, প্রায় তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী যেসব প্রকল্প শেষ পর্যায়ে এবং ন্যূনতম তহবিলে সম্পন্ন হতে পারে এবং যেগুলো থেকে তাৎপর্যপূর্ণ ফল আসতে পারে, সেসব প্রকল্পের জন্য প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সালাম বলেন, প্রধানমন্ত্রী প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন পর্যায়ে বিলম্বের স্বাভাবিক প্রবণতা এড়াতে সম্ভাব্যতা যাচাইয়ের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) মনিটরিং করার বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে যাতে উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো সম্পন্ন হয়, সময় ও ব্যয় বেড়ে না যায়। পরিকল্পনামন্ত্রী বলেন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, সামাজিক সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের মতো খাতে বরাদ্দ ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়ার ওপর সভায় জোর দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে সালাম বলেন, সামর্থের অভাব এবং অন্যান্য কিছু সীমাবদ্ধতার কারণে কিছু মন্ত্রণালয় ও বিভাগ প্রায়ই আরএডিপিতে কম বরাদ্দ দেখতে পায়। তিনি বলেন, আরএডিপি বাস্তবায়নে শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাদের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে এডিপি ব্যবহারের ধীরগতি সম্পর্কে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, ২০২৩ সালের জুলাই থেকে শুরু হওয়া চলতি অর্থবছরে অনেক প্রতিকূলতার পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে, যা উন্নয়নের গতির জন্য ক্ষতিকর। গত সাধারণ নির্বাচন নিয়ে সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, দেশে একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহসহ সব অর্থনৈতিক সূচকও বাড়ছে। ‘স্থিতিশীলতা উন্নয়নের পূর্বশর্ত এবং এটি এখন বিরাজমান’ উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পগুলোর বাস্তবায়ন এখন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। পরিকল্পনা মন্ত্রী আরও জানান, ৯ম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং ডেল্টা প্ল্যান ২১০০ ও পরিপ্রেক্ষিত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে খসড়া তৈরি করা হবে। এডিপির আকার হ্রাস করার স্বাভাবিক প্রবণতা সম্পর্কে অপর এক প্রশ্নের উত্তরে সালাম বলেন, এডিপি সংশোধন একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এটি অব্যাহত থাকবে। পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার জানান, বর্তমান ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সামান্য কিছু পরিবর্তন করে চলতি অর্থবছরের জন্য আরএডিপি চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, সভায় প্রধানমন্ত্রী নির্বাহী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর বেশি জোর দিয়েছেন। পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিবকে প্রকল্প পরিচালকদের সক্ষমতা বাড়ানো এবং একটি পুল তৈরির মাধ্যমে তাদের সর্বোচ্চ সম্ভাবনাকে কাজে লাগানোর উপায় সংক্রান্ত একটি রোডম্যাপ জমা দিতে বলেছেন। এ বিষয়ে সত্যজিৎ বলেন, রোডম্যাপ ও গাইডলাইন পাওয়া গেলে, বাস্তবায়নে ধীরগতির প্রবণতা ও সামর্থের অভাবকে সামগ্রিকভাবে মোকাবেলা করার জন্য কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে শেষ পর্যায়ে থাকা প্রায় ৩৩০টি প্রকল্প চলতি অর্থবছরে শেষ করতে নির্দেশ দিয়েছেন। পরিকল্পনা সচিব বলেন, ৩৩০টি প্রকল্পের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা প্রতিশ্রুতি দিয়েছেন যে, দেশি-বিদেশি তহবিল প্রস্তুত থাকায় ওই প্রকল্পগুলো সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে। এক প্রশ্নের জবাবে সত্যজিৎ বলেন, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী বরাদ্দে কিছু অমিল থাকলেও প্রধানমন্ত্রী স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, পরিবেশ, নারীর উন্নয়ন খাতে আরও মানসম্মত প্রকল্প গ্রহণের নির্দেশনা দিয়েছেন। চলতি অর্থবর্ষের আরএডিপ

Read More »