জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ আনোয়ারুল ইসলাম রাজা ও সাধারণ সম্পদক পদে এম এ মজিদ নির্বাচিত হয়েছেন। গত রবিবার (১০ মার্চ ২০২৪) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ভোট গননা শেষে গত ১৩ মার্চ বুধবার বিকালে ইউনিয়ন কার্যালয়ে ২১ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটির ফলাফল ঘোষণা করেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত হন সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম রাজা, কার্যকরী সভাপতি আব্দুল আজিজ, সহ সভাপতি (১) মোঃ শামিম, সহ সভাপতি (২) মোঃ মানু মিয়া, সাধারণ সম্পদক এম এ মজিদ, সহ-সাধারণ সম্পাদক (১) আসাদুজ্জামান বাবু , সহ-সাধারণ সম্পাদক (২) রোনাচুর জামান মিন্টু, কোষাধ্যক্ষ মোঃ শাহরিয়ার হোসেন বিটুল, সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান মজনু, সহ সাংগঠনিক সম্পাদক সিরাজল ইসলাম শিরু,
দপ্তর সম্পাদক নয়ন মিয়া, প্রচার ও শ্রমিক কল্যাণ সম্পাদক মোঃ শামিম মিয়া, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পারভেজ হোসেন পলাশ, সড়ক সম্পাদক (১) মোতালেব হোসেন, সড়ক সম্পাদক (২) মোঃ ছাদেক আলী, সড়ক সম্পাদক (৩ ) কবির হোসেন ইদু, কার্যকরি সদস্য (১) মোঃ শাহান শাহ, কার্যকরি সদস্য (২) মোঃ আরমান হোসেন, কার্যকরি সদস্য (৩) মোঃ রোস্তম আলী , কার্যকরি সদস্য (৪) মোঃ মনজিল হোসেন, কার্যকরি সদস্য (৫) মোঃ মেহের উদ্দিন মেরু। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী কাঞ্চন, সদস্য মোঃ ফারুখ হোসেন, মোঃ আজাদ মিয়া, মোঃ তছলিম মিয়া।
















