জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার উপদেষ্টা ও ত্রিনয়ন জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রী বাবলু কুড়ি বুধবার (১৩ মার্চ) সকাল ১০টায় বার্ধক্যজনিত কারণে রংপুর মাউট প্যাসিফিক হসপিটালে পরলোক গমন করেন (দিব্যান লোকান স্ব গচ্ছতু) । তাহার শেষকৃত্য অদ্য ১৩ ই মার্চ ২০২৪ তারিখ দখিগঞ্জ শ্মশানে সম্পূর্ণ হইবে, “তাহার মৃত্যুতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন রংপুর জেলা শাখার সকল কার্যনির্বাহী কমিটির সদস্য গভীরভাবে শোকাভিভূত, মর্মাহত ও ব্যথিত।”
সকলে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায়েছেন এবং মহান সৃষ্টিকর্তার নিকট তাহার বিদেহী আত্মার শান্তি কামনা করেন । “তাহার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ১৩ ই মার্চ ২০২৪ ইং তারিখ রোজ বুধবার রংপুর মহানগরের সকল জুয়েলারি শোরুম ও কারখানা পূর্ণ দিবস বন্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাজুস রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু ।
















