সর্বশেষ
সর্বশেষ

Day: March 20, 2024

রংপুর সিটি কর্পোরেশনের চার্জার ভ্যান বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে এগিয়ে নিতে বর্জ্য সংগ্রহকারীদের মাঝে ১৬টি বর্জ্য পরিবহন চার্জার ভ্যান প্রদান করেছে বিএসআরএম ও ফিনিশ মন্ডিয়াল বাংলাদেশের অর্থায়নে রংপুর সিটি কর্পোরেশন ও ইএসডিও। মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১২টায় রংপুর সিটি কর্পোরেশন মিলনায়তনে বর্জ্য পরিবহন ভ্যান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর সিটি কর্পোরেশনের সচিব জয়শ্রী রানী, বিএসআরএম’র জোনাল হেড মোস্তাফিজুর রহমান, ফিনিস মন্ডিয়ালের কান্ট্রি ডিরেক্ট্রর উম্মে ওয়াহিদা আনজুম, কমকর্তা মজিবুর রহমান, ইএসডিও’র প্রকল্প সমন্বয়কারী জুলফিকার ইসলাম, রসিকেরর বর্জ্য তিন শাখা প্রধান মিজানুর রহমান মিজু, মাসুদ রানা, হাসান রাহী প্রমূখ। এসময় রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীসহ পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর সিটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ইএসডিও’র মতো অনেক উন্নয়ন সংস্থা আমাদের পাশে দাঁড়াচ্ছে। এতে করে সিটি কর্পোশেনের কাজে অনেক সহযোগিতা হচ্ছে। রংপুর সিটিকে ক্লিন সিটি ও গ্রীন সিটিতে পরিণত করার যে স্বপ্ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি তা বাস্তবায়ন করতে হলে সকলের মাঝে সচেতনতাবোধ আনতে হবে। সিটির প্রতিটি নাগরিক যদি নিজ দায়িত্বে রংপুর সিটিকে পরিষ্কার রাখার ব্রত নেয়, তাহলে রংপুর সিটি হবে দেশের সবচেয়ে পরিষ্কার সিটি। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে চার্জার ভ্যানের চাবি তুলে দেয়া হয়

Read More »

রংপুরে শিক্ষার্থীদের মাঝে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শিক্ষা উপকরণ বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মহানগর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতৃবৃন্দ।মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে নগরীর উত্তম স্কুল এন্ড কলেজের হল রুমে এ শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহানগর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মাহমুদুল হাসান জীবনের সঞ্চালনায় ও উত্তম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন বাবু। এসময় আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও রংপুর সরকারি কলেজের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিছ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সভাপতি সিফাত ইসলাম, ৩৩ নং ওয়ার্ডের সভাপতি রেজাউল ইসলাম, ১৪ নং ওয়ার্ডের সভাপতি সাইয়েদীন মোরছালীন রাব্বি, ১৭ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সুমন, ২৩ নং ওয়ার্ডের ছাত্রনেতা তোফিক অন্যান্যরা।

Read More »