সর্বশেষ
সর্বশেষ

Day: March 30, 2024

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর শাখার আয়োজনে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (৩০ মার্চ) শনিবার বাদ আছর নগরীর মুলাটোলে মেট্রোপলিটন কোতয়ালী থানা সংলগ্ন পুলিশ কমিউনিটি সেন্টার হলরুমে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর শাখার সভাপতি মমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর কারমাইকেল কলেজের সাবেক ভিপি ও রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মিয়া, রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখের প্রতিষ্ঠান চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরে আজীবন সদস্য ফখরুল আনাম বেঞ্জু, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ। এসময় রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, সিদ্দিকুর রহমান সিদ্দিক, প্রথম খবরের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলা, সাংবাদিক জিতু কবির, সাংবাদিক হাসান গোর্কি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরে আজীবন সদস্য এ্যাড. আবু সাহীদ সুমন, সকালের বাণীর বার্তা সম্পাদক মোঃ ইকবাল সুমন, ঢাকা পোস্ট রংপুর প্রতিনিধি ফরহাদুজ্জামান ফারুক, রংপুর রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক রেদওয়ান হিমেল, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমনসহ সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে যেসকল ফটো সাংবাদিক ও সাংবাদিক নিহত হয়েছে মরহুম সকলের রুহের মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিরাজুল ইসলাম। এ সময় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

বাংলাদেশ অটোরিকশা শ্রমিকলীগ রংপুর মহানগর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ অটোরিকশা শ্রমিকলীগ রংপুর মহানগর শাখা ও সোসাইটি সমন্বয় কমিটির আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে নগরীর গনেপুর বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চ বিদ্যালয় হলরুমে আলোচনা সভায় বাংলাদেশ অটোরিকশা শ্রমিকলীগ রংপুর মহানগর শাখার সভাপতি মোঃ নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাফিউর রহমন সফি, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি ও রসিক প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সিঃ সহ সভাপতি মোঃ রায়হান আহমেদ মানিক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোরিকশা শ্রমিকলীগ রংপুর মহানগর শাখার সিঃ সহ সভাপতি মোঃ মজিদুল ইসলাম টিটু, সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোঃ আসাদ মিয়া, মোঃ লিমন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা বিটু, কোষাধক্ষ মোঃ আলম মিয়া, আটো বাইক শ্রমিক কল্যান সোসাইটির সভাপতি মোহাম্মদ আলী, সহ সভাপতি আজিম উদ্দীন, কোষাধক্ষ মোঃ মহসিন আলী, শ্রমিক নেতা লাল মিয়া সহ ১৪ টি শাখার নেতৃবৃন্দ।

Read More »

নিয়মিত বাজার মনিটরিংয়ে পণ্যের দাম কমছে : রংপুরে ভোক্তা মহাপরিচালক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: নিয়মিত বাজার মনিটরিংয়ের কারণে দ্রব্যমূল্য কমছে বলে দাবি করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান। তিনি বলেছেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের কারণে আগের চেয়ে দ্রব্যমূল্য এখন অনেকটাই কমছে। মনিটরিংয়ের কারণে বর্তমানে ৮০০ টাকার তরমুজ আজকে ২০০ টাকা বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম ৮০০ টাকা থেকে ৫৯৫ টাকায় এবং ১০০ টাকার বেগুন ৩০ টাকায় বিক্রি হচ্ছে। যার ফলে বাজার নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, না হলে পাগলা ঘোড়ার মতো দাম বাড়তো। শনিবার (৩০ মার্চ) দুপুরে রংপুর মহানগরীর সিটি বাজার মনিটরিং ও ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগত মান নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন। শুধু পণ্যের দাম বাড়লে মিডিয়ায় প্রচার না করে দাম কমলেও তা প্রচার করতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান। এ সময় তিনি বলেন, বেগুনের কেজি ১০০ টাকা ছিল, এতদিন সেটি মিডিয়ায় প্রচার হয়েছে। বর্তমানে দাম কমে বেগুন এখন রংপুরে ৩০ টাকা কেজি, লেবুর হালি ৮০ টাকা প্রচার হলেও বর্তমানে ২৫ থেকে ৩০ টাকা হালি বিক্রি হচ্ছে। সেটি মিডিয়ায় প্রচার হয়নি। মিডিয়ায় উচ্চ দ্রব্যমূল্যের বিষয়টি প্রচার হলেও পণ্যের দাম কমার বিষয়ে প্রচার হয় না। যার ফলে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই সুযোগটা গ্রহণ করে। ভোক্তার ডিজি বলেন, পবিত্র মাহে রমজানে উত্তরাঞ্চলে দ্রব্যমূল্য কেন বাড়ছে সেই বিষয়ে মনিটরিংয়ে আমরা এসেছি। তাছাড়া আমরা বাজারে আসলে দাম কমে, চলে গেলে আবার দাম বাড়ে এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য বাজার মনিটরিং করছি। অন্যান্য জেলায় এই মনিটরিং করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রতিটি জেলায় ভেজাল, নকল প্রতিরোধে কাজ করছি। রংপুরের বাজারে ভোজ্যতেল অস্বাস্থ্যকর ড্রামে রেখে বিক্রি করা হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাছাড়া ড্রামে রাখার কারণে কোনটা সয়াবিন তেল আর কোনটা পাম ওয়েল সেটা বোঝা মুশকিল। এই সব বিষয় নিয়ে কাজ করছি। সিটি বাজার মনিটরিংয়ের সময় বিএসটিআইয়ে নকল লোগো ব্যবহারের দায়ে ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে ১ হাজারসহ মোট দুইজন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন প্রমুখ। পরে দুপুর ১২টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগত মান নিশ্চিতকরণে ডিজিটাল মনিটরিং ও খোলাতেল বাজারজাত বন্ধকরণে সচেতনতা বৃদ্ধি- শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম, ডিএনসিআরপির মহাপরিচালক এ. এইচ. এম শফিকুজ্জামান, অতিরিক্ত সচিব (শিল্প মন্ত্রণালয় ও প্রকল্প পরিচালক) মো. শামীমুল হক, যুগ্ম সচিব (শিল্প মন্ত্রণালয় ও প্রকল্প উপর পরিচালক) মো. জাকির হোসেন, গেইন বাংলাদেশের পোর্টফোলিও লিড ড. আশেক মাহফুজ প্রমুখ। কর্মশালায় প্রশাসনের সরকারি কর্মকর্তারা ছাড়াও ব্যবসায়ী, সুশীল সমাজ, শিক্ষক, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা পেয়ারা স্যার গ্রন্থাগারের খাদ্যবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা পেয়ারা স্যার গ্রন্থাগারের উদ্যোগে ও ফাউন্ডেশনের সহযোগিতায় সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র,খাদ্য ও অর্থ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকালে মাহিগঞ্জ এলাকায় এ বস্ত্র,খাদ্য ও অর্থ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন পেয়ারা স্যারের বোন ও গন্থাগারের মোতোয়ালি নিলুফা আরা বেগম, ২৯ নাম্বার ওয়ার্ড এর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুমানা ইসলাম, পেয়ারা স্যারের বড় সন্তান ও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইফফেত আরা লুবনা এবং গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও জিলা স্কুলের সিনিয়র শিক্ষক সাহিনা সুলতানা।

Read More »

রংপুর জেলা যুবলীগের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এমপি’র নির্দেশে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়। (৩০ মার্চ) শনিবার সকালে নগরীর বঙ্গবন্ধু ম্যুরালের সামনে গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখার সভাপতি লক্ষীন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সিদ্দিকী রনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখার সহ সভাপতি নওশাত আলম রাজু , যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটন , যুবলীগ নেতা আদনান হোসেন , যুব নেতা ওয়াদুদ, সুমন, সহ অন্যন্য নেতৃবন্দ।

Read More »