সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • নিয়মিত বাজার মনিটরিংয়ে পণ্যের দাম কমছে : রংপুরে ভোক্তা মহাপরিচালক

নিয়মিত বাজার মনিটরিংয়ে পণ্যের দাম কমছে : রংপুরে ভোক্তা মহাপরিচালক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

নিয়মিত বাজার মনিটরিংয়ের কারণে দ্রব্যমূল্য কমছে বলে দাবি করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান। তিনি বলেছেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের কারণে আগের চেয়ে দ্রব্যমূল্য এখন অনেকটাই কমছে। মনিটরিংয়ের কারণে বর্তমানে ৮০০ টাকার তরমুজ আজকে ২০০ টাকা বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম ৮০০ টাকা থেকে ৫৯৫ টাকায় এবং ১০০ টাকার বেগুন ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

যার ফলে বাজার নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, না হলে পাগলা ঘোড়ার মতো দাম বাড়তো। শনিবার (৩০ মার্চ) দুপুরে রংপুর মহানগরীর সিটি বাজার মনিটরিং ও ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগত মান নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন। শুধু পণ্যের দাম বাড়লে মিডিয়ায় প্রচার না করে দাম কমলেও তা প্রচার করতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান। এ সময় তিনি বলেন, বেগুনের কেজি ১০০ টাকা ছিল, এতদিন সেটি মিডিয়ায় প্রচার হয়েছে। বর্তমানে দাম কমে বেগুন এখন রংপুরে ৩০ টাকা কেজি, লেবুর হালি ৮০ টাকা প্রচার হলেও বর্তমানে ২৫ থেকে ৩০ টাকা হালি বিক্রি হচ্ছে।

সেটি মিডিয়ায় প্রচার হয়নি। মিডিয়ায় উচ্চ দ্রব্যমূল্যের বিষয়টি প্রচার হলেও পণ্যের দাম কমার বিষয়ে প্রচার হয় না। যার ফলে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই সুযোগটা গ্রহণ করে। ভোক্তার ডিজি বলেন, পবিত্র মাহে রমজানে উত্তরাঞ্চলে দ্রব্যমূল্য কেন বাড়ছে সেই বিষয়ে মনিটরিংয়ে আমরা এসেছি। তাছাড়া আমরা বাজারে আসলে দাম কমে, চলে গেলে আবার দাম বাড়ে এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য বাজার মনিটরিং করছি। অন্যান্য জেলায় এই মনিটরিং করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিটি জেলায় ভেজাল, নকল প্রতিরোধে কাজ করছি। রংপুরের বাজারে ভোজ্যতেল অস্বাস্থ্যকর ড্রামে রেখে বিক্রি করা হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাছাড়া ড্রামে রাখার কারণে কোনটা সয়াবিন তেল আর কোনটা পাম ওয়েল সেটা বোঝা মুশকিল। এই সব বিষয় নিয়ে কাজ করছি। সিটি বাজার মনিটরিংয়ের সময় বিএসটিআইয়ে নকল লোগো ব্যবহারের দায়ে ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে ১ হাজারসহ মোট দুইজন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন প্রমুখ। পরে দুপুর ১২টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগত মান নিশ্চিতকরণে ডিজিটাল মনিটরিং ও খোলাতেল বাজারজাত বন্ধকরণে সচেতনতা বৃদ্ধি- শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম, ডিএনসিআরপির মহাপরিচালক এ. এইচ. এম শফিকুজ্জামান, অতিরিক্ত সচিব (শিল্প মন্ত্রণালয় ও প্রকল্প পরিচালক) মো. শামীমুল হক, যুগ্ম সচিব (শিল্প মন্ত্রণালয় ও প্রকল্প উপর পরিচালক) মো. জাকির হোসেন, গেইন বাংলাদেশের পোর্টফোলিও লিড ড. আশেক মাহফুজ প্রমুখ। কর্মশালায় প্রশাসনের সরকারি কর্মকর্তারা ছাড়াও ব্যবসায়ী, সুশীল সমাজ, শিক্ষক, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM