সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর শাখার আয়োজনে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (৩০ মার্চ) শনিবার বাদ আছর নগরীর মুলাটোলে মেট্রোপলিটন কোতয়ালী থানা সংলগ্ন পুলিশ কমিউনিটি সেন্টার হলরুমে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর শাখার সভাপতি মমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর কারমাইকেল কলেজের সাবেক ভিপি ও রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মিয়া, রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখের প্রতিষ্ঠান চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরে আজীবন সদস্য ফখরুল আনাম বেঞ্জু, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ।

এসময় রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, সিদ্দিকুর রহমান সিদ্দিক, প্রথম খবরের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলা, সাংবাদিক জিতু কবির, সাংবাদিক হাসান গোর্কি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরে আজীবন সদস্য এ্যাড. আবু সাহীদ সুমন, সকালের বাণীর বার্তা সম্পাদক মোঃ ইকবাল সুমন, ঢাকা পোস্ট রংপুর প্রতিনিধি ফরহাদুজ্জামান ফারুক, রংপুর রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক রেদওয়ান হিমেল, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমনসহ সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে যেসকল ফটো সাংবাদিক ও সাংবাদিক নিহত হয়েছে মরহুম সকলের রুহের মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিরাজুল ইসলাম। এ সময় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM