জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এমপি’র নির্দেশে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়। (৩০ মার্চ) শনিবার সকালে নগরীর বঙ্গবন্ধু ম্যুরালের সামনে গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখার সভাপতি লক্ষীন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সিদ্দিকী রনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখার সহ সভাপতি নওশাত আলম রাজু , যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটন , যুবলীগ নেতা আদনান হোসেন , যুব নেতা ওয়াদুদ, সুমন, সহ অন্যন্য নেতৃবন্দ।
















