সর্বশেষ
সর্বশেষ

Day: April 5, 2024

এফ ও এইচ প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর এফ ও এইচ প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ফ্রেন্ডস অফ হিউম্যানিটি (এফ ও এইচ) ইউএসএ নামের একটি সংস্থা।ফ্রেন্ডস অফ হিউম্যানিটি (এফ ও এইচ) ইউএসএ এর কান্ট্রি ডিরেক্টর সৈয়দ ওছামা জালালের সার্বিক সহযোগিতায় এবং হিড রংপুরের ব্যবস্থাপনায় এফওএইচ রমজান প্রকল্পের অধীনে বাংলাদেশের দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য প্যাকেজ বিতরণ কর্মসূচি-২০২৪ এর অংশ হিসেবে গতকাল রংপুর নগরীর এফ ও এইচ প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত খাদ্য প্যাকেজ ও ঈদ সামগ্রীর মধ্যে প্রত্যেককে পোলার চাল দুই কেজি, আটা দুই কেজি, চিনি এক কেজি, সেমাই এক কেজি, গুড়া দুধ ২৫০ গ্রাম, পিয়াজ দুই কেজি, লবন এক কেজি, চাল ৫ কেজি, ঘি-২৫০ গ্রাম, আলু ৪ কেজি, মসুর ডাল এক কেজি ও সয়াবিন তৈল এক লিটার প্রদান করা হয়।ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) এর ভাইস চেয়ারম্যান এম.এ বারী, সহকারী নির্বাহী পরিচালক মোঃ শরফুদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা এম.এ আউয়াল, এফ ও এইচ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ফেরদৌস আরা, সহকারী শিক্ষক রওনক সুলতানা, মোনালিসা, নাজনীন নাহার, রানী আক্তার, আফরোজা সুলতানা, তাবাসসুম নাজ, আয়েশা আখতার, স্বেচ্ছাসেবক মোঃ কাশেম ভোলা, মোঃ জাহেদুল ইসলাম মন্ডলসহ প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Read More »

বিএফএ রংপুর জেলা ইউনিটের আলোচনা ও ইফতার মাহফিল

জালাল উ্িদ্দন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ ফার্টিলাইজার এসোর্সিয়েশন (বিএফএ) রংপুর জেলা ইউনিটের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রংপুর নগরীর কলেজ রোডস্থ ফার্টিলাইজার এসোসিয়েশনের কার্যালয়ে আলোচনা সভায় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) রংপুর জেলা ইউনিটের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলার পরিচালনায় বক্তব্য রাখেন রংপুর জেলা ইউনিটের সহ-সভাপতি আব্দুস সালাম বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান মানিক, সুবাধ কুমার ও মাহাফুজার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে ফার্টিলাইজার এসোসিয়েশন রংপুর জেলা ইউনিটের প্রয়াত সদস্য ও বর্তমান সদস্যদের জন্য এবং দেশের মানুষের জন্য দোয়া মোনাজাত করা হয়। আলোচনা ও দোয়া শেষে রংপুর জেলার সকল ডিলার ও তাদের প্রতিনিধিদের নিয়ে ইফতার অনুষ্ঠিত হয়।

Read More »

রংপুরে মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

জালাল উ্িদ্দন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রংপুরে মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে প্রায় ২০০ জন হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। গতকাল শুক্রবার বিকালে নগরীর ৩২ নং ওয়ার্ডের ধর্মদাস সর্দারপাড়ায় মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এটিএন বাংলার রংপুর ব্যুরো প্রধান সাংবাদিক মাহবুবুল আলম। অনুষ্ঠানে মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন, এ্যাড. সুমন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ রশিদুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবী মোছাঃ রেঞ্জুআরা চৌধুরী, শিক্ষক রোমানা ফেরদৌস প্রমুখ।

Read More »

হুমকি ধামকি অব্যাহত রংপুরে হিমাগারে চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলা ওয়ার্ড কাউন্সিল হারাধনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর ময়নাকুটি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ময়ানাকুটি হিমাগারের স্বত্বাধিকারীর নিকট চাঁদা না পেয়ে সন্ত্রাসী কায়দায় প্রতিষ্ঠানের কর্মচারীর উপর হামলা চালিয়েছে ৪নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় এঘটনাকে কেন্দ্র করে হারাগাছ মেট্রোপলিটন থানায় একটি মামলা দায়ের করেন হিমাগারের স্বত্বাধিকারী নুর মোহাম্মদ। এজাহার ও সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, ৪নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় ময়নাকুটি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্বত্বাধিকারী নুর মোহাম্মাদের নিকট দীর্ঘদিন যাবত মোটা অংকের অর্থ চাঁদা দাবি করে আসছে। এতে নুর মোহাম্মদ চাঁদার টাকা দিতে অপারগতা জানালে কাউন্সিলর হারাধন রায় গত ১৮ই মার্চ রাতে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিত ভাবে হিমাগারে প্রবেশ করার চেষ্টা করে। এতে ওই প্রতষ্ঠানের সিাকিউরিটি গার্ড মাসুম আলী ও স্টোর কিপার শাহজালাল মিয়া বাঁধা প্রদান করলে কাউন্সিলর হারাধন রায়নিজেই তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হয় সিাকিউরিটি গার্ড মাসুম আলী ও স্টোর কিপার শাহজালাল।হামলার শিকার মাসুম আলী প্রতিবেদককে বলেন, কাউন্সিলর হারাধন রায় একজন সন্ত্রাসী প্রকৃতির মানুষ,এর আগে সে ময়নাকুটি এলাকার মাদক স¤্রাট ছিলেন, আমাদের মালিকের নিকট প্রায় সময় চাঁদাবাজি করতে আসতেন। ঘটনার দিন ওনাকে আমি কোলস্টোরেজের ভিতরে প্রবেশ করতে দেয়নি ফলে সে আমাকে অতর্কিত হামলা চালায়। এবিষয়ে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার রাকিবুল ইসলাম নিশাত প্রতিবেদককে বলেন, আমাদের প্রতিষ্ঠানের অনেক কর্মচারি কর্মকর্তা চাকুরী ছেড়ে দিয়ছেন। তাদের কাছ থেকে প্রতিমাসে মাসোহারা নিতেন হারাধন। এখন নতুন লোকজন তাকে মাসোহারা দেয়নি বলেই এঘটনার সূত্রপাত। এবিষয়ে ময়াকুটি হিমাগারের স্বত্বাধিকারী ও মামলার বাদী নুর মোহাম্মদ প্রতিবেদককে বলেন, সে গত মাসের ১৮ তারিখে এই সন্ত্রাসী হামলা চালায়,আমি সিসি ক্যামেরার ভিডিও ফোটেজ সংগ্রহ করে ঘটনার পরেরদিন কাউন্সিলর হারাধন রায় ও তার সহযোগী পিপাস রায়সহ অজ্ঞাত আরো ৬/৭জনকে আসামি করে হারাগাছ মেট্রোপলিটন থানায় এজাহার দায়ের করি। এঘটনায় সে এখন পর্যন্ত বিভিন্ন মারফতে আমার প্রতিষ্ঠানের কর্মচারীদের হুমকি ধামকি অব্যাহত রেখেছে। তারা কাউন্সিলর হারাধনের ভয়ে নিরাপত্তাহীনতায় অনেকেই কাজে আসাও বাদ দিয়েছেন। তিনি কাউন্সিলর হারাধন রায়কে গ্রেফতারের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানান। এবিষয়ে কাউন্সিলর হারাধন রায় বলেন, ময়নাকুটি হিমাগারের সামনে যত্রতত্র ভাবে আলুর ট্রাক রাস্তায় পার্কিং করে রাখছিল, এনিয়ে আমি একটু রাগারাগি করি, এ নিয়েই তারা আমার নামে মামলা করে। আমি ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়েছি। এবিষয়ে হারাগাছ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারেসুল ইসলাম প্রতিবেদককে বলেন, কাউন্সিলর হারাধন রায় ফোনে যোগাযোগ করে জানিয়েছে তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়েছে।তবে এখন পর্যন্ত হাইকোর্ট থেকে জামিন নেয়ার প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিল করেন নাই। তবে তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Read More »

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে -ডেপুটি স্পীকার

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : পাবনা, সাঁথিয়া, ০৪ এপ্রিল ২০২৪ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, প্রত‌্যেক নাগরিক রাষ্ট্রের মালিক, রাষ্ট্রে প্রত‌্যেকের সমান অধিকার রয়েছে। ধর্মগ্রন্থে মানুষের সমান অধিকারের কথা বলা হয়েছে । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তৈরি আমাদের সংবিধানেও সবার সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। সবার ভালো থাকা নিশ্চিত করতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে। আজ (বৃহস্পতিবার) পাবনার সাঁথিয়ায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ‌্যে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন। আলহাজ্ব মোঃ ইন্তাজ আলী মল্লিকের সভাপতিত্বে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে আর আতাইকুলা কলেজ মাঠে ২০২৩-২৪ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় পবিত্র ঈদ উল ফিতর-২০২৪ উপলক্ষ‌্যে সারাদেশে গৃহীত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) এর ১০ কেজি হারে বিনামূল‌্যে চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

Read More »

কিভাবে পড়লে সরকারি চাকরি পাওয়া সহজ হবে

এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : কিভাবে পড়লে সরকারি চাকরি পাওয়া সহজ হবে এ প্রশ্ন আজ সার্বজনীন। বেশিরভাগ চাকুরী প্রত্যাশী মনে করেন যে টাকার জোড় বা মামুর জোড় না থালে সরকারি চাকরি পাওয়া যায়না। কথাটা সত্য তবে যাদের কোনো যোগ্যতা নেই তাদের জন্য। যাদের যোগ্যতা আছে তাদের সরকারি চাকরি পেতে কোনো টাকার জোড় বা মামুর জোড় লাগেনা। এখন প্রশ্ন হলো যোগ্যতা কি বা যোগ্যতা বলতে কি বুঝায় বা কিভাবে নিজেকে যোগ্য করে গড়ে তোলা যায়? কিভাবে পড়লে সরকারি চাকরি পাওয়া সহজ হবে কিংবা সরকারি চাকুরি পাওয়ার জন্য কিভাবে পড়বেন আজকের এই আলোচনায় আমরা তা তুলে ধরার চেষ্টা করবো।পাশাপাশি কিভাবে নিজেকে সরকারি চাকরি পাওয়ার যোগ্য করে গড়ে তুলবেন সেই বিষয়েও থাকবে কিছু কার্যকরী পরামর্শ। সরকারি চাকরি পেতে হলে অবশই আপনা্র যথাযথ যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা গুলো হলো শারিরিক যোগ্যতা, মানসিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা। শারীরিকভাবে সুস্থ্য, মানসিকভাবে ভারসাম্যপূর্ণ এবং উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই কেবল আপনি সরকারি চাকুরির জন্য আবেদন করতে পারবেন। পরবর্তীতে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং শারীরিক পরিক্ষার মাধ্যমে যোগ্য মনে হলেই কেবল আপনি সরকারি চাকরি পেতে পারেন। শুধু সরকারি নয় বেসরকারি চাকর, ব্যাঙ্কের চাকরি, এনজিও চাকরি, সামরিকবাহিনী চাকরি এবং অন্যান্য চাকরির জন্য নিজেকে যোগ্যরুপে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় এবং কার্যকরী কিছু টিপস এখানে শেয়ার করা হলো। আপনি যদি চাকরি প্রত্যাশী হন তাসাপ্তাহিক চাকরির খবর পত্রিকা আপনার জন্য খুবই প্রয়োজনীয়। নিয়মিত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা অনলাইনে পড়তে ভিজিট করতে পারেন চাকরি ডট কম জব সাইটে। শিক্ষাগত যোগ্যতা কিভাবে বাড়াবেন শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। ভালো ফলাফল করতে হলে অবশ্যই মনোযোগ সহকারে পড়াশুনা করতে হবে। পড়াশোনায় মনোযোগ বাড়ানোর উপায় গুলো দেখে নিয়ে তা অনুসরণ করতে পারেন। একাডেমিক জীবন শেষ হওয়ার আগেই শুরু করে দিন সরকারি চাকরির জন্য প্রস্তুতি। সরকারি চাকরি পাওয়ার জন্য অনার্সে পড়া অবস্থায়ই চাকুরির প্রস্তুতি শুরু করতে হয় । অনেকেই পড়াশোনা শেষ করে চাকুরির জন্য প্রস্তুতি নিতে শুরু করে যা তাকে হতাশায় ডুবিয়ে দেয়। সেশনজট, সময় মত পরীক্ষা না হওয়া ইত্যাদি কারনে শিক্ষাজীবন শেষ হতে চাকুরির বয়স পেরিয়ে যায় তখন বয়স নিয়ে চিন্তা করে অনেকেই পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে। তাছাড়া সুদীর্ঘ সময় ধরে পড়াশোনার কারনে চাকরির পড়াশোনায় অধিকাংশ শিক্ষার্থীর মধ্যে অনিহা দেখা দেয় তাই সময় থাকতে নিজেকে প্রস্তুত করুন সরকারি চাকরির জন্য। চাকরির পরীক্ষায় ভালো করার উপায় ৭ টি কার্যকরি টিপস কিভাবে নিজেকে চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত করবেন? সরকারি চাকুরি পাওয়ার জন্য কিভাবে পড়বেন? সরকারি চাকরির জন্য নিজেকে যোগ্যরুপে গড়ে তুলতে পড়াশুনার কোনো বিকল্প নাই। আপনি যদি চাকরির জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারেন তাহলে চাকুরি আপনাকে খুজবে । মূল কথা হলো সরকারি চাকুরীর পরীক্ষায় যে সকল বিষয়ে প্রশ্ন হয় আপনাকে সেই সকল বিষয়ের উপর পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে । বর্তমানে সরকারি চাকরি যেন সোনার হরিণ সহজে ধরা দিতে চায়না। সরকারি চাকরির প্রতযোগিতা অনেক বেশি। একটিমাত্র পদের জন্য হাজার হাজার প্রার্থী প্রতিযোগিতা করে থাকে। প্রতিযোগিতায় টিকতে হলে আপনাকে অবশ্যই সর্বোচ্চ যোগ্যতার অধিকারী হতে হবে। সাধারণত প্রতিযোগিতা মূলক পরীক্ষার কোনো সিলেবাস থাকে না, তবে যে Topic গুলো থেকে সাধারণত বেশি প্রশ্ন আসে সেই বিষয় গুলো এখানে বিস্তারিত তুলে ধরা হলো। কিভাবে পড়লে সরকারি চাকরি পাওয়া সহজ হবে বাংলা বিষয়ের প্রস্তুতি সরকারি চাকুরিতে সাধারনত বাংলা, ইংরেজী,অংক এবং সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে। বাংলা বিষয় থেকে ব্যাকরণ ও সাহিত্য,ইরেজি বিষয় থেকে গ্রামার ও অন্যান্য , গণিত বিষয় থেকে বীজ গ্ণিত, পাটি গণিত ও জ্যামিতি , সাধারণ জ্ঞান বিষয় থেকে বাংলাদেশ , আর্ন্তজাতিক, খেলাধুলা ও ইতিহাস বিষয়ে প্রশ্ন করা হয়। এখানে উল্লেখিত বিষয় গুলো ভালো ভাবে আয়ত্ব করলেই আপনার প্রস্তুতি নেওয়া হয়ে যাবে এবং সরকারি চাকুরির জন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরিক্ষায় ভালো করতে পারবেন। বাংলা ব্যাকরণের প্রস্তুতি সরকারি চাকুরির পরীক্ষায় ৮ম ও নবম শ্রেনীর সিলেবাসকে বেশি গুরুত্ব দেয়া হয়ে থাকে । তাই বাংলার ক্ষেত্রে ৮ম ও ৯ম শ্রেণির ব্যাকরণ বোর্ড বইটা ভালো করে পড়তে হবে। সমাস, সন্ধি, কারক ও বিভক্তি, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ এই গুলো থেকে প্রশ্ন আসবেই কোনো মিস হবেনা। বোর্ডে যে যে প্রশ্ন ব্যাকরণ থেকে এসেছে সেই গুলো পড়তে হবে পুরোপুরি সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ অংশের সমাধান দেওয়া থাকে সেগুলো ও আয়ত্ব করতে হবে। How to read to get government job easily আর ও ভালো প্রস্তুতির জন্য অবশ্যই ধ্বনি তত্ত্ব, শব্দ গঠন ও প্রকরণ, পুরুষ, অনুসর্গ, উপসর্গ, বাক্য প্রকরণ ও রূপান্তর, ক্রিয়ার কাল, পদ, ধাতু, বিরাম চিহ্ন, বাচ্য ও বচন, লিংগ, বাগ্ধারা, এগুলো পড়তে হবে । এই গুলোর বাহিরে বাংলা ব্যাকরণ থেকে খুব একটা প্রশ্ন আসবে না । এই অংশ ভালো ভাবে পড়লে বাংলা থেকে ভালো মার্ক পাওয়া যাবে । বাংলা সাহিত্যের জন্য প্রস্তুতি : বাংলা বিষয়ের ক্ষেত্রে বাংলা সাহিত্যের জন্য প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির বাংলা বোর্ড বইয়ের সকল কবি পরিচিতি আর গল্প, কবিতার উৎস, পটভূমি কোন কবিতা কোন ছন্দে রচিত এসব একদম মুখস্ত করতে হবে । তবে মূল গল্পটা ভালো ভাবে মার্কিং করে পড়লে মনে রাখা সহজ হবে। কবিতার ছন্দ থেকে প্রায়ই প্রশ্ন আসে । বইয়ে অনেক কবিতা আছে আর সব গুলো কবিতার ছন্দ মনেও রাখা

Read More »