সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • এফ ও এইচ প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

এফ ও এইচ প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর নগরীর এফ ও এইচ প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ফ্রেন্ডস অফ হিউম্যানিটি (এফ ও এইচ) ইউএসএ নামের একটি সংস্থা।ফ্রেন্ডস অফ হিউম্যানিটি (এফ ও এইচ) ইউএসএ এর কান্ট্রি ডিরেক্টর সৈয়দ ওছামা জালালের সার্বিক সহযোগিতায় এবং হিড রংপুরের ব্যবস্থাপনায় এফওএইচ রমজান প্রকল্পের অধীনে বাংলাদেশের দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য প্যাকেজ বিতরণ কর্মসূচি-২০২৪ এর অংশ হিসেবে গতকাল রংপুর নগরীর এফ ও এইচ প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত খাদ্য প্যাকেজ ও ঈদ সামগ্রীর মধ্যে প্রত্যেককে পোলার চাল দুই কেজি, আটা দুই কেজি, চিনি এক কেজি, সেমাই এক কেজি, গুড়া দুধ ২৫০ গ্রাম, পিয়াজ দুই কেজি, লবন এক কেজি, চাল ৫ কেজি, ঘি-২৫০ গ্রাম, আলু ৪ কেজি, মসুর ডাল এক কেজি ও সয়াবিন তৈল এক লিটার প্রদান করা হয়।ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) এর ভাইস চেয়ারম্যান এম.এ বারী,

সহকারী নির্বাহী পরিচালক মোঃ শরফুদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা এম.এ আউয়াল, এফ ও এইচ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ফেরদৌস আরা, সহকারী শিক্ষক রওনক সুলতানা, মোনালিসা, নাজনীন নাহার, রানী আক্তার, আফরোজা সুলতানা, তাবাসসুম নাজ, আয়েশা আখতার, স্বেচ্ছাসেবক মোঃ কাশেম ভোলা, মোঃ জাহেদুল ইসলাম মন্ডলসহ প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM