সর্বশেষ
সর্বশেষ

Day: April 8, 2024

কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী : মাহবুব হোসেন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৮ এপ্রিল, ২০২৪ খৃ : মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, কিশোর গ্যাং মোকাবেলার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ক্ষেত্রে প্রথাগতভাবে যেভাবে অপরাধীদের মোকাবেলা করা হয় সে রকম না করে কিশোর অপরাধীদের ক্ষেত্রে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিতে বলেছেন তিনি। তিনি আরো বলেন, আর এই কাজে অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে যুক্ত হতে বলেছেন প্রধানমন্ত্রী। মাহবুব হোসেন আজ বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যে, কিশোর গ্যাং বা কিশোর অপরাধীদের যখন মোকাবেলা করা হয়, সে ক্ষেত্রে যেন মনে রাখা হয় তারা ভবিষ্যতের নাগরিক। প্রথাগত অন্য অপরাধীদের সঙ্গে যেন না মিলিয়ে ফেলা হয়। তাদের জন্য বিশেষ কাউন্সিলিয় করার ব্যবস্থা, কিছু প্রশিক্ষণের ব্যবস্থা রাখা- এই ধরনের সুযোগ-সুবিধাগুলোও যেন রাখা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে এদের (কিশোর অপরাধী) ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ দৃষ্টি দিতে হবে। তাদের যেন দীর্ঘ মেয়াদে অপরাধী বানিয়ে ফেলা না হয়, সংশোধনের সুযোগ যেন থাকে। কারাগারে যেন অন্য আসামিদের সঙ্গে তাদের না রাখা হয়, সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প নিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কেও নির্দেশনা দিয়েছেন তিনি। তারা এ ব্যাপারে কাজ শুরু করবে। বর্তমানে তিনটি শিশু উন্নয়ন কেন্দ্র (গাজীপুর, টঙ্গী ও যশোর) রয়েছে জানিয়ে মাহবুব হোসেন বলেন, এই সংখ্যাটি বাড়াতে বলেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও আরও সুযোগ-সুবিধা বাড়াতে বলেছেন, যাতে তারা (কিশোর অপরাধী) সংশোধন হতে পারে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন তার স্বাভাবিক গতিতে চলবে। কিন্তু এদের (কিশোর অপরাধী) যখন মোকাবেলা করা হবে তখন যেন মনে রাখা হয়, তাকে যেন আরও অপরাধী না বানিয়ে ফেলা হয়। সংশোধন করার একটি পরিবেশ যেন থাকে। মাহবুব হোসেন বলেন, মন্ত্রিসভায় ‘জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৪’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। পণ্য পরিবহনে খরচ ও সময় কমানো এবং সরবরাহ স্বাভাবিক রাখাসহ বিভিন্ন উদ্দেশ্যে নিয়ে দেশের প্রথমবারের মতো এই নীতিমালা করেছে সরকার। তিনি বলেন, আমদানি-রপ্তানিসহ সামগ্রিক বাণিজ্যে লজিস্টিক্স সহায়তার গুরুত্ব অপরিসীম। মোট খরচের একটি অংশ এখানে হয়। তাই নির্ধারিত সময় বা স্বল্পতম সময়, স্বল্পমতো ব্যয়, পণ্য সরবরাহ ব্যবস্থা যাতে স্বাভাবিক হয় সেটি নিশ্চিত করার জন্য সব মন্ত্রণালয়ের পক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করতে হবে। কী কী কার্যক্রম গ্রহণ করতে হবে তার দিক নির্দেশনা রয়েছে নতুন এই নীতিমালায়। খসড়া নীতি অনুযায়ী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৬ সদস্যের একটি কাউন্সিল থাকবে। তাতে আটজন মন্ত্রী ছাড়াও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা থাকবেন। এই কাউন্সিল সামগ্রিক দিক নির্দেশনা দেবেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে সমন্বয় কমিটি থাকবে। পণ্য পরিবহনের ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ধরনের সহায়তার বিষয়ে দিক নির্দেশনার কথা রয়েছে এই নীতিমালায়। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা মনে করে এই নীতি সামগ্রিকভাবে অর্থনীতিতে একটি ইতিবাচক ভূমিকা রাখবে। মন্ত্রিসভার বৈঠকে নাটোরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। ‘ ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়’ নামে প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়াটি গত বছরের অক্টোবরেই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু সময়ের অভাবে তখন জাতীয় সংসদে সেটি উপস্থাপন করা হয়নি। তাই নিয়ম রক্ষার জন্য এখন আবার এই খসড়াটি নতুন করে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়াও আজকের বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যে চুক্তি করার জন্য দুটি খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

Read More »

রংপুরে সাতগাড়া মানব উন্নয়ন সংস্থার ঈদ সামগ্রী বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরে সাতগাড়া মানব উন্নয়ন সংস্থার আয়োজনে এলাকার গরিব ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গতকাল (৭ এপ্রিল) রবিবার দুপুর ২টায় নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন (বদরগঞ্জ রোড) মাস্টার পাড়াস্থ কার্যালয়ে এলাকার গরিব ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সাতগাড়া মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোঃ জাবেদ ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন সাতগাড়া মানব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ মহিদুল ইসলাম লুথু, সহ সভাপতি সত্য গোপাল অধিকারী, কোষাধক্ষ মোঃ শহিদুল ইসলাম রিপন, সদস্য মোঃ হিমেল, মোঃ বজলার রহামান দুলাল, মোঃ আশরাফুল ইসলাম, সাংবাদিক জালাল উদ্দিন প্রমুখ।

Read More »

রংপুর মহানগর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের ঈদ সামগ্রী বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রবীন স্বর্ণ শ্রমিকদের মাঝে বয়স্ক ভাতা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গতকাল (৭ এপ্রিল) রবিবার সকাল ১১টায় নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ কালেক্টরেট শপিং কমপ্লেক্স মার্কেটে অবস্থিত ইউনিয়ন কার্যালয়ে প্রবীন স্বর্ণ শ্রমিকদের মাঝে বয়স্ক ভাতা ও ঈদ সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে রংপুর মহানগর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান হিরু। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সিঃ সহ সভাপতি মোঃ আতোয়ার রহমান, সহ সভাপতি আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ মুরাদুর রহমান মুরাদ, কোষাধক্ষ মোঃ রাহাত হোসেন রনি, দপ্তর সম্পাদক নির্মল চন্দ্র রায়, প্রচার সম্পাদক হাফিজুর রহমান হাপী, ক্রীরা সম্পাদক সামসুজ্জামান সিজার সমাজ কল্যান সম্পাদক মুন্না মিয়া, কার্যকরি সদস্য মোঃ আজিজুল ইসলাম, হারুর অর রশিদ হারুন, আবু আফতাব শাহীন, তানভীর ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আতিকুর রহমান হিরু তার বক্তব্যে বলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মাটি ও মানুষের নেতা মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা আমাদের স্বর্ণ শ্রমিকদের বিপদে- আপদে ও শ্রমিকদের কল্যানে সব সময় পাশে থেকে সহযোগিতা করেন । আমরা ডাকা মাত্রই তিনি ছুটে আসেন। তিনি একজন শ্রমিকবান্ধব নেতা। এই সংগঠনের কল্যান তহবিল থেকে প্রতি বছরের ন্যায় আমরা প্রবীন স্বর্ণ শ্রমিকদের মাঝে বয়স্ক ভাতা ও সাধারণ শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আসছি। এছাড়া প্রবীন স্বর্ণ শ্রমিকদের মাঝে বয়স্ক ভাতা, অসুস্থ স্বর্ণ শ্রমিকদের চিকিৎসার টাকা ও স্বর্ণ শ্রমিদের সন্তানদের পরিক্ষার ফরম ফিলাপের টাকা প্রদান করে থাকি এবং ইউনিয়নের কোন স্বর্ণ শ্রমিক সদস্য মারা গেলে তার পরিবারকে এককালিন ২০ হাজার টাকা নগত অর্থ প্রদান করা হয়।

Read More »

রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ কৃষক লীগের ঈদ উপহার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে অসহায় -দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছে মহানগর কৃষক লীগ। রোববার (৭ এপ্রিল) বিকেলে নগরীর মনোহর স্কুল মাঠে ৫ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি,সেমাই,চিনি বিতরণ করেন নেতৃবৃন্দ। উপহার নিতে সব বয়সী মানুষের সমাগম হয়। তাদের চোখে-মুখে ছিল খুশির ঝিলিক।ঈদ উপহার পেয়ে রোকেয়া বেগম নামে এক নারী বলেন, আমার স্বামী অসুস্থ, ঈদে কিছু কেনা হয়নি। উপহার পেয়ে খুব ভালো লাগছে। আবুল হোসেন নামে একজন বলেন, ‘অসুস্থ শরীর নিয়ে এসেছি কৃষক লীগের ঈদ উপহার নিতে। আল্লাহ তায়ালা প্রধানমন্ত্রীকে দীর্ঘজীবী করুন।’ অনুষ্ঠানে মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর কৃষক লীগের সভাপতি আব্দুল হামিদ, মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ডা. রাকিবুল হাসান রাকিব,ওয়ার্ড আ’লীগের প্রচার সম্পাদক আবু রায়হান, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক দবিরুল ইসলাম রনি,সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ প্রমখ। এসময় মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন বলেন,বিগত দিনের মতো এবারও কৃষক রতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা।

Read More »

মটর শ্রমিক ইউনিয়ন মর্ডান শাখার ঈদ সামগ্রী বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মটর শ্রমিক ইউনিয়ন মর্ডান শাখার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গতকাল (৭ এপ্রিল) রবিবার সন্ধায় নগরীর মর্ডান মোড়ে মটর শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকরেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ। এ সময় উপস্থিত ছিলেন মটর শ্রমিক ইউনিয়ন মর্ডান শাখার সভাপািত সাগর হাসান , সাধারণ সম্পাদক এমএ মানিক, সহ সাধারণ সম্পাদক জামান মিয়া সহ অন্যন্য নেতৃবৃন্দ। এ সয়ম প্রায় ১০০ জন শ্রমিকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Read More »