জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরে সাতগাড়া মানব উন্নয়ন সংস্থার আয়োজনে এলাকার গরিব ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গতকাল (৭ এপ্রিল) রবিবার দুপুর ২টায় নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন (বদরগঞ্জ রোড) মাস্টার পাড়াস্থ কার্যালয়ে এলাকার গরিব ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সাতগাড়া মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোঃ জাবেদ ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন সাতগাড়া মানব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ মহিদুল ইসলাম লুথু, সহ সভাপতি সত্য গোপাল অধিকারী, কোষাধক্ষ মোঃ শহিদুল ইসলাম রিপন, সদস্য মোঃ হিমেল, মোঃ বজলার রহামান দুলাল, মোঃ আশরাফুল ইসলাম, সাংবাদিক জালাল উদ্দিন প্রমুখ।
















