জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রবীন স্বর্ণ শ্রমিকদের মাঝে বয়স্ক ভাতা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গতকাল (৭ এপ্রিল) রবিবার সকাল ১১টায় নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ কালেক্টরেট শপিং কমপ্লেক্স মার্কেটে অবস্থিত ইউনিয়ন কার্যালয়ে প্রবীন স্বর্ণ শ্রমিকদের মাঝে বয়স্ক ভাতা ও ঈদ সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
অনুষ্ঠানে রংপুর মহানগর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান হিরু। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সিঃ সহ সভাপতি মোঃ আতোয়ার রহমান, সহ সভাপতি আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ মুরাদুর রহমান মুরাদ, কোষাধক্ষ মোঃ রাহাত হোসেন রনি, দপ্তর সম্পাদক নির্মল চন্দ্র রায়,
প্রচার সম্পাদক হাফিজুর রহমান হাপী, ক্রীরা সম্পাদক সামসুজ্জামান সিজার সমাজ কল্যান সম্পাদক মুন্না মিয়া, কার্যকরি সদস্য মোঃ আজিজুল ইসলাম, হারুর অর রশিদ হারুন, আবু আফতাব শাহীন, তানভীর ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আতিকুর রহমান হিরু তার বক্তব্যে বলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মাটি ও মানুষের নেতা মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা আমাদের স্বর্ণ শ্রমিকদের বিপদে- আপদে ও শ্রমিকদের কল্যানে সব সময় পাশে থেকে সহযোগিতা করেন ।
আমরা ডাকা মাত্রই তিনি ছুটে আসেন। তিনি একজন শ্রমিকবান্ধব নেতা। এই সংগঠনের কল্যান তহবিল থেকে প্রতি বছরের ন্যায় আমরা প্রবীন স্বর্ণ শ্রমিকদের মাঝে বয়স্ক ভাতা ও সাধারণ শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আসছি। এছাড়া প্রবীন স্বর্ণ শ্রমিকদের মাঝে বয়স্ক ভাতা, অসুস্থ স্বর্ণ শ্রমিকদের চিকিৎসার টাকা ও স্বর্ণ শ্রমিদের সন্তানদের পরিক্ষার ফরম ফিলাপের টাকা প্রদান করে থাকি এবং ইউনিয়নের কোন স্বর্ণ শ্রমিক সদস্য মারা গেলে তার পরিবারকে এককালিন ২০ হাজার টাকা নগত অর্থ প্রদান করা হয়।
















