সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ কৃষক লীগের ঈদ উপহার বিতরণ

রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ কৃষক লীগের ঈদ উপহার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে অসহায় -দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছে মহানগর কৃষক লীগ। রোববার (৭ এপ্রিল) বিকেলে নগরীর মনোহর স্কুল মাঠে ৫ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি,সেমাই,চিনি বিতরণ করেন নেতৃবৃন্দ। উপহার নিতে সব বয়সী মানুষের সমাগম হয়।

তাদের চোখে-মুখে ছিল খুশির ঝিলিক।ঈদ উপহার পেয়ে রোকেয়া বেগম নামে এক নারী বলেন, আমার স্বামী অসুস্থ, ঈদে কিছু কেনা হয়নি। উপহার পেয়ে খুব ভালো লাগছে। আবুল হোসেন নামে একজন বলেন, ‘অসুস্থ শরীর নিয়ে এসেছি কৃষক লীগের ঈদ উপহার নিতে। আল্লাহ তায়ালা প্রধানমন্ত্রীকে দীর্ঘজীবী করুন।’

অনুষ্ঠানে মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর কৃষক লীগের সভাপতি আব্দুল হামিদ, মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ডা. রাকিবুল হাসান রাকিব,ওয়ার্ড আ’লীগের প্রচার সম্পাদক আবু রায়হান, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক দবিরুল ইসলাম রনি,সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ প্রমখ।

এসময় মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন বলেন,বিগত দিনের মতো এবারও কৃষক রতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM