সর্বশেষ
সর্বশেষ

Day: May 7, 2024

রংপুর মহানগর নার্সারী মালিক সমিতির নবগঠিত কমিটির সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ”বৃক্ষ প্রাণে প্রকৃতি পরিবেশ : আগামী প্রজম্মের টেকসই বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে রংপুর মহানগর নার্সারী মালিক সমিতির নবগঠিত কমিটির সংবর্ধনা ও সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় নগরীর সুমি কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় রংপুর মহানগর নার্সারী মালিক সমিতির সভাপতি মোঃ মনিরুজ্জামান মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নূর আলম সরকার নূরের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান ই মোবারক, রংপুর বিভাগীয় বন কর্মকর্তা উপ বন সংরক্ষক মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, বন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর নার্সারী মালিক সমিতির নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মাসুদ, সহ সভাপতি মুহিববুর রশিদ শাহীন, আব্দুল আলী, আবুল হাসেম খন্দকার, সাধারণ সম্পাদক নূর আলম সরকার নূর, সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম, সহ সাংগঠনক সম্পাদক তরিকুল ইসলাম ফজলু, প্রচার সম্পাদক রেদওয়ান আহম্মেদ মিলন, কোষাধ্যক্ষ মোস্তাফিজার রহমান মানিক, দপ্তর সম্পাদক মোঃ রুবেল মিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাশেদুল কবির রুবেল, কার্যকারী সদস্য মুঈদ ইবনে ফেরদৌস, আনোয়ারুল ইসলাম লিটন, খাদিমুল ইসলাম, সারোয়ার জাহান সুইট, শফিউল আলম সোহাগ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মননা স্মারক দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

Read More »

রংপুরে বিভাগী পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বিভাগীয় পরিবার সরকারি-বেসরকারি দপ্তরের অংশগ্রহণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে বিভাগীয় পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেওয়ান মোর্শেদ কামালের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ শেখ মোঃ সাইদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন নীলফামারী জেলা পরিবার পরিকল্পার উপ পরিচালক মোজাম্মেল হক, পরিবার পরিকল্পার অধিদপ্তরের সহকারী প্রধান মো: আবুল কাশেম,সদর উপজেলা পরিবার পরিকল্পার অফিসার সিহাব উদ্দিন প্রমূখ। কর্মশালায় বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন বলেন, মানুষের পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতনতা সৃষ্টি করতে পরিবার পরিকল্পনাভিত্তিক দেশের সকল দপ্তর ও সংস্থাকে সমন্বয় করে কাজ করতে হবে। এ বিষয়ে সৃষ্টি করতে পারলে দেশের প্রতিটি পরিবার হবে সুখী ও সমৃদ্ধ। কর্মশালায়, আরবান প্রইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী, সূর্যের হাসি ক্লিনিক, মেরী স্টোপস ক্লিনিক, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতিসহ বিভিন্ন দপ্তর অংশগ্রহণ করে।এসময় সরকারি-বেসরকারি দপ্তরগুলো পরিবার পরিকল্পনা নিয়ে তাদের কার্যক্রম তুলে ধরেন। পরে এনজিও কার্যক্রমের অগ্রগতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিবার পরিকল্পার অধিদপ্তরের সহকারী ধান মো: আবুল কাশেম । দিনব্যাপী এই কর্মশালায় রংপুর বিভাগের ৮ জেলার পরিবার পরিকল্পার উপ-পরিচালক, রংপুর জেলা ৮উপজেলার কর্মকর্তা ১১ টি এনজিও কর্মকর্তা , পরিবার পরিকল্পনা সহকারী উপস্থিত ছিলেন

Read More »