জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
”বৃক্ষ প্রাণে প্রকৃতি পরিবেশ : আগামী প্রজম্মের টেকসই বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে রংপুর মহানগর নার্সারী মালিক সমিতির নবগঠিত কমিটির সংবর্ধনা ও সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় নগরীর সুমি কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় রংপুর মহানগর নার্সারী মালিক সমিতির সভাপতি মোঃ মনিরুজ্জামান মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নূর আলম সরকার নূরের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান ই মোবারক,
রংপুর বিভাগীয় বন কর্মকর্তা উপ বন সংরক্ষক মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, বন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর নার্সারী মালিক সমিতির নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মাসুদ, সহ সভাপতি মুহিববুর রশিদ শাহীন, আব্দুল আলী, আবুল হাসেম খন্দকার, সাধারণ সম্পাদক নূর আলম সরকার নূর, সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম,
সহ সাংগঠনক সম্পাদক তরিকুল ইসলাম ফজলু, প্রচার সম্পাদক রেদওয়ান আহম্মেদ মিলন, কোষাধ্যক্ষ মোস্তাফিজার রহমান মানিক, দপ্তর সম্পাদক মোঃ রুবেল মিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাশেদুল কবির রুবেল, কার্যকারী সদস্য মুঈদ ইবনে ফেরদৌস, আনোয়ারুল ইসলাম লিটন, খাদিমুল ইসলাম, সারোয়ার জাহান সুইট, শফিউল আলম সোহাগ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মননা স্মারক দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
















