সর্বশেষ
সর্বশেষ

Day: May 9, 2024

রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে ১৮টি সিএনজি আটক ও মামলা দায়ের। 

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর। রংপুর শহর যানজট মুক্ত রাখার জন্য বিশেষ চেকপোস্ট অভিযান করেছে রংপুর মেট্রোপলিটন  পুলিশের ট্রাফিক উত্তর ও ট্রাফিক দক্ষিণ বিভাগ।  বুধবার রংপুর নগরীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে অবৈধভাবে চলাচলের  অভিযোগে ১৮টি সিএনজি আটক ও মামলা দায়ের করেছেন।  রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের  টি আই  এডমিন বেলাল হোসেন জানিয়েছেন  এই বিশেষ চেক পোস্ট নিয়মিতভাবে ট্রাফিক  উত্তর ও দক্ষিণ বিভাগে অব্যাহত থাকবে।

Read More »

রংপুরে শ্যামাসুন্দরী খাল পুনরজ্জীবন ও পরিস্কার পরিচ্ছন্ন বিষয়ে রসিকের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আগামী ১১ মে রংপুর সিটি কর্পোরেশনের আওতায় রংপুরে ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল পুনরজ্জীবন, সচল ও পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম কে আরো গতিশীল করার লক্ষে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। গতকাল (৯ মে) রংপুর সিটি কর্পোরেশনের হলরুমে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা । তিনি বলেন আগামী ১১ মে রংপুর সিটি কর্পোরেশন কতৃক বিডি ক্লিন (স্বেচ্ছাসেবী যুব সংগঠন ) এর মাধ্যমে রংপুরে ঐতিহ্যবাহী শ্যামাসুন্দুরী খাল একযোগে নগরীর চেকপোস্ট থেকে শাপলা চত্বর পর্যন্ত একদিনে পরিস্কার পরিচ্ছন্ন করা হবে। তিনি আরও বলের শ্যামাসুন্দরী কেবল রংপুর নয়, সমগ্র বাংলাদেশের জন্য একটি বড় সম্পদক। শ্যামা সুন্দরী খালকে পুনরুজ্জীবিত করা এবং সৌন্দর্যবর্ধনের যে প্রয়াস চলছে তার সফলতায় রংপুরের সকল নাগরীকের সহযোগতা কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটিকর্পোরেশনের প্রধান নির্বাহী অফিসার মোছাঃ উম্মে ফাতিমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহামুদুল হাসন মৃধা, রংপুর সিটিকর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ মাহাবুবুর রহমান মঞ্জু, প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহামুদুর রহমান টিটি, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল আলম, সহ অন্যান্য কর্মকর্তাগণ।

Read More »

গাইবান্ধা জেলা সমিতি রংপুরের অফিসঘর উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গাইবান্ধা জেলা সমিতি রংপুরের উদ্যোগে অফিসঘর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার নগরীর জিএলরায় রোডস্থ মাহিগঞ্জ সাতমাথা এলাকায় গাইবান্ধা জেলা সমিতি রংপুরের অফিসঘর উদ্বোধন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন স্থানীয় মওলানা মোঃ সাহেব। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সমিতি রংপুরের কার্যকরি সভাপতি মোঃ শওকত আলী সরকার, সিনিয়র সভাপতি মোঃ আব্দুল লতিফ সরকার, সাধারন সম্পাদক আমজাদ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ সিকান্দার আলীসহ বাংলাদশ বেতার, রংপুর আর ই জাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। অফিস উদ্বোধনকালে সমিতির কাযকরি কমিটির সদস্যগণ ছাড়াও স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে বিএনপির নেতাদের মুক্তির দাবিতে জেলা যুবদলের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু , রংপুর জেলা যুবদলের সহ সভাপতি তারেক হাসান সোহাগ, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন সহ সকল বন্দী নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা যুবদল, সেচ্ছাসেব কদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্য্যালয়ের সামনে মানববন্ধনে রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ্ জিল্লুর রহমান, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম, জেলা ছাত্রদলের আহবায়ক শরিফ নেওয়াজ জোহা, যুগ্ম আহবায়ক মো: আকাশ সহ রংপুরের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। মানববন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু সহ সকল বন্দিকৃত নেতাকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

Read More »

রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদন্ড

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের মিঠাপুকুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লাভলু মিয়া ওরফে লয়েট (২৩) নামের এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোস্তফা কামাল আসামির উপস্থিতিতে এ রায় দেন। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার পূর্ব জয়রামপুর আনোয়ার গ্রামের মনছুর আলীর মেয়ে ও জাফরপুর দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতি আক্তার সাথী। ২০২১ সালের ১ সেপ্টেম্বর দুপুরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন পার্শ্ববর্তী জাফরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে লাভলু মিয়া ওরফে লয়েট। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে ৩ সেপ্টেম্বর লয়েটকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর লয়েটকে গ্রেপ্তার করে পুলিশ।এদিকে লয়েটের মা ও বাবা সাথীর বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলার হুমকিসহ অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। এমনকি সাথীর নামে নানা রকম কুৎসা রটাতে থাকেন। একপর্যায়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে ওই বছরের ২৫ সেপ্টেম্বর রাত ৯র দিকে বিষপান করে সাথী। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় মনছুর আলী বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে লয়েটের বাবা মতিয়ার রহমান ও মা লাভলী বেগমকে আসামি করে ৩০ সেপ্টেম্বর আরও একটি মামলা দায়ের করেন। যা এখনো বিচারাধীন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) রফিক হাসনাইন বলেন, রায়ে আসামির মৃত্যুদন্ড দেওয়ায় আমরা সন্তুষ্ট। দ্রুত রায় কার্যকরের দাবি জানাই।

Read More »