জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু , রংপুর জেলা যুবদলের সহ সভাপতি তারেক হাসান সোহাগ, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন সহ সকল বন্দী নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা যুবদল, সেচ্ছাসেব কদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্য্যালয়ের সামনে মানববন্ধনে রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ্ জিল্লুর রহমান, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম, জেলা ছাত্রদলের আহবায়ক শরিফ নেওয়াজ জোহা, যুগ্ম আহবায়ক মো: আকাশ সহ রংপুরের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
মানববন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু সহ সকল বন্দিকৃত নেতাকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
















