সর্বশেষ
সর্বশেষ

Day: May 26, 2024

উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘রিমাল’

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৬ মে, ২০২৪ খৃ : প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’এর কেন্দ্র মোংলার দক্ষিণপশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ খেপুপাড়া উপকূল অতিক্রম করছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ১ থেকে ২ ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী ৫ থেকে ৭ ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটার পশ্চিম- দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটার পশ্চিম, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুদ্ধ রয়েছে। আবহাওয়া অফিস জানায়, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদী বন্দরসমূহকে ৪ নম্বর নৌ-মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নি¤œাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলের কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Read More »

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত। ঢাকা, ২৬ মে, ২০২৪খ্রি: দ্বাদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক কমিটির সভাপতি কাজী কেরামত আলী, এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।           কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এমপি, মুহম্মদ শফিকুর রহমান এমপি, আলী আজম এমপি, আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী এমপি এবং মো: আবদুচ ছালাম এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।      বৈঠকের শুরুতে ২য় বৈঠকের সংশোধিত আকারে কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ২য় বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা অনুষ্ঠিত হয়।    বাংলাদেশ টেলিভিশন-এর জেলা প্রতিনিধিদের নিয়োগের ক্ষেত্রে সংসদ সদস্যদের সুপারিশকে প্রাধান্য দেয়ার জন্য মন্ত্রণালয়কে বৈঠকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং বিটিভির প্রতিনিধিদের খোঁজখবর নেয়ার জন্য ডিসি অফিসে পত্র প্রেরণ এবং তাদের জন্য ক্যামেরা সরবরাহ করতে কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এসময় বাংলাদেশ বেতার এর চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং ভালো মানের অনুষ্ঠান প্রচারের জন্য নির্দেশনা প্রদান করা হয়। বৈঠকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পনেরো আগস্টে নিহত সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ সর্বস্তরের স্বাধিকার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।   বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সিচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ, বিটিভির কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

চিকিৎসায় বিদেশমুখীতা কমাতে পদক্ষেপ নেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

চিকিৎসায় বিদেশমুখীতা কমাতে পদক্ষেপ নেয়ার নির্দেশ রাষ্ট্রপতির সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৬ মে, ২০২৪ খৃ : রোগীরা যাতে বিদেশমুখী না হয়ে বিএসএমএমইউ’র মতো সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিতে উৎসাহী হয় সে লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, ‘বিদেশমুখীতা কমাতে দেশের সুপার স্পেশালাইজড হাসপাতালে রোগীদের চিকিৎসায় উৎসাহ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।’ আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপ্রধানের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ড. দীন মোহাম্মদ নুরুল হকের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ নির্দেশনা দেন। পরে, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে উপাচার্য চিকিৎসাসহ বিএসএমএমইউ’র সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য সাহাবুদ্দিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এখানে রোগীদের উন্নত চিকিৎসা ও সেবার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। রোগীদের চিকিৎসা ও সেবা প্রদানের ক্ষেত্রে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিএসএমএমইউ’র সার্বিক কার্যক্রমকে ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি। প্রেস সচিব জানান, পরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুর রশীদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় উপাচার্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকা- এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যোগ্য প্রমাণ করতে পারে; কারিকুলাম উন্নয়নের ক্ষেত্রে সে বিষয়ে প্রাধান্য দিতে হবে। শিক্ষার্থীরা যাতে তথ্য প্রযুক্তিসহ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।

Read More »

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নায়েব আলী জোয়াদ্দার

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নায়েব আলী জোয়াদ্দার ঢাকা, ২৬ মে ২০২৪ খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের ৮১ ঝিনাইদহ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নায়েব আলী জোয়াদ্দারকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, হুইপ সানজিদা খানম এমপি এবং মোঃ নাসের শাহরিয়ার জাহেদী এমপি উপস্থিত ছিলেন। শপথ শেষে রীতি অনুযায়ী মোঃ নায়েব আলী জোয়াদ্দার শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময়ে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৬ মে ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় বৈঠক আজ কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরী এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোঃ জিল্লুল হাকিম, মোঃ নুরুল ইসলাম সুজন, শফিকুল ইসলাম শিমুল, শামীম ওসমান, গোলাম ফারুক খন্দঃ প্রিন্স, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, মুহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ শফিকুর রহমান ও মোছাঃ নুরুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে দ্বিতীয় সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি, বাংলাদেশ রেলওয়ের মোট জমির পরিমাণ, রেলওয়ে কর্তৃক ব্যবহৃত জমির পরিমাণ, লীজকৃত জমির পরিমাণ, লীজ থেকে আয়ের অর্থের পরিমাণ, লীজ গ্রহণকৃত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা, অবৈধভাবে দখলকৃত জমির পরিমাণ, অবৈধ দখলদারদের তালিকা, ভূমি সম্পর্কিত মামলার সংখ্যাসহ অন্যান্য বিষয়ে প্রতিবেদন, বাংলাদেশ রেলওয়ের মামলাসমূহ পরিচালনার জন্য আইনজীবী নিয়োগের পদ্ধতি ও কর্মপরিকল্পনা সম্পর্কে প্রতিবেদন, বাংলাদেশ রেলওয়ের ট্র্যাকের উপর দিয়ে অতিক্রমকৃত স্থানে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ওভারপাস/আন্ডারপাস/ গেইট নির্মাণ সম্পর্কে সম্পর্কে আলোচনা করা হয়। প্রতিটি রেল স্টেশনে বঙ্গবন্ধুর মূর‍্যাল তৈরির গৃহীত প্রকল্প দ্রুততম সময়ে সম্পন্ন করার সুপারিশ করা হয়। সারা দেশে রেলের বেদখলকৃত জমির উদ্ধার কাজ দ্রুত শুরু করার সুপারিশ করা হয়। নারায়নগঞ্জে রেলের জমি উদ্ধারে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে শামীম ওসমানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করা হয়। ঢাকা-কক্সবাজার রুটে আরেকটি ট্রেন যোগ করা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াতকারী শাটল ট্রেনের আধুনিকায়নের সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে ট্রেনের বগি দেশেই তৈরি করার সক্ষমতা যাচাইয়ের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। যে সকল শর্তে ডেমো ট্রেন আমদানী করা হয়েছিল তার যথাযথ বাস্তবায়ন না হয়ে থাকলে সরবরাহকারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা এবং সহজ ডটকম রেলপথ মন্ত্রণালয়ের এর সাথে সম্পাদিত চুক্তি মোতাবেক সকল শর্ত পূরণ না করায় প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানাসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এলজিইডি বা সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রনাধীন ওভারপাস, আন্ডার পাস ও রেল ক্রসিং এর তালিকা ও মন্ত্রণালয়ের জনবল ঘাটতির তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মহাপরিচালক, মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  

Read More »

‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৬ মে ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় বৈঠক আজ কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরী এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোঃ জিল্লুল হাকিম, মোঃ নুরুল ইসলাম সুজন, শফিকুল ইসলাম শিমুল, শামীম ওসমান, গোলাম ফারুক খন্দঃ প্রিন্স, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, মুহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ শফিকুর রহমান ও মোছাঃ নুরুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে দ্বিতীয় সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি, বাংলাদেশ রেলওয়ের মোট জমির পরিমাণ, রেলওয়ে কর্তৃক ব্যবহৃত জমির পরিমাণ, লীজকৃত জমির পরিমাণ, লীজ থেকে আয়ের অর্থের পরিমাণ, লীজ গ্রহণকৃত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা, অবৈধভাবে দখলকৃত জমির পরিমাণ, অবৈধ দখলদারদের তালিকা, ভূমি সম্পর্কিত মামলার সংখ্যাসহ অন্যান্য বিষয়ে প্রতিবেদন, বাংলাদেশ রেলওয়ের মামলাসমূহ পরিচালনার জন্য আইনজীবী নিয়োগের পদ্ধতি ও কর্মপরিকল্পনা সম্পর্কে প্রতিবেদন, বাংলাদেশ রেলওয়ের ট্র্যাকের উপর দিয়ে অতিক্রমকৃত স্থানে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ওভারপাস/আন্ডারপাস/ গেইট নির্মাণ সম্পর্কে সম্পর্কে আলোচনা করা হয়। প্রতিটি রেল স্টেশনে বঙ্গবন্ধুর মূর‍্যাল তৈরির গৃহীত প্রকল্প দ্রুততম সময়ে সম্পন্ন করার সুপারিশ করা হয়। সারা দেশে রেলের বেদখলকৃত জমির উদ্ধার কাজ দ্রুত শুরু করার সুপারিশ করা হয়। নারায়নগঞ্জে রেলের জমি উদ্ধারে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে শামীম ওসমানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করা হয়। ঢাকা-কক্সবাজার রুটে আরেকটি ট্রেন যোগ করা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াতকারী শাটল ট্রেনের আধুনিকায়নের সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে ট্রেনের বগি দেশেই তৈরি করার সক্ষমতা যাচাইয়ের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। যে সকল শর্তে ডেমো ট্রেন আমদানী করা হয়েছিল তার যথাযথ বাস্তবায়ন না হয়ে থাকলে সরবরাহকারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা এবং সহজ ডটকম রেলপথ মন্ত্রণালয়ের এর সাথে সম্পাদিত চুক্তি মোতাবেক সকল শর্ত পূরণ না করায় প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানাসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এলজিইডি বা সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রনাধীন ওভারপাস, আন্ডার পাস ও রেল ক্রসিং এর তালিকা ও মন্ত্রণালয়ের জনবল ঘাটতির তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মহাপরিচালক, মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

বৈষম্য নিরসনের দাবিতে রংপুর বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী বিধিমালা সংশোধন, পে- প্রটেকশন এর মাধ্যমে বেতন বৈষম্য নিরসণ, নন- ক্যাডার বৈষম্য নিরসন সহ ১০ দফা দাবিতে রংপুরে বিভাগীয় শিক্ষক সমাবেশ করেছে রংপুর বিভাগীয় শিক্ষক সমাবেশ বাস্তবায়ন কমিটি। শনিবার (২৫ মে) দুপুরে রংপুর চেম্বার ভবন মিলনায়তনে রংপুর বিভাগীয় শিক্ষক সমাবেশ বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত সমাবেশে সহকারী অধ্যাপক আবুল মাবুদ রাজার সভাপতিত্বে ও রওশানুল কাওছার সংগ্রামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গঙ্গাচড়া কলেজের শিক্ষক মখলুবুর রহমান, হারাগাছ সরকারি কলেজের জাবেদ আক্তার, গাইবান্ধা গোবিন্দগঞ্জ কলেজের সুলতান তালুকদার, লালমনিরহাট আদিতমারী কলেজের মতিয়ার রহমান, নীলফামারী জলঢাকা কলেজের শিক্ষক সবুজ, কুড়িগ্রাম রাজারহাট কলেজের দিলরুবা বেগম ঝুমা, পঞ্চগড় তেতুলিয়া কলেজের আসমত, দিনাজপুর আফতাবগন্জ কলেজ আব্দুল মাবুদ রাজা প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষক শূন্যতায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ও আনুষাঙ্গিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে রিভিউ, কোয়ারের নামে নানাবিধ প্রহসন করে মাত্র ৩২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে অদ্যবধি আত্তীকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হয়নি। যার ফলে এইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা হতাশাগ্রস্থ শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত। আবার যারা ২০১৫ সালে যোগদান করেছে তাদের আত্মীকরণ করা হয়েছে নবম গ্রেডে। বেসরকারিভাবে লাইব্রেরিয়ান পদ নবম গ্রেডে থাকলেও আত্তীকরণ হয়েছে ১০ম গ্রেডে, সহকারী লাইব্রেরিয়ান নবম গ্রেডে থাকলেও সহকারি লাইব্রেরিয়ান পদটি আত্মীকরণ করেছে ১৪তম গ্রেডে, প্রদর্শকরা নবম গ্রেডে পদোন্নতি পেলেও আত্তীকরণ করেছে ১০ম গ্রেডে, অফিস সহকারী ও অফিস সহায়কদেরকে ১ গ্রেডে অবনমন করে আত্তীকরণ করা হয়েছে, এই কালো আইনে নেই পদসোপান, পদোন্নতি, রিক্রুপমেন্টস রুলস , নেই বদলি। তাই সরকারীকৃত শিক্ষক সমাজের মর্যাদা, শিক্ষার মান ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য, রিভিউ কোওয়ারির নামে প্রহসন বন্ধ করে বৈধভাবে বেসরকারি আমলে নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষক কর্মচারীগণের আত্তীকরণ দ্রুত সম্পূর্ণ করণ, পে-প্রোটেকশনের মাধ্যমে বেতন বৈষম্য নিরসণ, ক্যাডার নন ক্যাডার বৈষম্য দূরীকরণ, নন কাড্যার পদে ক্যাডার পদায়ন বন্ধকরণ, সাধারণ শিক্ষা (নন ক্যাডার) কম্পোজিশন এন্ড রিক্রুপমেন্টস রুলস প্রণয়ন , এনাম কমিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টার্ফিং প্যাটার্ন অনুযায়ী পদসোপান, পদসোপান তৈরি করে পদোন্নতি নিশ্চিতকরণ, সরকারি পে কমিশন অনুযায়ী ১০বছরে একটি এবং ১৬ বছরে দ্বিতীয় পদোন্নতি বাস্তবায়ন, গ্রেড অবনমন রহিত করণ, শিক্ষা মন্ত্রণালয় ও মাউশিতে সরকারি কলেজ (নন ক্যাডার) অধিশাখা প্রতিষ্ঠা করা অতি জরুরী হয়ে পড়েছে। সরকারের কাছে দাবি আদায়ে জোর দাবি জানান বক্তারা। সমাবেশে রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কলেজের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে সিটি কর্পোরেশনের নিয়ম উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের নিয়মনীতি উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে কামাল কাছনা এলাকার বাসিন্দা মৃত গোলাম মোস্তফার ছেলে হাজী আবিদ হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।এঘটনায় ওই এলাকাবাসীর পক্ষে মৃত শেখ হায়াত আলী বক্সে’র ছেলে আব্দুর রশিদ ও কামাল হোসেন বিগত ২০২১সালের ৬ই জুন রংপুর সিটি কর্পোরেশন মেয়র বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারই ধারাবাহিকতায় সিটি কর্পোরেশন কর্তৃক অভিযুক্ত আবিদ হোসেনকে ২০২১ সালের ৬ই অক্টোবর ও একই বছরের ১৭ই নভেম্বরে দুইটি নোটিশ জারি করে নির্মাণাধীন ভবনের অনুমোদিত নকশাসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিল করার জন্য বলা হয়। এতে হাজী আবিদ হোসেন যথা সময়ে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে অক্ষম হলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ প্রাথমিকভাবে তার নির্মাণাধীন ভবনের কাজ স্থগিত করে দেয়। সেই থেকে গত দুইবছর ধরে আবিদ হোসেন তার নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ রাখলেও অতিসম্প্রতি সময়ে নতুন করে আবারো কাজ শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ এভাবে যত্রতত্র ভাবে বহুতল ভবন নির্মাণ হলে ওই এলাকার বসবাসরত মানুষ চরম ভোগান্তিতে পরবে বলে আশংকা করছেন । এবিষয়ে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের পক্ষে অভিযোগকারী আব্দুর রশিদ ও কামাল হোসেন প্রতিবেদককে বলেন, আমাদের এলাকায় অনেক প্রভাবশালী বিত্তবান মানুষ থাকলেও সিটি কর্পোরেশনের নিয়ম মোতাবেক ১০ফিট রাস্তা না থাকায় বহুতল ভবন করতে পারছেন না তারা।অথচ এই হাজী আবিদ হোসেন সিটি কর্পোরেশনের অনুমোদিত নকসা ছাড়াই বহুতল ভবন নির্মাণ করছে। এনিয়ে গত দুই বছর আগে আমরা সিটি কর্পোরেশনে অভিযোগ দাখিল করেছি ,তাতে ভবন নির্মাণাধীন কাজ ২বছর যাবত বন্ধ ছিল। সম্প্রতি কিছুদিন থেকে আবারো তারা কাজ শুরু করেছে। তবে এঘটনার বিষয়ে জানতে ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এদিকে দুই বছর যাবত বন্ধ থাকা নির্মাণাধীন কাজ অনুমোদিত নকশা ছাড়াই কিভাবে পুনরায় কাজ চালু করছেন আবিদ হোসেন তা জানতে রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজম আলী প্রতিবেদককে বলেন, বর্তমানে সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী ১০ফিটের নিচে রাস্তা না থাকলে আমরা নকশা অনুমোদন দিচ্ছি না। তবে কেউ যদি গায়ের জোরে ভবন নির্মাণ কাজ করে থাকে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

Read More »

রংপুরে আলু চাষীদের গণ অনশন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর বিভাগের হিমাগার মালিকদের বৈষম্যমুলক একতরফা অতিরিক্ত ভাড়া অদায়ের প্রতিবাদে রংপুর জেলা ও বিভাগীয় আলু চাষী ও ব্যাবসায়ী সমিতির উদ্যোগে দিনব্যাপী (সকাল সন্ধা) গণ অনশন কর্মসুচী পালন করা হয়। গতকাল রবিবার সকাল ৯টা থেকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামনের অনশন কর্মসুচী অব্যাহত রাখেন আলু চাষীরা । পরে বেলা ১টায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান অনশনরত আলু চাষীদের সামনে এসে তাদের বিষয়টি সরকারের কাছে তুলে ধরার আস্বাস প্রদান করেন এবং পানি পান করিয়ে তাদের অনশন ভেঙ্গে দেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রাপলিটন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোঃ রোজাউল ইসলাম মিলন, রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফি সহ রংপুর জেলা ও বিভাগীয় আলু চাষী ও ব্যাবসায়ী সমিতির নেততৃবৃন্দ।

Read More »

রংপুরে উত্তম স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” শ্লোগানকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তিগত ১৬টি স্টল নিয়ে উত্তম স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ মে) সকালে রংপুর নগরীর উত্তম স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উত্তম স্কুল এন্ড কলেজের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল মান্নান। অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ মেলার ১৬টি স্টল পরিদর্শন ছাড়াও স্কুল এন্ড কলেজের শিক্ষা কার্যক্রম, ক্লাস রুম, কম্পিউটার রুম, ল্যাব. লাইব্রেরীসহ সকল কার্যক্রম পরিদর্শন করেন।পরে আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক, রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিসিবি’র পরিচালক ও উত্তম স্কুল এন্ড কলেজের সভাপতি এড. আনোয়ারুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন স্কুলের শিক্ষক, অভিভাবক কমিটির সদস্যগণ। এ সময় স্কুল এন্ড কলেজের শিক্ষক ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Read More »