সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
ঢাকা, ২৬ মে ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় বৈঠক আজ কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরী এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মোঃ জিল্লুল হাকিম, মোঃ নুরুল ইসলাম সুজন, শফিকুল ইসলাম শিমুল, শামীম ওসমান, গোলাম ফারুক খন্দঃ প্রিন্স, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, মুহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ শফিকুর রহমান ও মোছাঃ নুরুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে দ্বিতীয় সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি, বাংলাদেশ রেলওয়ের মোট জমির পরিমাণ, রেলওয়ে কর্তৃক ব্যবহৃত জমির পরিমাণ, লীজকৃত জমির পরিমাণ, লীজ থেকে আয়ের অর্থের পরিমাণ, লীজ গ্রহণকৃত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা, অবৈধভাবে দখলকৃত জমির পরিমাণ, অবৈধ দখলদারদের তালিকা, ভূমি সম্পর্কিত মামলার সংখ্যাসহ অন্যান্য বিষয়ে প্রতিবেদন, বাংলাদেশ রেলওয়ের মামলাসমূহ পরিচালনার জন্য আইনজীবী নিয়োগের পদ্ধতি ও কর্মপরিকল্পনা সম্পর্কে প্রতিবেদন, বাংলাদেশ রেলওয়ের ট্র্যাকের উপর দিয়ে অতিক্রমকৃত স্থানে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ওভারপাস/আন্ডারপাস/ গেইট নির্মাণ সম্পর্কে সম্পর্কে আলোচনা করা হয়।

প্রতিটি রেল স্টেশনে বঙ্গবন্ধুর মূর‍্যাল তৈরির গৃহীত প্রকল্প দ্রুততম সময়ে সম্পন্ন করার সুপারিশ করা হয়।

সারা দেশে রেলের বেদখলকৃত জমির উদ্ধার কাজ দ্রুত শুরু করার সুপারিশ করা হয়। নারায়নগঞ্জে রেলের জমি উদ্ধারে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে শামীম ওসমানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করা হয়।

ঢাকা-কক্সবাজার রুটে আরেকটি ট্রেন যোগ করা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াতকারী শাটল ট্রেনের আধুনিকায়নের সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে ট্রেনের বগি দেশেই তৈরি করার সক্ষমতা যাচাইয়ের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

যে সকল শর্তে ডেমো ট্রেন আমদানী করা হয়েছিল তার যথাযথ বাস্তবায়ন না হয়ে থাকলে সরবরাহকারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা এবং সহজ ডটকম রেলপথ মন্ত্রণালয়ের এর সাথে সম্পাদিত চুক্তি মোতাবেক সকল শর্ত পূরণ না করায় প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানাসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এলজিইডি বা সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রনাধীন ওভারপাস, আন্ডার পাস ও রেল ক্রসিং এর তালিকা ও মন্ত্রণালয়ের জনবল ঘাটতির তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মহাপরিচালক, মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 16th September, 2026
5th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM