সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে সিটি কর্পোরেশনের নিয়ম উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

রংপুরে সিটি কর্পোরেশনের নিয়ম উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর সিটি কর্পোরেশনের নিয়মনীতি উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে কামাল কাছনা এলাকার বাসিন্দা মৃত গোলাম মোস্তফার ছেলে হাজী আবিদ হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।এঘটনায় ওই এলাকাবাসীর পক্ষে মৃত শেখ হায়াত আলী বক্সে’র ছেলে আব্দুর রশিদ ও কামাল হোসেন বিগত ২০২১সালের ৬ই জুন রংপুর সিটি কর্পোরেশন মেয়র বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তারই ধারাবাহিকতায় সিটি কর্পোরেশন কর্তৃক অভিযুক্ত আবিদ হোসেনকে ২০২১ সালের ৬ই অক্টোবর ও একই বছরের ১৭ই নভেম্বরে দুইটি নোটিশ জারি করে নির্মাণাধীন ভবনের অনুমোদিত নকশাসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিল করার জন্য বলা হয়।

এতে হাজী আবিদ হোসেন যথা সময়ে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে অক্ষম হলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ প্রাথমিকভাবে তার নির্মাণাধীন ভবনের কাজ স্থগিত করে দেয়। সেই থেকে গত দুইবছর ধরে আবিদ হোসেন তার নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ রাখলেও অতিসম্প্রতি সময়ে নতুন করে আবারো কাজ শুরু করেছে।
স্থানীয়দের অভিযোগ এভাবে যত্রতত্র ভাবে বহুতল ভবন নির্মাণ হলে ওই এলাকার বসবাসরত মানুষ চরম ভোগান্তিতে পরবে বলে আশংকা করছেন ।

এবিষয়ে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের পক্ষে অভিযোগকারী আব্দুর রশিদ ও কামাল হোসেন প্রতিবেদককে বলেন, আমাদের এলাকায় অনেক প্রভাবশালী বিত্তবান মানুষ থাকলেও সিটি কর্পোরেশনের নিয়ম মোতাবেক ১০ফিট রাস্তা না থাকায় বহুতল ভবন করতে পারছেন না তারা।অথচ এই হাজী আবিদ হোসেন সিটি কর্পোরেশনের অনুমোদিত নকসা ছাড়াই বহুতল ভবন নির্মাণ করছে। এনিয়ে গত দুই বছর আগে আমরা সিটি কর্পোরেশনে অভিযোগ দাখিল করেছি ,তাতে ভবন নির্মাণাধীন কাজ
২বছর যাবত বন্ধ ছিল।

সম্প্রতি কিছুদিন থেকে আবারো তারা কাজ শুরু করেছে। তবে এঘটনার বিষয়ে জানতে ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

এদিকে দুই বছর যাবত বন্ধ থাকা নির্মাণাধীন কাজ অনুমোদিত নকশা ছাড়াই কিভাবে পুনরায় কাজ চালু করছেন আবিদ হোসেন তা জানতে রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজম আলী প্রতিবেদককে বলেন, বর্তমানে সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী ১০ফিটের নিচে রাস্তা না থাকলে আমরা নকশা অনুমোদন দিচ্ছি না। তবে কেউ যদি গায়ের জোরে ভবন নির্মাণ কাজ করে থাকে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM