জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” শ্লোগানকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তিগত ১৬টি স্টল নিয়ে উত্তম স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ মে) সকালে রংপুর নগরীর উত্তম স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উত্তম স্কুল এন্ড কলেজের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল মান্নান।
অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ মেলার ১৬টি স্টল পরিদর্শন ছাড়াও স্কুল এন্ড কলেজের শিক্ষা কার্যক্রম, ক্লাস রুম, কম্পিউটার রুম, ল্যাব. লাইব্রেরীসহ সকল কার্যক্রম পরিদর্শন করেন।পরে আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক, রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিসিবি’র পরিচালক ও উত্তম স্কুল এন্ড কলেজের সভাপতি এড. আনোয়ারুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন স্কুলের শিক্ষক, অভিভাবক কমিটির সদস্যগণ। এ সময় স্কুল এন্ড কলেজের শিক্ষক ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
















