সর্বশেষ
সর্বশেষ

Day: June 30, 2024

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সংবর্ধনা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের আয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যাবস্থাপনা পর্ষদ সদস্য নির্বাচিত হওয়ায় রেহানা আশিকুর রহমানকে সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক গান পরিবেশন করা হয়। শনিবার রাতে রংপুর নগরীর স্থানীয় একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের প্রেসিডেন্ট ও রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সেক্রেটারী রওশানুল কাওসার সংগ্রামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মানিত অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের কোষাধক্ষ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের আজীবন সদস্য এইচ এন আশিকুর রহমান, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ জয়নাল আবেদীন, রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, রংপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মালেক সহ অন্যান্য অতিথিবৃন্দ ও রংপুর ইউনিটের আজীবন সদস্যগণ। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় ব্যাবস্থাপনা পর্ষদ সদস্য নির্বাচিত হওয়ায় রেহানা আশিকুর রহমানকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা জানান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সকল নেতৃবৃন্দ।

Read More »

লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের গেট-টুগেদার ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর ফ্যামিলি গেট-টুগেদার ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। (২৮ জুন ২০২৪) শুক্রবার সৈয়দপুর ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্ট এ লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর বিদায়ী সভাপতি(২০২৩-২৪) লায়ন মো: শফিয়ার রহমান সরকার,নতুন নির্বাচিত সভাপতি (২০২৪-২৫) লায়ন মো: জাকির হোসেন মেনন গং-বেল হস্তান্তরের মাধ্যমে নতুন সভাপতিকে দায়িত্বভার হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ এ২, বাংলাদেশ এর নর্থবেঙ্গল কো-অর্ডিনেটর (রংপুর-দিনাজপুর), লায়ন এনামুল হক সোহেল (এমজেএফ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ এ২, বাংলাদেশ নর্থবেঙ্গল কো-অর্ডিনেটর (সৈয়দপুর-পার্বতীপুর), লায়ন রানা আজহার, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন বানিউল আদাম বাবু (এমজেএফ), রিজিওন চেয়ারপারসন ক্লাবস এবং লায়ন মোস্তাফিজ আহমেদ, লায়ন্স ক্লাব অফ ঢাকা এরিস্টোক্রেটস এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জোন চেয়ারপারসন ক্লাবস, লায়ন জেলা ৩১৫ এ২, বাংলাদেশ। আমন্ত্রিত অতিথিগন উপস্থিত ক্লাব কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ও এর অধীনস্থ স্থায়ী প্রকল্প লায়ন্স স্কুল এন্ড কলেজ সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার মতামত দেন এবং এক্ষেত্রে হেডকোয়ার্টার ও জেলা হতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে নৈশভোজের আমন্ত্রণের মাধ্যমে নতুন নির্বাচিত সভাপতি (২০২৪-২৫) লায়ন মো: জাকির হোসেন মেনন উক্ত অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।

Read More »

রংপুর জেলা যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কাযনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকের আরও গতিশীল করার লক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৯ জুন) বিকাল ৪টায় রংপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় হলরুম কর্মী সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখার সভাপতি লক্ষ্মীন চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা সহসভাপতি, মামুনুর রশিদ মামুন, মীর শরিফুল ইসলাম, নওসাদ আলম রাজু, কামরুজ্জামান শাহীন, মাসুদ রানা বিপ্লব, ফারুক হোসেন বাবু, আনোয়ারুল ইসলাম, রাশেদুল ইসলাম ময়না, যুগ্ম সম্পাদক , শাহ মো. আশিকুর রহমান সোহেল, শেখ মাহবুব নাছির টুটুল, সাংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক শামীম সর্দার, প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটন, শিল্প ও বাণিজ্য সম্পাদক শাহিনুর ইসলাম গাজী, সদস্য এ কে এম শাফিনুর মমতাজ সজীব সহ সকল সদস্য ও থানা কমিটির নেতৃবৃন্দ।

Read More »

চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার …রংপুরে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ এমপি বলেছেন, চরাঞ্চলের মানুষের দূর্ভোগ কমিয়ে ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার। শনিবার (২৯ জুন) সকালে নগরীর বাস টার্মিনাল সংলগ্ন উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিত করণ কর্মসূচী (উদিকন), বিআরডিবি রংপুর এর আয়োজনে ৭ তলা বিশিষ্ট প্রর্দশণী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন এবং উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, দেশের ৩৬ হাজার চরাঞ্চলে “আমার চর আমার পল্লী” গঠন করবে সরকার। আওয়ামী লীগ সরকার, তৃলমুল মানুষের সরকার। এ সরকার উত্তরাঞ্চল থেকে মঙ্গা দূর করেছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এমফোরসি প্রকল্পের আওতায় চরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে। এ সময় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ আরো বলেন, আপনারা প্রধানমন্ত্রীকে সহযোগীতা করুন এবং তার পাশে থাকুন তিনি আপনাদের সব দিবেন। ইতিমধ্যে দিয়েছেন আরো দিবেন। ৭ তলা বিশিষ্ট প্রর্দশণী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ও অতিথিবৃন্দ বিআরডিবির প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তাদের তৈরি করা শতরঞ্জি ও পাট পণ্যের স্টল ঘুরে দেখেন । অনুষ্ঠানে বিআরডিবির মহাপরিচালক আব্দুল গাফ্ফার খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান । এ সময় রংপুর বিভাগীয় এবং জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »