সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার …রংপুরে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার …রংপুরে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ এমপি বলেছেন, চরাঞ্চলের মানুষের দূর্ভোগ কমিয়ে ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার। শনিবার (২৯ জুন) সকালে নগরীর বাস টার্মিনাল সংলগ্ন উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিত করণ কর্মসূচী (উদিকন), বিআরডিবি রংপুর এর আয়োজনে ৭ তলা বিশিষ্ট প্রর্দশণী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন এবং উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, দেশের ৩৬ হাজার চরাঞ্চলে “আমার চর আমার পল্লী” গঠন করবে সরকার। আওয়ামী লীগ সরকার, তৃলমুল মানুষের সরকার। এ সরকার উত্তরাঞ্চল থেকে মঙ্গা দূর করেছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এমফোরসি প্রকল্পের আওতায় চরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে। এ সময় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ আরো বলেন, আপনারা প্রধানমন্ত্রীকে সহযোগীতা করুন এবং তার পাশে থাকুন তিনি আপনাদের সব দিবেন। ইতিমধ্যে দিয়েছেন আরো দিবেন।

৭ তলা বিশিষ্ট প্রর্দশণী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ও অতিথিবৃন্দ বিআরডিবির প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তাদের তৈরি করা শতরঞ্জি ও পাট পণ্যের স্টল ঘুরে দেখেন । অনুষ্ঠানে বিআরডিবির মহাপরিচালক আব্দুল গাফ্ফার খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান । এ সময় রংপুর বিভাগীয় এবং জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM