জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর ফ্যামিলি গেট-টুগেদার ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। (২৮ জুন ২০২৪) শুক্রবার সৈয়দপুর ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্ট এ লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর বিদায়ী সভাপতি(২০২৩-২৪) লায়ন মো: শফিয়ার রহমান সরকার,নতুন নির্বাচিত সভাপতি (২০২৪-২৫) লায়ন মো: জাকির হোসেন মেনন গং-বেল হস্তান্তরের মাধ্যমে নতুন সভাপতিকে দায়িত্বভার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ এ২, বাংলাদেশ এর নর্থবেঙ্গল কো-অর্ডিনেটর (রংপুর-দিনাজপুর), লায়ন এনামুল হক সোহেল (এমজেএফ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ এ২, বাংলাদেশ নর্থবেঙ্গল কো-অর্ডিনেটর (সৈয়দপুর-পার্বতীপুর), লায়ন রানা আজহার, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন বানিউল আদাম বাবু (এমজেএফ), রিজিওন চেয়ারপারসন ক্লাবস এবং লায়ন মোস্তাফিজ আহমেদ, লায়ন্স ক্লাব অফ ঢাকা এরিস্টোক্রেটস এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জোন চেয়ারপারসন ক্লাবস, লায়ন জেলা ৩১৫ এ২, বাংলাদেশ।
আমন্ত্রিত অতিথিগন উপস্থিত ক্লাব কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ও এর অধীনস্থ স্থায়ী প্রকল্প লায়ন্স স্কুল এন্ড কলেজ সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার মতামত দেন এবং এক্ষেত্রে হেডকোয়ার্টার ও জেলা হতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে নৈশভোজের আমন্ত্রণের মাধ্যমে নতুন নির্বাচিত সভাপতি (২০২৪-২৫) লায়ন মো: জাকির হোসেন মেনন উক্ত অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।














