সর্বশেষ
সর্বশেষ

Day: August 2, 2024

সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, দ্বাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৫ম বৈঠক কমিটি সভাপতি হাফিজ উদ্দিন আহম্মেদ এমপি এর সভাপতিত্বে আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়স্থ স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, মোঃ মুজিবুল হক এমপি, জাহিদ মালেক এমপি, সৌরেন্দ্র নাথ চক্রবর্তী এমপি, নূর মোহাম্মদ এমপি, আখতারউজ্জামান এমপি, এস.এ.কে একরামুজ্জামান এমপি ও মোঃ রেজাউল হক চৌধুরী এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পনেরো আগস্টে নিহত সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ সর্বস্তরের স্বাধিকার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় অতি সম্প্রতি কোটা আন্দোলনে নিহত সাধারণ শিক্ষার্থীসহ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের স্মরণে শোক প্রকাশ ও রূহের মাগফেরাত কামনা করা হয়। বৈঠকের শুরুতে কমিটির ৪র্থ বৈঠকের সিদ্ধান্ত দৃঢ়ীকরণ করা হয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন পূর্ত অডিট অধিদপ্তর এর কমপ্লায়েন্স অডিট রিপোর্ট ২০/২০২১ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং- ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬ ও ০৭ এর বিষয়ে আলোচনা ও প্রমাণক সাপেক্ষে নিষ্পত্তিসহ অনাদায়ী অর্থ আদায়পূর্বক সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য বৈঠকে নির্দেশনা প্রদান করা হয়। বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন পূর্ত অডিট অধিদপ্তর এর বার্ষিক অডিট রিপোর্ট এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং-০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ সহ বিবিধ সিদ্ধান্তের বিষয়ে অনাদায়ী অর্থ সরকারি কোষাগারে জমাপূর্বক প্রমাণক সাপেক্ষে নিষ্পত্তি, আন্ত:মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে নিষ্পত্তিসহ এক মাসের মধ্যে কমিটিকে রিপোর্ট প্রদানের জন্য অনুশাসন প্রদান করা হয়। । বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, সিজিএ কার্যালয়সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিএন্ডএজি কার্যালয়, রাজউক, জাতীয় রাজস্ববোর্ড এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

ক্ষতিগ্রস্থ মেট্রো রেল ও সেতু ভবন পরিদর্শন করলেন সংসদীয়  কমিটি

জিল্লুর রহমান / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ মেট্রোরেল মিরপুর ১০ স্টেশন, বনানীর সেতু ভবন এবং বিআরটিএ ভবন পরিদর্শন করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার (১লা আগস্ট) দুপুরে কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিক, এমপি ও সদস্য মোঃ মুজিবুল হক, এমপি এবং আব্দুল্লাহ-আল-কায়সার, এমপি এ সকল সরকারি স্থাপনা পরিদর্শন করেন। সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিক, এমপি বলেন, জনগনের কল্যাণেই মেট্রোরেলের মতো উন্নয়ন প্রকল্পগুলো সরকার গ্রহন করেছে। কিন্তু নাগরিকের দুর্দশা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী মেট্রো রেল, সেতু ভবন ও বিআরটিএ অফিসে হামলা করে। কমিটি ধ্বংসের ক্ষয়ক্ষতি নিরুপন করে দ্রুত মেট্রোরেল কিভাবে পুনরায় চালু করা যায় সে বিষয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবে। এসময় সাধারণ মানুষও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সরকারী সম্পত্তির নিরাপত্তা রক্ষা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সভাপতি। পরিদর্শন কালে সেতু বিভাগের সিনিয়র সচিব, সড়ক বিভাগের সচিব, বিআরটিএর চেয়ারম্যান, মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটি সচিব ও সভাপতির একান্ত সচিবসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

বিভিন্ন হাসপাতালে কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নেন স্পীকার

বিভিন্ন হাসপাতালে কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নেন স্পীকার ঢাকা, ১ আগস্ট ২০২৪ খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ বিভিন্ন হাসপাতালে সাম্প্রতিক কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নেন। স্পীকার শিরীন শারমিন চৌধুরী আজ প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পোস্ট অপারেটিভ বিভাগ ঘুরে দেখেন এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। পরবর্তীতে স্পীকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে সাম্প্রতিক কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নেন। স্পীকার পরবর্তীতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন কোটা আন্দোলনের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। ডেপুটি স্পীকার মো: শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি এবং হুইপ সানজিদা খানম এমপি এসময় উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত ঢাকা, ৩১ জুলাই ২০২৪ খ্রিঃ দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ৩য় বৈঠক কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য শফিকুল ইসলাম শিমুল, আব্দুস সালাম মূর্শেদী, মোহাম্মদ সোলায়মান সেলিম এবং মহিউদ্দিন মহারাজ অংশগ্রহণ করেন। কমনওয়েলথ গেমসে প্রথম সোনাজয়ী শুটার আতিকুর রহমানের মৃত্যুতে কমিটি থেকে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। বৈঠকে ২য় বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমুহ বাস্তবায়ন অগ্রগতি, যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক কার্যক্রম এবং বাংলাদেশ শুটিং ফেডারেশনের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। কমিটি নাটোর জেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করার লক্ষ্যে পূর্বে নির্ধারিত জায়গার পরিবর্তে নতুন জায়গা নির্ধারিত হওয়ার প্রেক্ষিতে স্হানীয় সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করে দুইটা জায়গা সরেজমিন পরিদর্শন করে সিদ্ধান্ত গ্রহণের সুপারিশ করে। বৈঠকে দেশের প্রত্যেকটি উপজেলায় ব্যায়ামাগার স্হাপনের লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে অস্বচ্ছল ক্রীড়াবিদদের যে আর্থিক সহায়তা প্রদান করা হয় তা বাছাইকরণের চূড়ান্ত প্রক্রিয়ায় স্হানীয় সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করে। বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র চতুর্থ বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, দ্বাদশ জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র চতুর্থ বৈঠক আজ কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরী এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোঃ জিল্লুল হাকিম, শফিকুল ইসলাম শিমুল, শামীম ওসমান, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, মুহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ শফিকুর রহমান ও মোছাঃ নুরুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে  তৃতীয় সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি, বাংলাদেশ রেলওয়ে সরকারী কোন কোন প্রতিষ্ঠান থেকে কত টাকার মবিল ক্রয় করে; বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট-কে সেনা ও পুলিশ কল্যাণ ট্রাস্ট এর ন্যায় আধুনিক ও যুগোপযোগীকরণ; খুলনা-মংলা, জয়দেবপুর-ঈশ্বরদী এবং ভাঙ্গা-পায়রা পর্যন্ত রেলপথ নির্মাণ; বাংলাদেশ রেলওয়ের ট্যুরিস্ট ট্রেনের যাত্রীবাহী কোচ সংগ্রহের পরিকল্পনা; বাংলাদেশ রেলওয়ের বিদ্যুৎ বিল বকেয়া সম্পর্কে আলোচনা করা হয়। সহজ ডট কমের সাথে মন্ত্রণালয়ের পূর্ণ চুক্তি বাস্তবায়ন না হওয়ায় জরিমানা আদায় ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। ডেমু ট্রেনের দেশী ও বিদেশী সরবরাহকারীদের আগামী বৈঠকে উপস্থিত করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা্ গ্রহনের সুপারিশ করা হয়। প্রধান আইন কর্মকর্তার পদ সৃজন ও চুক্তিভিত্তিক আইন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে মন্ত্রণালয়ের মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি করার সুপারিশ করা হয়। দায়িত্বে অবহেলা ও অনিয়মের কারণে কমিটির সর্বসম্মতিক্রমে অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) পার্থ সরকারকে সাসপেন্ড করার সুপারিশ করা হয়। বৈঠকের শুরুতে দেশব্যাপী সাম্প্রতিক নাশকতায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় ১৬ বছরের শিক্ষার্থী মাহিমের জামিন মঞ্জুর করেছেন আদালত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় কলেজছাত্র আলফি শাহরিয়ার মাহিমের (১৬) জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে শিশু আদালত-১ এর বিচারক মোস্তফা কামাল শুনানি শেষে ১০০ টাকার বন্ডে জামিন আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে মাহিমের আইনজীবী জোবায়দুল ইসলাম সাংবাদিকদের বলেন, মামলাটি মেট্রোপলিটন তাজহাট থানায় ছিল। মাহিম কিশোর হওয়ায় মামলা স্থানান্তর হয়েছে। এর আগে ৪ আগস্ট শুনানির দিন ছিল। কিন্তু আমরা আজ নতুন করে শুনানির জন্য আবেদন করেছি। আদালত শুনানি গ্রহণ করে জামিন মঞ্জুর করেছেন। এর আগে বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় গত ১৯ জুলাই মাহিমকে কারাগারে পাঠান আদালত। তবে মাহিমকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়টি এতদিন অগোচরেই ছিল। গতকাল বুধবার (৩১ জুলাই) একমাত্র ছোট ভাইয়ের কোনো খোঁজ না মেলায় মাহিমের বোন সানজানা আখতার স্নেহা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে বিষয়টি আলোচনায় আসে। কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। মাহিম গত বছর রংপুর নগরীর আশরতপুর চকবাজার এলাকার সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে। সে বর্তমানে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মোহাম্মদ শাহজালাল চকবাজার এলাকার বাসিন্দা ও পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন (অপরাধ) বলেন, ‘১৮ জুলাই যখন থানায় হামলা ভাঙচুর ও লুটপাট হয়। তখন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জিনসের প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পড়া অবস্থায় আটক হয় মাহিমকে। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘যেহেতু ১৮ এবং ১৯ তারিখে সংঘাত–সংঘর্ষ নিয়ে পুরো ফোর্স ব্যস্ত ছিল, সে কারণে বিষয়টি যাচাই বাছাই করা সম্ভব হয়নি। মূলত ২০ তারিখ থেকে আমরা যাচাই বাছাই সাপেক্ষে গ্রেপ্তার করেছি। বিষয়টি আমাদের নলেজে আসা মাত্রই পুলিশ কমিশনার মহোদয় সিদ্ধান্ত দিয়েছেন, যেহেতু মাহিম ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল না। আন্দোলনে অংশ নিয়ে ছিল মাত্র। জামিনের মাধ্যমে তাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।

Read More »

রংপুুর জেলা ও মহানগর আওয়ামীলীগের শোক মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: শোকাবহ আগস্ট মাস উপলক্ষে রংপুুর জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে শোক মিছিল বের করা হয়। গতকাল (১লা আগস্ট) বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর কাচারী বাজার এলাকায় শোক মিছিলে অংশ গ্রহন কারেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি সদস্য এ্যাড. হোসনেআরা লুৎফা ডালিয়া, মহিল সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোছাঃ নাছিমা জামান ববি, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাজেদ আলী বাবুল, যুগ্ম আহবায়ক এ্যাড.আনোয়ারুল ইসলাম, সদস্য এ্যাড. রেজাউল করিম রাজু, জাসেমবিন জুম্মন, রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, রংপুর মহানগর আওামীলীগের আহবায়ক কমিটির সদস্য শাফিউর রহমান শফি, সদস্য তুষার কান্তি মন্ডল, শফিকুল ইসলাম রাহেল, এ্যাড. দিলামদ ইসলাম মুকুল সহ রংপুর জেলা ও মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Read More »