সর্বশেষ
সর্বশেষ

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র চতুর্থ বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, দ্বাদশ জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র চতুর্থ বৈঠক আজ কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরী এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মোঃ জিল্লুল হাকিম, শফিকুল ইসলাম শিমুল, শামীম ওসমান, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, মুহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ শফিকুর রহমান ও মোছাঃ নুরুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে  তৃতীয় সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি, বাংলাদেশ রেলওয়ে সরকারী কোন কোন প্রতিষ্ঠান থেকে কত টাকার মবিল ক্রয় করে; বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট-কে সেনা ও পুলিশ কল্যাণ ট্রাস্ট এর ন্যায় আধুনিক ও যুগোপযোগীকরণ; খুলনা-মংলা, জয়দেবপুর-ঈশ্বরদী এবং ভাঙ্গা-পায়রা পর্যন্ত রেলপথ নির্মাণ; বাংলাদেশ রেলওয়ের ট্যুরিস্ট ট্রেনের যাত্রীবাহী কোচ সংগ্রহের পরিকল্পনা; বাংলাদেশ রেলওয়ের বিদ্যুৎ বিল বকেয়া সম্পর্কে আলোচনা করা হয়।

সহজ ডট কমের সাথে মন্ত্রণালয়ের পূর্ণ চুক্তি বাস্তবায়ন না হওয়ায় জরিমানা আদায় ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

ডেমু ট্রেনের দেশী ও বিদেশী সরবরাহকারীদের আগামী বৈঠকে উপস্থিত করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা্ গ্রহনের সুপারিশ করা হয়।

প্রধান আইন কর্মকর্তার পদ সৃজন ও চুক্তিভিত্তিক আইন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে মন্ত্রণালয়ের মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি করার সুপারিশ করা হয়।

দায়িত্বে অবহেলা ও অনিয়মের কারণে কমিটির সর্বসম্মতিক্রমে অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) পার্থ সরকারকে সাসপেন্ড করার সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে দেশব্যাপী সাম্প্রতিক নাশকতায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM