সর্বশেষ
সর্বশেষ

সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, দ্বাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৫ম বৈঠক কমিটি সভাপতি হাফিজ উদ্দিন আহম্মেদ এমপি এর সভাপতিত্বে আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়স্থ স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, মোঃ মুজিবুল হক এমপি, জাহিদ মালেক এমপি, সৌরেন্দ্র নাথ চক্রবর্তী এমপি, নূর মোহাম্মদ এমপি, আখতারউজ্জামান এমপি, এস.এ.কে একরামুজ্জামান এমপি ও মোঃ রেজাউল হক চৌধুরী এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পনেরো আগস্টে নিহত সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ সর্বস্তরের স্বাধিকার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় অতি সম্প্রতি কোটা আন্দোলনে নিহত সাধারণ শিক্ষার্থীসহ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের স্মরণে শোক প্রকাশ ও রূহের মাগফেরাত কামনা করা হয়।

বৈঠকের শুরুতে কমিটির ৪র্থ বৈঠকের সিদ্ধান্ত দৃঢ়ীকরণ করা হয়।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন পূর্ত অডিট অধিদপ্তর এর কমপ্লায়েন্স অডিট রিপোর্ট ২০/২০২১ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং- ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬ ও ০৭ এর বিষয়ে আলোচনা ও প্রমাণক সাপেক্ষে নিষ্পত্তিসহ অনাদায়ী অর্থ আদায়পূর্বক সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য বৈঠকে নির্দেশনা প্রদান করা হয়।

বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন পূর্ত অডিট অধিদপ্তর এর বার্ষিক অডিট রিপোর্ট এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং-০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ সহ বিবিধ সিদ্ধান্তের বিষয়ে অনাদায়ী অর্থ সরকারি কোষাগারে জমাপূর্বক প্রমাণক সাপেক্ষে নিষ্পত্তি, আন্ত:মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে নিষ্পত্তিসহ এক মাসের মধ্যে কমিটিকে রিপোর্ট প্রদানের জন্য অনুশাসন প্রদান করা হয়। ।

বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, সিজিএ কার্যালয়সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিএন্ডএজি কার্যালয়, রাজউক, জাতীয় রাজস্ববোর্ড এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM