সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • বিভিন্ন হাসপাতালে কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নেন স্পীকার

বিভিন্ন হাসপাতালে কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নেন স্পীকার

বিভিন্ন হাসপাতালে কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নেন স্পীকার

ঢাকা, ১ আগস্ট ২০২৪ খ্রি.

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ বিভিন্ন হাসপাতালে সাম্প্রতিক কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নেন।

স্পীকার শিরীন শারমিন চৌধুরী আজ প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পোস্ট অপারেটিভ বিভাগ ঘুরে দেখেন এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।

পরবর্তীতে স্পীকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে সাম্প্রতিক কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নেন।

স্পীকার পরবর্তীতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন কোটা আন্দোলনের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

ডেপুটি স্পীকার মো: শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি এবং হুইপ সানজিদা খানম এমপি এসময় উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM