সর্বশেষ
সর্বশেষ

Day: August 23, 2024

খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বন্যাদুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়ে এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে খেলাফত মজলিস রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) বিকাল ৩টায় রংপুর নগরীর সিটি পার্ক মার্কেটের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস রংপুর মহানগর শাখার সভাপতি তৌহিদুর রহমান মন্ডল রাজু, সহ সভাপতি মেছের উদ্দিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রাজা, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ সহ খেলাফত মজলিস রংপুর মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ভারতের ছেড়ে দেওয়া পানি বাংলাদেশে ঢুকে ৮টি জেলা কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবগিঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া’র পানিবন্দী বন্যাদুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানাচ্ছি ।

Read More »

রংপুরে গীতিকার ও নাট্যকার হুমায়ূন আহমেদ স্মরণে আলোচনা সভা অনুুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে কিংবদন্তী কথা সাহিত্যিক, গীতিকার, নাট্যকার, চলচিত্র পরিচালক হুমায়ূন আহমেদের ১২তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে “আমার আছে জল” শিরোনামে সুরচর্চা কেন্দ্র রংপুরের আয়োজনে আলোচনা সভা ও ফেইসবুক ভিত্তিক লাইভ সংগীতানুষ্ঠান সুরের ভেলা পর্ব-১০৬ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কামাল কাছনায় সুরচর্চা কেন্দ্র কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কবির জীবনকর্ম নিয়ে আলোচনা আলোচনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন সুরচর্চা কেন্দ্র রংপুরের সভাপতি পঙ্কজ বনিক। অনুষ্ঠানে রংপুরের সংস্কৃতি ও সুধীজন হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক সুশান্ত সরকার, জয়ন্তী রাণী, তৌফিকা বেগম, সুস্মিতা বনিক, সুজিৎ রায় কার্জ্জি প্রমুখ। গানে গানে শ্রদ্ধাঞ্জলি জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ রচিত সংগীত পরিবেশন করেন সুরচর্চা কেন্দ্র রংপুরের প্রতিষ্ঠাতা পরিচালক, বেতার ও টেলিভিশন শিল্পী জীবন কুমার পোদ্দার এবং বেতার শিল্পী সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন, সূপর্না সরকার জয়া ও তাহিম বিন মাসুদ । যন্ত্রসংগীতে ছিলেন তবলায় সুকান্ত রায় দুলাল, কী-বোর্ডে সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন ।

Read More »

প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীর ১৪নং ওয়ার্ডের বড়বাড়ি বয়েজ উদ্দিন স্কুলের প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ করেছে শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবকরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল অব্দি এই বিক্ষোভ কর্মসূচি চলে। শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় সূত্রে জানাগেছে,অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাকারিয়াইসলাম বিগত ২০১৭ সাল থেকে কোন টাকা পয়সার হিসেব দেয়না তিনি। এবং নিজের খেয়াল খুশি মতো প্রতিষ্ঠান চালায়,আর হিসাব চাইলেই তিনি আওয়ামী লীগের পরিচয়ে প্রভাব বিস্তার করে কমিটির লোকজনদের কোনঠাসা করেন। এছাড়াও ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ তোলেন অভিভাবক সদস্য-জাহাঙ্গীর আলম,সুলতান মাহমুদসহ স্থানীয়-শহিদুল ইসলাম। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, জাকারিয়া একজন লম্পট প্রকৃতির লোক,সে বিভিন্ন ছাত্রীদের জিম্মি করে অবৈধ সম্পর্ক গড়তেন। এরকম অনেক বার তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বিচার সালিশ হয়েছে। আর কোনো কথা নয় এই লম্পটের পদত্যাগসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা। তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক জাকারিয়া ইসলাম প্রতিবেদককে বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ তারা তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।

Read More »

রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে নানা-অনিয়মের অভিযোগ উঠেছে। এনিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অধ্যক্ষ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। জানা যায়, রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আইয়ুব আলীর বিরুদ্ধে ব্লক পোস্ট নবম গ্রেডের পদোন্নতির আন্দোলনের জন্য ননটেক বিভাগ থেকে ১২ জন শিক্ষককে ছুটি দিয়ে ঢাকায় আন্দোলনের জন্য পাঠিয়েছেন। এতে করে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যহত হয়েছে। শিক্ষক সংকটের কারণে বৃহস্পতিবার (২২ আগস্ট) অনেক বিভাগের ক্লাস হয়নি। ফলে প্রতিষ্ঠানে এসে বাড়ি ফেরত গেছেন শিক্ষার্থীরা। এছাড়া একই জেলার বাসিন্দা হওয়ায় কম্পিউটার ইন্সপেক্টর হেদায়েতুল ইসলামের মাধ্যমে কলেজের বিভিন্ন উপকার ক্রয়ের নামে ভূয়া বিল ভাউচার দিয়ে অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু শিক্ষক অভিযোগ করেন অধ্যক্ষ স্বেচ্ছাচারিতার মাধ্যমে এ প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। সেই সাথে তার অনুগতদের মাধ্যমে কেনাকাটায় অনিয়ম করে অর্থ আত্মসাত করছেন। ফলে কলেজের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী বলেন, স্কুলের ৯ জন শিক্ষক তাদের ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন। এখন তারা ঢাকায় গিয়েছেন কি না তা আমি জানি না। যেসব শিক্ষক ছুটি নিয়েছেন তাদের ক্লাস চালু রাখতে আমাদের পর্যাপ্ত সংখ্যক শিক্ষক রয়েছেন। অনিয়ম-দূর্নীতির বিষয়ে তিনি বলেন, আমি জীবনে কোন অনিয়ম-দূর্নীতির সাথে জড়িত ছিলাম না, এখনও নেই। প্রতিষ্ঠানের সকল আর্থিক লেনদেন, কেনাকাটা নিয়ম মাফিক হচ্ছে। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়।

Read More »

রংপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ও করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নাগরিক উদ্যোগের আয়োজনে কমিউনিটি ভিত্তিক বিরোধ মিমাংসার মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতাভিত্তিক অবিগম্যতা বৃদ্ধি প্রকল্পর আওতায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ও আমাদের করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২২ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সভায় রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোছাঃ সেলোয়ারা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর আরডিআরএস এর কো অডিনেটর মোছাঃ মেজবাহুন নাহার, রংপুর সুজন এর যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাজ্জাদ হায়দার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর হোসেন, রংপুর সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ারুল ইসলাম, ১৪ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ মমদেল হোসেন সরকার, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ মোছলেমা বেগম, ১০,১১,১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ শামীমা আক্তার সুমি, ১৩,১৪,১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ মোছলেমা আক্তার মেরী সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন নাগরীক উদ্যোগের সমন্বয়কারী শিল্পী শিকদার।

Read More »

রংপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গণহত্যার দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদ স্বেচ্ছাসেবক দল। গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় সমাবেশ করেন। এসময় রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল-ইমরান সুজন, সদস্য সচিব- জাকারিয়া ইসলাম জিম, যুগ্ম আহবায়ক মারুফ চৌধুরী, মুনতাসীর মুন্না, ফজলে রাব্বি বাবু, ফিরোজ ইসলাম, মনিরুজ্জামান মনির, মজনু মিয়া মিঠু, শাহিন আলম, রাসেল আহমেদ, এআার রাফিসহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে রয়েছেন। সেখানে বমে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একটি পরাজিত শক্তি ও স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন হওয়ার পরও নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। গণঅভ্যুথানে নিরীহ ছাত্র-জনতাদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে হত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের আন্তজার্তিক আদালতে বিচারের মাধ্যমে ফাঁসির দাবি করা হয়। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের চুপ থাকতে অনুরোধ করেন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত যদি কোনো রকম ষড়যন্ত্রে লিপ্ত থাকে তাহলে ছাত্রজনতা তাদের সঠিক জবাব দেবে। এসময় বিভিন্ন স্লোগান দিতে থাকানে নেতাকর্মীরা।

Read More »