জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে কিংবদন্তী কথা সাহিত্যিক, গীতিকার, নাট্যকার, চলচিত্র পরিচালক হুমায়ূন আহমেদের ১২তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে “আমার আছে জল” শিরোনামে সুরচর্চা কেন্দ্র রংপুরের আয়োজনে আলোচনা সভা ও ফেইসবুক ভিত্তিক লাইভ সংগীতানুষ্ঠান সুরের ভেলা পর্ব-১০৬ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কামাল কাছনায় সুরচর্চা কেন্দ্র কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কবির জীবনকর্ম নিয়ে আলোচনা আলোচনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন সুরচর্চা কেন্দ্র রংপুরের সভাপতি পঙ্কজ বনিক। অনুষ্ঠানে রংপুরের সংস্কৃতি ও সুধীজন হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক সুশান্ত সরকার, জয়ন্তী রাণী, তৌফিকা বেগম, সুস্মিতা বনিক, সুজিৎ রায় কার্জ্জি প্রমুখ।
গানে গানে শ্রদ্ধাঞ্জলি জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ রচিত সংগীত পরিবেশন করেন সুরচর্চা কেন্দ্র রংপুরের প্রতিষ্ঠাতা পরিচালক, বেতার ও টেলিভিশন শিল্পী জীবন কুমার পোদ্দার এবং বেতার শিল্পী সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন, সূপর্না সরকার জয়া ও তাহিম বিন মাসুদ । যন্ত্রসংগীতে ছিলেন তবলায় সুকান্ত রায় দুলাল, কী-বোর্ডে সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন ।
















