সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ডিমের বাজারে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা-৩, সিলগালা ১টি প্রতিষ্ঠান

রংপুরে ডিমের বাজারে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা-৩, সিলগালা ১টি প্রতিষ্ঠান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে ডিমের বাজারে ভোক্তা অধিকারের অভিযান চালিয়ে জরিমানা করা হয় ৩টি ও সিলগালা করা হয় ১টি প্রতিষ্ঠানে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এবং রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয় আয়োজনে শনিবার (০৫ অক্টোবর) সকালে রংপুর মহানগরীর সিটি বাজার, মিনি সুপার মার্কেট, বাহার কাছনা এবং কামালকাছনা বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ক্রয় এবং বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ডিম বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদি অপরাধে মিনি সুপার মার্কেটে অবস্থিত রংপুর ডিম ঘরকে ৫ হাজার টাকা, সিটি বাজারে অবস্থিত হাফিজ ডিম ঘরকে ৩ হাজার টাকা ও কামাল কাছনা বাজারের রবিউল ডিম ঘরকে ১ হাজার ৫০০ টাকা সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা ও আদায় করা হয়। এছাড়া নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ডিম বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদি অপরাধে বাহার কাছনা এলাকায় অবস্থিত প্রান্তিক পোল্ট্রি খামারি ডিমের আড়তটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ এ অভিযানে সহযোগিতা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন জানান,জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM