সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে জেএসডি’র দাবি দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ

রংপুরে জেএসডি’র দাবি দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি’র কেন্দ্রীয় প্রোগ্রামের দাবি দিবস পালন উপলক্ষে জেএসডি রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল (৫ অক্টোবর ) শনিবার সকাল ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে সমাবেশে জেএসডি রংপুর জেলা শাখার সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেএসডি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সাদেক জিহাদী, জেএসডি রংপুর মহানগর শাখার সহ সভাপতি সার্জেন্ট (অবঃ) আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক এবিএম মসিউর রহমান,

রংপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান জিএম, জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক এ্যাড. রায়হান কবির, প্রফেসর চিনু কবির, কনক সরকার, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ। নেতৃবৃন্দরা দাবি দিবসে দেশের আইন শৃঙ্খলা উন্নয়ন, দ্রব্য মূল্যে নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সীমান্ত হত্যা বন্ধ এবং শাসন কাঠামো সংস্কারের দাবি জানান।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM