সর্বশেষ
সর্বশেষ

Day: October 26, 2024

স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ : ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৪, ২০২৪ খৃ. – ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে। দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য এ সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে ‘ধর্মীয় সম্প্রীতি : বাস্তবতা ও করণীয়’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে এফসিডিও’র সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এই জাতীয় সংলাপের আয়োজন করে। ধর্ম উপদেষ্টা বলেন, আবহমানকাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষ সুপ্রাচীন কাল থেকেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। জাতি হিসেবে আমাদের যা কিছু অর্জন তার পিছনে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের ঐকান্তিক প্রচেষ্টা ও অবদান রয়েছে। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐক্য ও শক্তির প্রতীক। জুলাই বিপ্লব পরবর্তী প্রেক্ষাপটে আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি সেই দেশ গড়তে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। ড. খালিদ বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান। প্রত্যেকের স্বাধীনভাবে ধর্মপালন, ধর্মচর্চা ও প্রচারের অধিকার রয়েছে। এ অধিকার যাতে কেউ বিঘ্নিত করতে না পারে সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। কোন দুর্বৃত্তকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার সুযোগ সরকার দেবে না। তিনি বলেন, যারা উপাসনালয়ে হামলা করে পরিবেশ বিঘ্নিত করতে চায় তারা দুর্বৃত্ত, তাদের কোন ধর্মীয় পরিচয় নেই। ধর্ম উপদেষ্টা বলেন, শান্তি, সামাজিক সংহতি ও শক্তিশালী জাতীয় পরিচয় গড়ে তোলার জন্য ধর্মীয় সম্প্রীতি অপরিহার্য। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস, টালিথাকুমি চার্চের বিশপ ফিলিপ পি অধিকারী ও বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক সুনন্দপ্রিয়। এ সংলাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মামুন আল মোস্তফা ‘বাংলাদেশের ধর্ম ও সংস্কৃতি : ঐতিহ্য, সংকট ও করণীয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার নিউমারারি শিক্ষক প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, ইসলামিক ফাউণ্ডেশনের পরিচালক মুহাম্মদ রফিক-উল-ইসলাম ও এজেন্ট অব চেঞ্জ : এ বাংলাদেশ ফ্রিডম অফ রিলিজিয়ন অর বিলিফ লিডারশিপ ইনিশিয়েটিভ প্রজেক্টের প্রোগ্রাম অ্যাডভাইজার ড. শাহনাজ করীম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় ও শ্রেণি-পেশার শতাধিক মানুষ সংলাপে অংশগ্রহণ করেন।

Read More »

বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল

স্পোর্টস ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৬ অক্টোবর ২০২৪ খৃ. – বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল। সর্বোচ্চ ১২৩ ভোট পেয়ে আগামী চার বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ। সভাপতি পদে তাবিথের একমাত্র প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের ফুটবল সংগঠক মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট। ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এর মাধ্যমে টানা ১৬ বছরের সভাপতির দায়িত্বে থাকা কাজী মো: সালাউদ্দিন যুগের অবসান হলো। এবারের ভোটে অংশ নেননি সালাউদ্দিন। গত মাসে নির্বাচন না করার ঘোষনা দিয়েছিলেন সালাউদ্দিন। ২০০৮ সালে প্রথমবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছিলেন কিংবদন্তী এই ফুটবলার। এরপর ২০১২, ২০১৬ ও ২০২০ সালে তিনি বাফুফে সভাপতি নির্বাচিত হন। শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কংগ্রেস ও নির্বাচন। সকাল ১০টায় শুরু হওয়া কংগ্রেস শেষে নির্বাচন শুরু হয় দুপুর ২টায়, সন্ধ্যা ৬টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ। নির্বাহী কমিটির ২১ পদের মধ্যে ২০টির বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ৪৬ জন প্রার্থী। সভাপতি পদের ২ জন ছাড়াও ৪ সহসভাপতি পদে ৬ জন ও ১৫টি সদস্য পদে নির্বাচন করেছেন ৩৭ জন। তরফদার রুহুল আমিন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় সিনিয়র সহসভাপতি পদে আগেই বিনা প্রতিদ্বনন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান।

Read More »

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৪ খৃ. – প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন। বৈঠকে জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে শুক্রবার দেশে ফিরেন। তিনি ১৫ অক্টোবর সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডায় যান।

Read More »

রংপুর উইমেন চেম্বারের মতবিনিময় ও কমিটি গঠন

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে মতবিনিময় সভা ও আহবায়ক কমিটি গঠন করা হয়। গতকাল (২৬ অক্টোবর) শনিবার বেলা ১২টায় রংপুর মহানগরীর আহার মিলনায়তনে আলোচনা সভায় সকল সদস্যদের উপস্থিতিতে পুর্বের কমিটি ভেঙ্গে দিয়ে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রংপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির নব গঠিতি কমিটির আহবায়ক শাহানাজ পারভীন, যুগ্ম আহবায়ক শীলা আলম, সদস্য শারমীন আক্তার, ফেরদৌসী বেগম, জান্নাত আরা, তাসলিমা বেগম, তাপসী রাবেয়া। এই আহবায়ক কমিটি আগামী ১২০ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিট গঠন করবে।

Read More »

হাসনাত-সারজিসের আসার খবরে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও অন্যতম সমন্বয়ক সারজিস আলমের আসার খবরে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় পার্টি (জাপা)। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এ সময় মিছিলে বাঁশের লাঠি হাতে নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হন পার্টির নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন জাতীয় পার্টিকে নিয়ে ধূম্রজাল সৃষ্টি করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দাবি করে পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, বঙ্গভবনে উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতীয় পার্টি ছিল। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম ধাপের সংলাপে জাতীয় পার্টি আমন্ত্রণ পেয়ে অংশ নিয়ে সংস্কার কার্যক্রমে মতামত দিয়েছে। কিন্তু হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের কথায় পরবর্তী সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হয়নি, এটা হতাশাজনক। দুই একজন ছাত্রের কথায় সরকার কেন এমন সিদ্ধান্ত নেবে এটা আমাদের প্রশ্ন। তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে সংলাপে প্রধান উপদেষ্টা ডাকবে কি ডাকবে না সেটা তার ব্যাপার। এটা সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে আসবে। কিন্তু আমরা কি দেখলাম? হাসনাত- সারজিসের মতো কুলাঙ্গারের কথায় সরকার যদি জাতীয় পার্টির সঙ্গে এধরনের আচরণ করে সেটা কোনোভাবেই কাম্য নয়। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টির নেতাকর্মীদের অনেক অবদান রয়েছে। মোস্তাফিজার রহমান বলেন, দেশের সংবিধান অনুযায়ী পুলিশ প্রটোকল পাবেন কারা, সেটা সবাই জানে। কিন্তু এখন আমরা কী দেখছি? হাসনাত-সারজিসের মতো কুলাঙ্গারকে কেন প্রটোকল দিতে হবে। যেখানে ৯৯৯ এ ফোন করে পুলিশি সেবা যাচ্ছে না সেখানে তাদেরকে প্রটোকল দেওয়ার কারণ কী? আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। হাসনাত-সারজিসের আসার খবরে রংপুরে জাপা নেতাকর্মীদের বিক্ষোভ ‘স্বৈরাচার শেখ হাসিনা ৭০০ বছরের রেকর্ড ভেঙেছে’ রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টির ভূমিকা তুলে ধরে তিনি আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনে সর্বপ্রথম ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল জাতীয় পার্টির নেতাকর্মীরা। যখন আন্দোলনরত শিক্ষার্থীরা আওয়ামী লীগের হামলার ভয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে বের হতে পারেননি তখন জাতীয় পার্টিই মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল। রাজপথে থেকে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে। আমাদের পার্টির নেতাকর্মী ও সমর্থকরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আন্দোলনে সহযোগিতা এবং পাশে থাকার কারণে আমাকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে আমাকে হেনস্থা করা হয়েছে। তারপরও কেন জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা দেখেছি জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের পাশাপাশি বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা মাঠে নেমেছিল। ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের সফল কারো একার নয়। ১৮ কোটি মানুষের এই দেশ। কারো একার নয়, কারো বাবারও নয়। এ সময় সমাবেশ থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বিপক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) রাতেও রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলটি পায়রা চত্বর, প্রেস ক্লাব, বেতপট্টি, সুপার মার্কেট থেকে শুরু হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এদিকে শনিবার বেলা ১১টার দিকে রংপুর সফরে এসেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম। তার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমকে সফরসঙ্গী হিসেবে থাকতে দেখা যায়। প্রসঙ্গত, সংস্কার ইস্যুতে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে যেন জাতীয় পার্টিকে ডাকা না হয় এমন স্ট্যাটাস দেন হাসনাত-সারজিস। এরপরই ১৪ অক্টোবর রংপুরে জাতীয় পার্টির এক সভা থেকে এই দুই সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা করেন পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ ঘোষণার পরপরই বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতারা বিক্ষোভ মিছিল করে এবং পাল্টা কর্মসূচি ঘোষণা করে। এরই মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করতে শনিবার রংপুর যাওয়ার ঘোসণা দেন তারা। এ নিয়ে পাল্টাপাল্টি উত্তেজনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

Read More »

ভুমিদর্স্যু আসলামগং আওয়ামী সরকারের দোসর রংপুরে ভুয়ানিলামে জবরদখল করা সম্পত্তি পুনঃউদ্ধার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীর বাবুপাড়া এলাকায় ভুয়া নিলামে জবরদখল করা জলাশয় পুনঃউদ্ধার চেয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর পরিবার। শনিবার বিকেল ৫ টায় রিপোর্টার্স ক্লাব রংপুর এর হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মৃত নুর মোহাম্মদ এর ছেলে জুয়েল হোসেন বলেন, বাবুপাড়াএলাকার জমিদার পরিবার হাজী তছির উদ্দিনের নিকট থেকে আমার বাবা নুর মোহাম্মদ উরফে লালু মিয়া বিগত ০৯/০৯/১৯৯০ ইং তারিখে দলিল মূলে ৩০ শতাংশ ও বায়না সূত্রে আরো ২৩ শতক মোট ৫৩ শতক জলাশয়সহ জমি ক্রয় করে নিজ নামে রেকর্ড ও নামজারি করে মাছ চাষ করে আসেন, যার দাগ নং-৪৩১৩, খতিয়ান নং- ২১৭৪, নং-২০৬৬। আমার বাবার মৃত্যুর পর আওয়ামী সরকারের ভুমিদর্স্যু সোনালী ফ্লাওয়ার মিলস স্বত্বাধিকারী আসলামগং রংপুর জেলাপ্রশাসক কর্তৃক দাবিকৃত নিলামের বিতর্কিত কাগজপত্র দিয়েই মাছভর্তি ভরাপুকুরে মাটি ভরাট করে জবরদখল করেন। আমরা দীর্ঘদিন যাবত বিভিন্ন সরকারি বেসরকারি অফিস আদালতসহ পুলিশ প্রশাসনের নিকট ধর্না দিয়েও সেই জমি পুনঃউদ্ধার করতে পারিনি। সম্প্রতি বছর খানেক আগে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুসন্ধান ফরম পূরণ করে তথ্য নিতে গিয়ে দেখতে পারি জেলা প্রশাসক কার্যালয় থেকে সেই সময়ে ওই জমিতে কোনো ধরনের নিলাম হয়নি। পরে আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলে সিটি কর্পোরেশনের সম্পত্তি শাখায় জমি মাপযোগ করার জন্য আবেদন করলে সিটি কর্পোরেশনের সার্ভেয়ার গত ২৪শে অক্টোবর এসে আমাদের সিমানা নির্ধারণ করে দিয়ে যায়। সেই মোতাবেক আমরা আমাদের প্রাপ্ত সম্পত্তি ঘিরে নিয়ে বসবাস করার উপযোগী করে তুলতে স্থাপনা নির্মাণের সরজ্ঞাম নিয়ে এসে রাখি। এমন্তবস্থায় গত ২৫শে অক্টোবর শুক্রবার সকালে ভুমিদস্যু আসলাম গং বিভিন্ন এলাকার টোকাই ও গুন্ডা বাহিনীকে নিয়ে এসে আমাদের নির্ধারিত সিমানা ও ঘরবাড়ি নির্মাণের সামগ্রী লুটপাট করে নিয়ে আবারো জবর দখল করে। এঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একাধিক অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। তিনি আরো বলেন, এই আসলামগং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর,তারা বিগত সময়ে এই আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে জমি জবরদখল করে নিয়ে আমাদের নিঃস্ব করে দিয়েছে। এসময় ভুক্তভোগী পরিবারের অন্য সদস্যরা পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ভূমিদস্যু আসলামগংদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও জবরদখল হওয়া সম্পত্তি পুনঃউদ্ধার চেয়ে আকুতি জানান।

Read More »

রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালীত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনকার গণঅভ্যুন্থানে শাহাদৎ বরণকারী ও আহত বীরদের আর্থিক অনুদান প্রদান করা হয়। গতকাল (২৬ অক্টোবর) শনিবার বেলা ১টায় রংপুর পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজ অডিটরিয়ামে সুধী সমাবেশ অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ ময়নুল ইসলাম (এনডিসি)। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, রংপুর বিভাগীয় কমিশিনার (ভারপ্রাপ্ত) মোঃ আজমল হোসেন, রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, লেপ্টেনেন্ট কর্ণেল মাসুদ, রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন সহ অন্যান্য অতিথিবৃন্দ । অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার (সিটিএসবি প্রধান) মোঃ আবু বকর সিদ্দিক। আলোচান শেষে প্রধান অতিথি বৈষম্যবিরোধী ছাত্র-জনকার গণঅভ্যুন্থানে শাহাদৎ বরণকারী ও আহত বীরদের আর্থিক অনুদান প্রদান করেন।

Read More »

বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি রংপুর জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

  জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:  বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় কমিটির দাখিলকৃত ৯ দফা দাবী বাস্তবায়নের লক্ষে  ও বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি রংপুর জেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৫টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভায় মোঃ মাসুদ পারভেজের আহবানে ও মোঃ মজনু তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের গাড়িচালক আব্দুল আউয়াল, রংপুর বিভাগীয় কমিশনারের গাড়িচালক শামীম হাওলাদার,   রংপুর জেলা প্রশাসকের গাড়িচালক আজিজুর রহমান, রাশেদুজ্জামান,  রংপুর মৎস অধিদপ্তরের গাড়িচালক স্বশধ, রংপুর বেতার কেন্দ্রের গাড়িচালক বেলাল হোসেন সহ সকল সদস্যবৃন্দ। সভায় উপস্থাপন করা হয়  ০৯ দফা দাবীসমূহ ঃ ১। বৈষম্যমুক্ত ১ম গে-ডেস বাস্তবায়নের লক্ষো পে-কমিশন গঠন করতে হবে। পে-কমিশনে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় কমিটির একজন প্রতিনিধি রাখতে হবে। পে-স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বতীকালীন সময়ের জন্য ৪০% মহার্ঘভাতা প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের প্রদান করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য ১০ ধাপে বেতন ডেল নির্ধারণ করতে হবে। ২০১৫ সালে পে-স্কেলের গেজেটে প্রত্যাহারকৃত হেডী ডেলসহ ০৩ টি টাইম স্কেল, সিলেকশান গ্রেড পূর্ণবহালসহ বেতন জ্যোষ্ঠতা পুণঃ বহাল করতে হবে। ২। বাংলাদেশ সরকারি গাড়িচালক পদটি কারিগরি পদ হিসেবে ঘোষণা করা। ৩। বাংলাদেশ সরকারি গাড়িচালক পদের নামের পরিবর্তন করে (এমটিও) মটর ট্রান্সপোর্ট অপারেটর নাম করন করা। ৪। বাংলাদেশ সরকারি গাড়িয়ালক পদটি এক পোস্ট বান্ডিল পূর্বক পদোন্নতির ব্যবস্থা করা। ৫। বাংলাদেশ সরকারি গাড়িচালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন পদ্ধতি সহজীকরণ করা। ৬। বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির কেন্দ্রীয় কার্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউটসহ ভবন ঢাকায় স্থায়ী যায়গায় বরাদ্দ করা। ৭। বাংলাদেশ সরকারি গাড়িচালকদের অধিকাল ভাতার ঘন্টা নিরূপন পদ্ধতি মহামান্য হাইকোর্টের গাড়িচালকদের ন্যায় করা। ৮। বাংলাদেশ সরকারি গাড়িচালকদের ঝুঁকি ভাতা অথবা রেশন ব্যবস্থা চালু করা। ৯। আউট সোর্সিং, প্রথা বাতিল পূর্বক স্থায়ী সকল সরকারি গাড়িচালক শূণ্য পদে অবিলম্বে নিয়োগ প্রদান করা।

Read More »

বাজুস রংপুর জেলা শাখার মতবিনিময় ও সম্মাননা স্মারক প্রদান

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জুয়েলাস এসোসিয়েশন (বাজুস)  রংপুর জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা  ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাত ৯ টায় রংপুর মহানগরীর দেওয়ানবাড়ী রোডস্থ  বাজুস রংপুর জেলা শাখার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন রংপুর জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জি. আর. মকছুদার রহমান চৌধুরী (রঞ্জু) কে সম্মাননা স্মারক প্রদান  করেন বাজুস রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল। এ সময় উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, সহ-সাধারণ সম্পাদক মোঃ আরেফুল হক লাইজু, কার্যনির্বাহী সদস্য মোঃ সফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহিন উদ্দিন বকশী, মোঃ হান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »