জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনকার গণঅভ্যুন্থানে শাহাদৎ বরণকারী ও আহত বীরদের আর্থিক অনুদান প্রদান করা হয়। গতকাল (২৬ অক্টোবর) শনিবার বেলা ১টায় রংপুর পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজ অডিটরিয়ামে সুধী সমাবেশ অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ ময়নুল ইসলাম (এনডিসি)।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, রংপুর বিভাগীয় কমিশিনার (ভারপ্রাপ্ত) মোঃ আজমল হোসেন, রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, লেপ্টেনেন্ট কর্ণেল মাসুদ, রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন সহ অন্যান্য অতিথিবৃন্দ ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার (সিটিএসবি প্রধান) মোঃ আবু বকর সিদ্দিক। আলোচান শেষে প্রধান অতিথি বৈষম্যবিরোধী ছাত্র-জনকার গণঅভ্যুন্থানে শাহাদৎ বরণকারী ও আহত বীরদের আর্থিক অনুদান প্রদান করেন।
















