সর্বশেষ
সর্বশেষ

Day: November 6, 2024

রংপুরে সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলায় গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়। গংগাচড়া থানার ওসি মোহাম্মদ আল এমরান জানান, মাজহারুল ইসলামকে গ্রেফতারের পর মহানগর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চেয়ারম্যান লেবু ছাত্র আন্দোলনে নগরীর সিটি বাজার এলাকায় পুলিশের গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলার ৪৪ নম্বর আসামি। জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে সিটি বাজার কাঁচামাল আড়তে সবজি কিনতে আসেন সাজ্জাদ। এ সময় বাজারের সামনে ছাত্র-জনতার আন্দোলন শুরু হয়। এক পর্যায়ে তিনি আন্দোলন কারীদের পানি ও রুটি দিতে এগিয়ে আসলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় গত ২০ আগস্ট সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩’শ জনের বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালী আমলী আদালতে হত্যা মামলা দায়ের করেন। এ মামলার ৪৪ নম্বর আসামী ছিলেন মাজহারুল ইসলাম লেবু। তিনি গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

Read More »

রমেকের বৈষম্যবিরোধী চিকিৎসক ও শিক্ষার্থীদের আনন্দ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেডিকেল কলেজে সদ্য পদন্নতী প্রাপ্ত নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ শরিফুল ইসলামের যোগদান উপলক্ষে আনন্দ মিছিল বের করেন বৈষম্যবিরোধী চিকিৎসক ও শিক্ষাথীরা। রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সদ্য নিয়োগপ্রাপ্ত রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মাহফুজার রহমানকে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তার স্থলে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেন দিনাজপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. শরিফুল ইসলাম। এ উপলক্ষে গতকাল (০৬ নভেম্বর) বুধবার সকাল ১১টায় রংপুর মেডিকেল কলেজ চত্বরে বৈষম্যবিরোধী চিকিৎসক ও শিক্ষার্থীদের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে যোগদানকৃত নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শরিফুল ইসলাকে ফুলের শুভেচ্ছা জানান রংপুর মেডিকেল কলেজের বৈষম্যবিরোধী সকল চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীরা। উল্লেখ্য ঃ গত বুধবার (৩০ অক্টোবর) থেকেই ডা. মাহফুজার রহমানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন রমেকের চিকিৎসক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনকারীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনে অংশ নেওয়া মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তৎকালীন উপাধ্যক্ষ মাহফুজার রহমান। এ ছাড়াও পুলিশ ও প্রশাসনের সঙ্গে মিলে শহীদ আবু সাঈদ হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট বদলাতে প্রতিবেদন প্রস্তুতকারী চিকিৎসককে চাপ দিয়েছিলেন তিনি এবং সেই সময়ের অধ্যক্ষ। তাছাড়া ডা. মাহফুজ স্বাধীনতা চিকিৎসক পরিষদেরও (স্বাচিপ) নেতৃত্ব দিয়েছেন। চিকিৎসকদের অভিযোগ, ডা. মাহফুজার রহমান উপাধ্যক্ষ থাকাকালে তার কক্ষে ছাত্রলীগের নেতাকর্মীদের অবাধ যাতায়াত ছিল। বিশেষত ছাত্রলীগ নেতা প্রান্ত সারাক্ষণই তার কক্ষে বসে থাকতো। এ নিয়ে একাডেমিক কাউন্সিলেও আপত্তি তোলা হয়েছিল। এ ছাড়া আওয়ামী লীগের আমলে টানা পাঁচ বছর উপাধ্যক্ষ ও চার বছর মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন ডা. মো. মাহফুজার রহমান। এ সময় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

Read More »

আন্দোলনের মুখে ডা. মাহফুজ ওএসডি, রংপুর মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. শরিফুল ইসলাম

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মাহফুজার রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁর স্থলে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. শরিফুল ইসলাম। স্বাস্থ্য শিক্ষা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দুর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এর নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।’ ডা. মো. শরিফুল ইসলাম দিনাজপুর মেডিকেল কলেজের শিশু বিভাগে (অধ্যাপক, চলতি দায়িত্ব) কর্মরত ছিলেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘বদলি/পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী ১০.১১.২০২৪ খ্রি. তারিখের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১১.১১.২০২৪ খ্রি. তারিখ পূর্বাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Release) বলে গণ্য হবেন; বদলি/পদায়নকৃত কর্মকর্তাগণ অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভ ইন হবেন। বর্ণিত কর্মকর্তাগণ যোগদানের পর পিডিএস আপডেট করবেন। পদায়নকৃত কর্মকর্তার যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইল perl@mefwd.gov.bd প্রেরণ করবেন।’ রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর আগে গত ২৯ অক্টোবর রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. সরওয়ার জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠিতে কলেজের উপাধ্যক্ষ মাহফুজার রহমানকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর উপাধ্যক্ষ করা হয় সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেনকে। এর পর দিন বুধবার (৩০ অক্টোবর) থেকেই ডা. মাহফুজার রহমানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন রমেকের চিকিৎসক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা, ওই দিনেই অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেন। আন্দোলনকারীদের দাবি, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তৎকালীন উপাধ্যক্ষ মাহফুজার রহমান। এ ছাড়াও পুলিশ ও প্রশাসনের সঙ্গে মিলে শহীদ আবু সাঈদ হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট বদলাতে প্রতিবেদন প্রস্তুতকারী চিকিৎসককে চাপ দিয়েছিলেন তিনি এবং সেই সময়ের অধ্যক্ষ। তাছাড়া অধ্যাপক মাহফুজ স্বাধীনতা চিকিৎসক পরিষদেরও (স্বাচিপ) নেতৃত্ব দিয়েছেন। অভিযোগ আছে অধ্যাপক মাহফুজার রহমান উপাধ্যক্ষ থাকাকালে তার কক্ষে ছাত্রলীগের নেতাকর্মীদের অবাধ যাতায়াত ছিল। বিশেষত ছাত্রলীগ নেতা প্রান্ত সারাক্ষণই তার কক্ষে বসে থাকতো। এ নিয়ে একাডেমিক কাউন্সিলেও আপত্তি তোলা হয়েছিল। এ ছাড়া আওয়ামী লীগের আমলে টানা পাঁচ বছর উপাধ্যক্ষ ও চার বছর মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন ডা. মো. মাহফুজার রহমান। এ সময় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। অধ্যক্ষকে অপসারণ দাবির ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল দুই ঘণ্টার শাট ডাউন পালন করেন চিকিৎসক ও শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুসারে, সকালে কলেজ ক্যাম্পাস ও হাসপাতাল এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Read More »

বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে যুক্তরাজ্য থেকে চিকিৎসক টিমের হাসপাতালে পরিদর্শন

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় যুক্তরাজ্য থেকে চিকিৎসকদের একটি টিম বাংলাদেশে এসেছে। আজ নভেম্বর ৫ মঙ্গলবার দুইজনের একটা মেডিকেল টিম ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) আন্দোলনে আহত ভর্তি রোগীদের পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় আলোচনা করেন। নিটোরের পরিচালক ডা. কাজী শামীম উজজামান জানান, যুক্তরাজ্য থেকে আসা দুইজনের চিকিৎসক টিম হাসপাতালে আহত ৬৫ জন রোগীকে দেখেছেন। তারা আমাদের চিকিৎসা প্রটোকলের সাথে একমত পোষণ করেছেন। এদের মধ্যে ১৪/১৫ জন রোগীর ব্যাপারে আগামীকাল তারা বিস্তারিত প্রতিবেদন দিবেন এবং পরবর্তীতে প্রতিবেদনের উপর ভিত্তি করে যুক্তরাজ্যের চিকিৎসকগণ প্রয়োজনীয় সার্জারি সম্পন্ন করবেন। রোগীদের সুচিকিৎসার্থে যুক্তরাজ্যের এ চিকিৎসক টিমটি ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

Read More »

রংপুরে সিপিআর বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে কার্ডিও পালমোনারী রিসাসিটেশন-সিপিআর বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) প্রাইম মেডিকেল কলেজ মিলনায়তনে এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের রেজিস্টার ডাঃ মুহাম্মদ হাসান মাহবুব-উর-রহমান। হার্ট অ্যাটাকে প্রশিক্ষিত ব্যক্তিরা বুকে চাপ দেয়া, মুখে বাতাস দেওয়াসহ সিপিআরের বিভিন্ন কলাকৌশল অবলম্বন করলে প্রাণ রক্ষা করা সম্ভব বলে সেমিনারে জানানো হয়। সেই সাথে রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শসহ শিক্ষার্থীদের সিপিআর নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব) ডাঃ গোলাম রসুলের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান ডাঃ গোলাম হোসেন, এনেসথেসিওলজি বিভাগের প্রধান ডাঃ কেএইচ আল হোলাল দিদারুল আলমসহ শিক্ষক, শিক্ষার্থী, নার্সরা। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ জলিল খান এমবিএ মার্কেটিং।

Read More »

বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ছড়িয়ে দিতে রংপুরে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ছড়িয়ে দিতে রংপুর কারমাইকেল কলেজ ও রংপুর মডেল কলেজে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় রংপুর মহানগর ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গতকাল মঙ্গলবার সকালে কারমাইকেল কলেজ ও রংপুর মডেল কলেজ মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ছড়িয়ে দিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এমএম মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক: সালেহ মো: আদনান, তাইজুল ইসলাম খান উপস্থিত হন। এসময় রংপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, যুগ্ম আহবায়ক সফিউল ইসলাম সবুজ, মুকিতুর রহমান মেরিন, শহারিয়ারর রাহাত, কারমাইকেল কলেজের সাধারণ সম্পাদক আবু হাসনাত লেলিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ উল আলম মীমসহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে রংপুর জেলা ও অধীনস্থ ১১টি ইউনিটের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। এসময় রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেওয়াজ জোহা, সিনিয়র যুগ্ম আহবায়ক মিলু সরকার, যুগ্ম আহবায়ক মো: আকাশ, সদস্য সচিব আবতাবুজ্জামান সুজনসহ জেলা ও বিভিন্ন উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, আগামী ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদের ভালোর জন্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদলের অবদান অনেক রয়েছে। বিএনপি ও ছাত্রদলের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, অনেকেই আহত হয়েছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা বিস্তারের জন্য নারী শিক্ষা, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে উপবৃত্তি চালু করেছিলেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যারা অসচ্ছল পরিবার থেকে আসে তাদের জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ছড়িয়ে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান

Read More »

নবাগত রংপুর বিভাগীয় কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত রংপুর বিভাগীয় কমশিনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকাল ৩টাং নগরীর সিও বাজার সংলগ্ন বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনিযুক্ত রংপর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আজমল হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুরের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।

Read More »

রমেকের বৈষম্যবিরোধী চিকিৎসকদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আওয়ামী লীগপন্থি অধ্যক্ষের অপসারণের দাবিতে ৭ম দিনের মতো রংপুর মেডিক্যাল কলেজে বিরোধী চিকিৎসক ছাত্র, ড্যাবসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ কর্মসূচি পালন করেন। গতকাল (০৫ নভেম্বর) মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ঘন্টা কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল করেন চিকিৎসক, ছাত্র ও কর্মচারীরা। বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনকারীদের সমন্বয়ক ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মন্ডল বলেন, আজকে দুই ঘণ্টার কর্মবিরতি চলছে। ফ্যাসিবাদের দোসর ডা. মাহফুজকে অধ্যক্ষের পথ থেকে না সরানো হলে আগামীকাল থেকে শাউটডাউনে যাব আমরা। ন্যাশনাল ডক্টরস ফোরামের বিভাগীয় সভাপতি ডা. মোহাম্মদ হোসেন বলেন, ছাত্র-জনতার রক্তের মধ্য দিয়ে অভ্যুত্থানের পরও একজন ফ্যাসিবাদীকে এই হাসপাতালের অধ্যক্ষ করা হয়েছে। তাকে দ্রুত অপসারণ করা না হলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাচ্ছি। গত ২৯ অক্টোবর ডা. মাহফুজার রহমানকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। এর পরদিন থেকে তার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসজুড়ে আন্দোলন শুরু হয়। আজকে দুই ঘণ্টার কর্মবিরতি শেষে তাদের দাবি মানা না হলে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

Read More »

জাতীয় পরিকল্পনা কমিশনের চেয়ারপারসন ড. ইউনুস

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া ; ঢাকা, বাংলাদেশ জাতীয় পরিকল্পনা কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিশনের চেয়ারপারসন হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকল্প চেয়ারপারসনের দায়িত্ব পেয়েছেন বরাবরের ন্যায় অর্থ উপদেষ্টা। সোমবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) জাহেদা পারভীন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ‘বাংলাদেশ পরিকল্পনা কমিশন’ গঠন করেছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে ভাইস চেয়ারপারসন ও পরিকল্পনা কমিশনের সদস্যদের এ কমিশনের সদস্য এবং পরিকল্পনা বিভাগের সচিবকে সদস্য-সচিব করা হয়েছে। কমিশনের কার্যপরিধিতে বলা হয়, রুলস অব বিজনেস-১৯৯৬ অনুযায়ী কমিশনের কার্যপরিধি হচ্ছে- দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, জাতীয় অর্থনৈতিক পরিষদ কর্তৃক অনুমোদনের লক্ষ্যে উপস্থাপনের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) খসড়া চূড়ান্ত করা। জাতীয় অর্থনৈতিক পরিষদে উপস্থাপনের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন পর্যালোচনা ও হালনাগাদকরণের নির্দেশনা প্রদান। জাতীয় পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ বিষয়াবলি পর্যালোচনা এবং জাতীয় পরিকল্পনার গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়াবলি সম্পর্কে আন্ত:মন্ত্রণালয় মতপার্থক্য দূরীকরণ। এতে আরও বলা হয়, প্রয়োজনে ভাইস চেয়ারপারসনের সভাপতিত্বে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের বর্ধিত সভা করা যাবে। এজন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব/সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব এবং গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় মতপার্থক্যের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি/প্রতিনিধিদের বর্ধিত সভায় যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হবে। এ কমিশনে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন। এছাড়াও কমিশনের বৈঠক প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। প্রয়োজনে কমিশন নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। পরিকল্পনা বিভাগ কমিশনকে সাচিবিক সহায়তা প্রদান করবে। পাশাপাশি পরিকল্পনা কমিশনের বর্ধিত সভা খসড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও খসড়া সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদনের লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদে উপস্থাপনের জন্য সুপারিশ করবে। তবে এ সংক্রন্ত বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ১৮ জানুয়ারি ২০১৮ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন বাতিল বলে গণ্য হবে। এটি অবিলম্বে কার্যকর হবে।

Read More »