সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে সিপিআর বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা

রংপুরে সিপিআর বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে কার্ডিও পালমোনারী রিসাসিটেশন-সিপিআর বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) প্রাইম মেডিকেল কলেজ মিলনায়তনে এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের রেজিস্টার ডাঃ মুহাম্মদ হাসান মাহবুব-উর-রহমান। হার্ট অ্যাটাকে প্রশিক্ষিত ব্যক্তিরা বুকে চাপ দেয়া, মুখে বাতাস দেওয়াসহ সিপিআরের বিভিন্ন কলাকৌশল অবলম্বন করলে প্রাণ রক্ষা করা সম্ভব বলে সেমিনারে জানানো হয়।

সেই সাথে রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শসহ শিক্ষার্থীদের সিপিআর নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব) ডাঃ গোলাম রসুলের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান ডাঃ গোলাম হোসেন, এনেসথেসিওলজি বিভাগের প্রধান ডাঃ কেএইচ আল হোলাল দিদারুল আলমসহ শিক্ষক, শিক্ষার্থী, নার্সরা। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ জলিল খান এমবিএ মার্কেটিং।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM