সর্বশেষ
সর্বশেষ

Day: November 22, 2024

রংপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সনাতনী সম্প্রদায়ের ৮ দফা দাবিতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আয়োজনে রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (২২ নভেম্বর )বিকাল ৩টায় মাহীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আট দফা দাবিতে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এ ছাড়াও বক্তব্য রাখেন ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থান থেকে তাঁদের অতিথিরগণ।

Read More »

ইসলামিক ফাউন্ডেশন’র বোর্ড অফ গভর্নর নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীকে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেন

বেলাল হোসেন সিকদার/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: চরমোনাই জামেয়া আহসানাবাদ রশীদিয়া কামিল মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অফ গভর্নর এর সদস্য মনোনীত হওয়ায় আলীয়া মাদরাসার শিক্ষকদের একক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। গতকাল ২১শে নভেম্বর দুপুরে মহাখালীর গাউসুল আজম মসজিদ কমপ্লেক্স এ আয়োজিত হয় বাংলাদেশর আলিয়া মাদ্রাসা থেকে যারা পি এইচডি ও এমফিল ডিগ্রী অর্জনকারী সম্মানিত ব্যক্তিবর্গ দের সংবর্ধনা অনুষ্ঠান, সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন’র নব নির্বাচিত বোর্ড অফ গভর্নর এবং সুনাম ও দক্ষতার সাথে সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রী অর্জনকারী অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী সাহেবকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল- মাদানীকে ফুল দিয়ে সংবর্ধনা দেন বাংলাদেশের ঐতিহ্যবাহী দারুন নাজাত কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক। সম্বর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন’র সভাপতি ও জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা সাব্বির আহমেদ মোমতাজী। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন এর সিনিয়র সহ- সভাপতি মাওলানা কবি রূহুল আমিন খান এবং বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন এর নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন আলিয়া মাদ্রাসা থেকে আগত অধ্যক্ষ, উপ অধ্যক্ষ এবং আলিয়া মাদ্রাসার শিক্ষা অঙ্গন থেকে পি এইচডি ও এমফিল ডিগ্রিধারী গন। অনুষ্ঠান থেকে সম্বর্ধনা পেয়ে অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী মিডিয়া কর্মীদেরকে তার দেয়া সাক্ষাৎকারে বলেন,বাংলাদেশে আলিয়া মাদ্রাসা তাদের স্বতন্ত্রতা বজায় রেখে দ্বীনি শিক্ষার বিস্তার সহ গবেষণার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে আদর্শ ও দক্ষ নাগরিক গড়ার একটি অন্যতম প্রতিষ্ঠান এর নাম আলিয়া মাদ্রাসা। তিনি আরো বলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন এর মাধ্যমে বাংলাদেশ আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে আরো যুগ উপযোগী করা হবে এবং আলিয়া মাদ্রাসার ছাত্ররাই ভবিষ্যতে এই দেশ ও জাতির নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক আল্লামা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বর্তমানে চরমোনাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন এর সিনিয়র সহ-সভাপতি ও ইসলামি ফাউন্ডেশন এর বোর্ড অফ গভর্নর সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানের উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন।

Read More »

‘তারুণ্যের একতায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ’

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : তারুণ্যের দায়িত্ব হলো দুর্নীতিকে চ্যালেঞ্জ করা। তারুণ্যের উদ্দীপনাকে প্রজ্বলিত করতে পারলেই কেবল দুর্নীতি দমন সহজ হবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এক আলোচনা সভায় এ কথা বলেন দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে কমিশনের সম্মেলন কক্ষে সচিব খোরশেদা ইয়াসমীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দুদক সচিব বক্তব্যের শুরুতে দুর্নীতি দমন কমিশন গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন। দুদক সচিব বলেন, দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এ দুর্নীতি দমন এবং দুর্নীতি প্রতিরোধ এ দু’টি  কাজ যুগপৎভাবে পরিচালনার বিধান রাখা হয়েছে। কেবল আইন প্রয়োগের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত বা সহনীয় পর্যায়ে আনা সম্ভব নয়। দুর্নীতি দমনের পাশাপাশি জনসচেতনতা তৈরির মাধ্যমে সকল শ্রেণি-পেশার মানুষকে দুর্নীতি বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করা গেলে দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, ‘তারুণ্যের একতায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  অনুষ্ঠানে লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশনের মহাপরিচালক মীর রুহুল আমীন বলেন, কোনও অভিযোগের অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে কোন নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে আমাদের কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণের প্রয়োজন। যা দুর্নীতি প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।  বিদ্যমান তথ্যপ্রযুক্তির সমান্তরালে দুর্নীতি মোকাবেলায় দুদকের প্রস্তুতি ও ভবিষ্যত কর্মপরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি মহাপরিচালক শিরীন পারভীন, অর্থ পাচার রোধে দুদকের করণীয় বিষয়ে মানিলন্ডারিংয়ের পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী, অনুসন্ধান ও তদন্ত কার্য পরিচালনায় নিযুক্ত কর্মকর্তাদের দায়িত্ব-কর্তব্য ও প্রস্তুতি বিষয়ে বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইব্রাহিম এবং দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক দুদকের বিভিন্ন কার্যক্রম বিষয়ে সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক বক্তৃতা করেন। আলোচনা সভায় সকল বিভাগীয় কার্যালয়, সমন্বিত জেলা কার্যালয় ও জেলা কার্যালয় জুম লিংকে সংযুক্ত থেকে অংশ নেন। দিবসটি উপলক্ষ্যে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়সহ সকল বিভাগীয় কার্যালয়, সমন্বিত জেলা কার্যালয় ও জেলা কার্যালয়ে ড্রপ-ডাউন ব্যানার স্থাপন করা করা হয়। এছাড়াও সমন্বিত জেলা কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে আলোচনা সভার আয়োজন করা হয়। // তথ্য সুত্রে //

Read More »

আমরা কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না- জাপা কো চেয়ারম্যান মোস্তফা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় পার্টি কোন রাৃজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। রাজনৈতিক দল সংস্কার হতে পারে। সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে আবারো ফিরতে পারে। তাছাড়া আওয়ামীলীগের সবাই তো খারাপ না, আওয়ামীলীগের মধ্যে ভালো রাজনীবিদও আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এসময় তিনি বলেন, যারা অন্যায়ের সাথে জড়িত, সেটা জাতীয় পার্টি, আওয়ামীলীগ, বিএনপি হউক না কেন, তাদের অপরাধীর শাস্তি নিশ্চিত করা কিন্ত যারা অপরাধ করেনি, দোষি না, তাদের রাজনীতি থেকে বিরত রাখার পক্ষে আমরা নই। কোন দলকে নিষিদ্ধ করে বাইরে রাখা বরং অংশগ্রহণমুলক নির্বাচনের জন্য তা অন্তরায়। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার দিকে সেন্ট্রার রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভার পূর্বে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে মোস্তফা বলেন, অন্তবর্তিকালীন সরকারের ১০০ দিন অতিবাহিত হলেও তারা নির্বাচনের কোন রোডম্যাপ দিতে পারেনি। এ ক্ষেত্রে তারা ব্যর্থ। কেননা অন্তবর্তিকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে একটা অংশগ্রহণমুলক নির্বাচন দেয়া। যেটার অপেক্ষায় দেশের মানুষ ১৭ বছর ধরে। অথচ তারা একেক সময় একেক কথা বলছেন, যার কারনে মানুষের মনে নানা বিষয়ে দানা বাধছে। তিনি আরো বলেন, অন্তবর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অত্যন্ত উচু মানের মানুষ। কিন্তু উনিতো কোন রাজনীতি করেন নাই, দেশ পরিচালনা করেন নাই। এজন্য দেশ পরিচালনায় অনেক ঘাটতি দেখা যাচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা উন্নতি হলে অন্যান্য সব সেক্টরেই সমস্যা। বিশেষ করে আইনশৃঙ্খলার ক্ষেত্রে পুলিশ একেবারে নিষ্ক্রিয়। পুলিশ সক্রিয় না হলে নির্বাচন কিভাবে হবে। পুলিশের কাজ তো আর্মি দিয়ে হবে না। কেননা ভোট সেন্টার পুলিশ ছাড়া কে পাহারা দিবে। তাই পুলিশকে সক্রিয় করতে হবে সবার আগে। আওয়ামীলীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে তিনি বলেন, আওয়ামীলীগ নিষিদ্ধের কথা উঠেছে কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধের কথা এখনও উঠে নাই। যখন উঠবে তখন দেখা যাবে। প্রধান উপদেষ্টার ডাকে ডায়লগের বিষয়ে বাইরে থেকে আলোচনা হলেও কোন উপদেষ্টা এখন পর্যন্ত কিছু বলে নাই। ডায়লগে কে ডাকলো, কে ডাকলো না, সেটা বিষয় না। জাতীয় পার্টি নিজেদের শক্তি সামর্থ বাড়াতে নিজেদের দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছে। নির্বাচন প্রসঙ্গে জাপা নেতা মোস্তফা বলেন, জাতীয় পার্টি একটি বৃহৎ দল। জাতীয় পার্টি ছাড়া দেশে নির্বাচন অনুষ্ঠিত হলে তা অংশগ্রহণমুলক হবে না। রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ বিভাগের ৮ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

Read More »

রংপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় সশস্ত্র দিবস উদযাপন উপলক্ষে রংপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থা রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২১ নভেম্বর) বৃহস্পতিবার সকালে রংপুর জিলা স্কুল অডিটরিয়ামে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যান সংস্থার রংপুর জেলা শাখার সভাপতি সার্জেন (অবঃ) তৌহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর প্রতীক (অব:) কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী। অনুুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবার হোসেন, বিশেষ অতিথি ছিলেন রংপুর প্রাইম মেডিকেল কলেজের পরিচালক মেজর হারন অর রশিদ, (আব) ক্যাপটেন মতিউর রহমান । এছাড়াও উক্ত অনুষ্ঠানে অন্যান্য অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন (অব) সার্জেন্ট মোঃ রেজাউল করিম ও সার্জেন্ট ইরসাদ জামিল।

Read More »

রংপুরে বাংলাদেশ রাফা সোসাইটির সশস্ত্র বাহিনী দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে রংপুরে বাংলাদেশ রাফা সোসাইটি ও রংপুর ডিফেন্স এক্স সোলজার ওয়েলফেয়ার সোসাইটির যৌথ আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২১ নভেম্বর) বৃহস্পতিবার সকালে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোচনা সভায় বাংলাদেশ রাফা সোসাইটি রংপুর জেলা শাখার সভাপতি (অব) লেফটেন্যান্ট মোঃ আব্দুর রহিমের সভাপিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব তানবীর হোসেন আশরাফী, রংপুর বিভাগের ডিফেন্স এক্স সোলজার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি (অব) সার্জেন্ট মোঃ মাইদুল ইসলাম, বাংলাদেশ রাফা সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক উপদেষ্টা লেফটেন্যান্ট ওয়ারেন্ট অফিসার মোঃ রফিকুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনা করেন মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ আমিনুল ইসলাম।

Read More »