জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
সনাতনী সম্প্রদায়ের ৮ দফা দাবিতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আয়োজনে রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (২২ নভেম্বর )বিকাল ৩টায় মাহীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আট দফা দাবিতে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এ ছাড়াও বক্তব্য রাখেন ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থান থেকে তাঁদের অতিথিরগণ।
















