
রংপুরে গণফোরামের কর্মি সম্মেলন অনুষ্ঠিত
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে গণফোরামের কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল (২৩ নভেম্বর) শনিবার বিকালে নগরীর মুলাটোল পাকারমাথা এলাকায় গণফোরাম রংপুরের আয়োজনে কর্মি সাভায় ডাঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণফোরাম সমন্বয়ক কমিটির সদস্য এ্যাড. একেএম জগলুর হায়দার আফ্রিক । প্রধান বক্তার বক্তব্য রাখেন গণফোরাম সমন্বয়ক কমিটির সদস্য মোস্তাক আহম্মেদ, বিশেষ অতিতির বক্তব্য রাখেন গণফোরাম সমন্বয়ক কমিটির সদস্য এ্যাড. মহিউদ্দিন আব্দুল কাদের, গণফোরাম এর সাবেক প্রেসিডিয়াম সদস্য এ্যাড. সেলিম আকবর, গণফোরাম এর সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নেতা মির্জা হাসান, গণফোরাম এর প্রচার ,প্রকাশনা ও গণ মাধ্যম উপ কমিটির সদস্য সচিব মোহাম্মদ উল্লাহ মধু, সহ অন্যান্য নেতৃবৃন্দ।










