জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে এবি পার্টির ২৬ নং ওয়ার্ড কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে নগরীর রবার্টসন্সগঞ্জ স্কুল মাঠে রংপুর মহানগর এবি পার্টির অন্তর্ভুক্ত ২৬ নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় এবি পার্টির নেতা মোঃ খুরশীদ আলম মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর এবি পার্টির যুগ্ম আহবায়ক অধ্যাপক গোলজার হোসেন ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক সাগর পাটোয়ারী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সদস্য সচিব মোঃ মাহাবুবার রহমান মাহাবুব। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কোতয়ালী থানার আহবায়ক ও মহানগরের যুগ্ম সদস্য সচিব মোঃ মোস্তাফিজার রহমান রঞ্জ, মহানগন যুব পার্টির আহবায়ক মোঃ রাহাত আরমান রনি,
সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন আশিক, সদস্য যোগদানকারী মোঃ রেজওয়ানুল বারী রিজন। আলোচনা শেষে ২৬ নং এবি পার্টির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মোঃ খুরশীদ আলম মুন্নাকে আহবায়ক ও মোঃ ইকবাল হোসেনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।














