সর্বশেষ
সর্বশেষ

Day: December 25, 2024

রংপুর সদর ব্যাপ্টিষ্ট চার্চে খ্রীস্টানদের বড়দিন উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয় । বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর রাধাবল্লভ এলাকায় আরডিআরএস ভবন সংলগ্ন রংপুর সদর ব্যাপ্টিষ্ট চার্র্চে যিশুর জন্মদিন ও শুভ বড়দিন উপলক্ষে রংপুর সদর ব্যাপ্টিষ্ট চার্চের ফাদার রেভারেস্ট সখরীয় বৈরাগীর নেতৃত্বে উপাসনা, প্রার্থনা পাঠ ও সংগীতে অংশ নেন খ্রীস্টন ধর্মালম্বীরা। এরপর ১১টায় বড়দিন উদযাপন উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সেনা বাহিনী ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ন কাইয়ুম। এ সময় বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সদর ব্যাপ্টিষ্ট চার্চের ফাদার রেভারেস্ট সখরীয় বৈরাগী। বড়দিন উদযাপন উপলক্ষে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছেন খ্রিস্টান ধর্মের মানুষেরা। গাইছে ধর্মের গান। চাইছে ক্ষমা ও করছে পাপ মুক্তির জন্য প্রার্থনা। এদিকে নিরাপত্তা নিশ্চিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনী গির্জার চারপাশে মোতায়েন করা হয়েছিল।

Read More »

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সাথে রংপুর বিভাগের বিভিন্ন জেলার জাতীয় পার্টি নেতৃবৃন্দের সঙ্গে পৃথক পৃথক মত বিনিময় অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সাথে রংপুর বিভাগের বিভিন্ন জেলার জাতীয় পার্টি নেতৃবৃন্দের সঙ্গে পৃথক পৃথক মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।(২৫ শে ডিসেম্বর) বুধবার দুপুরে রংপুর নগরীর সেনপাড়ায় পিত্রালয় স্কাই ভিউতে দিনাজপুর জেলা জাতীয় পার্টির নেত্রীর সঙ্গে মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মো: মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডেন্ট সদস্য এস এম ইয়াসির, ভাই চেয়ারম্যান আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর জেলান সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার হোসেন, দিনাজপুর জেলা জাতীয় পার্টির সিনিযর সহ-সভাপতি মীর মীর তৌহিদুল ইসলাম স্বপ্ন, কেন্দ্রীয় সদস্য ও জেলার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সুধীরচন্দ্র শীল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি দিনাজপুর জেলার সদস্য সচিব মীর মোহাম্মদ আনিসুজ্জামান মিলন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক মো:আসলাম, জাতীয় যুব সংগতি দিনাজপুর জেলার আহ্বায়ক নাসিম খান পিরু, জাতীয় পার্টি দিনাজপুর পৌর কমিটির সদস্য সচিব শোয়েব ইফতেখার৷ ও জাতীয় পার্টি বিরল উপজেলার সাধারন সম্পাদক দুলাল হোসেন। পরে বিকেলে ঠাকুরগাঁও জেলা, পঞ্চগড় জেলা, গাইবান্ধা জেলা ও কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি পঞ্চগড় জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও মুক্তযোদ্ধা সেক্টর কমান্ডার ভূঁইয়া, সহ-সভাপতি লুৎফর রহমান রিপন, জাকির হোসেন মৃধা, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভুট্টু, জাতীয় পার্টি পঞ্চগড় পৌর কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন, জাতীয় যুব সংহতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মনির ও ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউল বারী স্বপন চৌধুরীসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতার কর্মীবৃন্দ।এদিকে গত মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারী জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন তিনি।

Read More »

রংপুরের মর্নেয়া ইউনিয়ন বিএনপির নেতা মিঠুর সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের গংগাচড়া উপজেলার ৭নং মর্নেয়া ইউনিয়ন বিএনপির নেতা মীর কাশেম মিঠুর সংবাদ সম্মেলন । গতকাল (২৫ ডিসেম্বর) বুধবার বিকাল ৩টায় রংপুরের গংগাচড়া উপজেলার ৭নং মর্নেয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মর্নেয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মীর কাশেম মিঠু। তিনি বলেন, আমি ৯০ দশকে বিএনপি’র রাজনীতি সাথে যুক্ত হই এবং মর্ণেয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, পরে যুবদলের সভাপতি, এরপর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও পরে সভাপতি, এরপর জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে গংগাচড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও মর্ণেয়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। গত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন কারাবরণ মাথায় নিয়ে দলের কল্যাণে মানুষের সেবায় কাজ করছি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এক শ্রেণির সুবিধাভোগী ব্যক্তিবর্গ যারা গত ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সুবিধাভোগী। কিন্তু গত এক এগারো (ওয়ান এলিভেন) এর সময় থেকে অদ্যাবধি বিএনপি’র কোন ধরনের কর্মসূচিতে তাদের কোন প্রকার অংশগ্রহণ ছিল না। ৫ই আগষ্টের পর আবার সেই সমস্ত সুবিধাভোগী চক্র পুনরায় বিএনপি’র সুবিধা পেতে বিএনপি’র দুর্দিনে শত নির্যাতন ভোগকারী, কারাবরণকারী নেতাকর্মীদের বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করার অপকৌশল অবলম্বন করছে। যাহা দলের সুনাম ক্ষুন্ন সহ ত্যাগী নেতাকর্মীদের মনোবলকে ভেঙ্গে দিচ্ছে। ঐ ষড়যন্ত্রকারীরা বিএনপি’র রাজনীতিতে নতুন করে ঢুকার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের চরিত্র মর্ণেয়ার মানুষ এবং বিএনপি’র ত্যাগী নেতাকর্মীরা অবগত থাকায় তারা দলে ঢুকতে পারে নাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন যে, ফ্যাসিস্ট এর দোষরেরা যেন বিএনপিতে ঠাই না পায়, সে নির্দেশনা অনুযায়ী দলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ তাদের জাতীয়তাবাদী দলে অন্তর্ভুক্ত করেন নি। ফলে তারা ক্ষিপ্ত হয়ে মানববন্ধন সহ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সেই মানববন্ধনে তারা মর্ণেয়া ইউনিয়ন বিএনপি’র ৫নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ তোজাম্মেল হক-কে মর্ণেয়া ইউনিয়নের সাবেক সভাপতি দাবি করে। যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। বর্তমানে তোজাম্মেল হক শারীরিক অসুস্থ্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং দীর্ঘদিন থেকে তিনি দলে নিষক্রিয়। এই রকম কার্যক্রম যদি তারা পরবর্তীতে করার চেষ্টা করে, তাহলে দলের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে প্রতিরোধ গড়ে তুলে, তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ এবং দলের প্রাণ ত্যাগীদের সুনাম ক্ষুন্নকারী এই সব সুবিধাভোগীদের কোন প্রকার অভিযোগ, অনুযোগ আমলে না নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে দলের উর্দ্ধতন নেত্রীবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি।

Read More »

উন্নয়ন বঞ্চিত রংপুরকে এগিয়ে নিতে বৈষম্য নিরসন কর্মশালা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর: উন্নয়ন বঞ্চিত রংপুরকে এগিয়ে নিতে সঠিক রাজনৈতিক নেতৃত্ব, কৃষিতে সমতা, অঞ্চল ভিত্তিক বাজেট বরাদ্দ, কৃষিভিত্তি শিল্প গড়ে তোলা, তরুণ উদ্যোক্তা তৈরিসহ সমন্বিত উদ্যোগ নেয়ার বিষয়ে বৈষম্য নিরসন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী নগরীর আরকে রোডে এনজিও ব্যুরো এর হলরুমে ‘উন্নয়ন বৈষম্যের শিকার রংপুর বিভাগের বহুমাত্রিক দারিদ্র, শিল্পায়নে বন্ধ্যত্ব এবং বাজেট বৈষম্য নিরসনে করণীয় শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বুদ্ধিবৃত্তিক ও গঠনমূলক কর্মসুচির মাধ্যমে দাবি আদয়ের ঘোষনাও দেয়া হয়। প্রকাশ করা হয় ‘রংপুর’ ঘোষনাপত্র। অংশগ্রহনকারীরা বলেন, উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে বিগত সময়ের সরকারের দেয়া আশ্বাস বানীতে কেটেছে বহু বছর। উন্নয়ন বৈষম্যের জালে আটকা পরেছে পুরো অঞ্চল। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, কৃষি ও ভাড়ি শিল্পের ঘটেনি প্রসার। কৃষি নির্ভর রংপুরের মানুষ যতটুকু এগিয়েছেন তাদের নিজেদের চেষ্টায়। এতে স্বেরাচারী আওয়ামী লীগ সরকারে কোন কৃতিত্ব নেই। এবার সময় এসেছে। বৈষম্য ভেঙে এগিয়ে যাওয়ার। অবকাঠামোগত উন্নয়ন দিয়ে গোটা দেশ বা একটি অঞ্চলের সার্বিক উন্নয়ন বিচার করা অনেকটাই বোকামি। জনকল্যাণ মূলক উন্নয়নই হচ্ছে মূল উন্নয়ন। রংপুর বিভাগে কিছু অবকাঠামোগত উন্নয়ন হয়েছে সেটি আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে। উন্নয়নের নামে পকেট ভাড়ি করেছেন নেতারা। গরিবের রক্ত চুষে ফ্যাসিস্ট সরকারের এমপি, চেয়ারম্যানরা লাভবান হয়েছেন। এবার সময় এসেছে বৈষম্য ভাঙার। এক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। কর্মশালায় বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। কর্মশালায় সভাপতিত্ব ও মূল বক্তব্য উপস্থাপন করেন সমাজ-রাজনীতি বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাধ্যক্ষ, ড. আব্দুল্লাহ আল মামুন। কর্মশালায়, রংপুর বিভাগীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, মহানর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা সুজন সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন, নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর হোসেনসহ বিভাগের দিনাজপুর, গাইবন্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট জেলার রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ বৈষম্য নিরসন আন্দোলনের মুখপাত্র রিপন আহমেদ,মেহেদী হাসান সুমন অংশ নেন।

Read More »

এফ ও এইচ স্কুলের শিক্ষা সফর ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: এফ ও এইচ স্কুল কর্তৃক আয়োজিত শিক্ষা সফর-২০২৪ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এফ ও এইচ স্কুলের আয়োজিত এবং হিট সংস্থার এর বাস্তবায়নে গত (২৩ ডিসেম্বর) সোমবার সৈয়দপুর গোলাহাট পানির ট্যাংক মাঠে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো: জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ ও এইচ (ইউএসএ) বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর সৈয়দ ওসামা জালাল, সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো: শাহীন আক্তার শাহিন, সাবেক কাউন্সিলর মো: এরশাদ হোসেন পাপ্পু ও সৈয়দপুর শহর জামাতের আমীর মো:শরফুদ্দিন খান। হিড রংপুরের ভাইস চেয়ারম্যান এম এ বারীর সভাপতিত্বে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফ ও এইচ এর কো-অর্ডিনেট এম.এ লতিফ, সহকারী পরিচালক মো: শরফুদ্দিন, অর্থ সম্পাদক ওয়াকিল আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা এম এ আওয়াল, সৈয়দপুর এফ ও এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: আয়েশা সিদ্দিকাসহ রংপুর ও সৈয়দপুরের ৬টি এফ ও এইচ স্কুলের শিক্ষকগণ। সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজো, ভারসাম্য দৌড়, চকলেট দৌড়, মিউজিক্যাল চেয়ারসহ ৮টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Read More »

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদ ও পিতা-মাতা কবর জিয়ারত করেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পাঁচ দিনের সফরে রংপুর এসে গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি, পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের এবং মুন্সিপাড়া কেন্দ্রীয় কবরস্থানে মরহুম পিতা ও মাতার কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো: জাহেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে বাদ আছর পহেলা জানুয়ারি ২০২৫ জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনও যথাযথভাবে পালন ও সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহীন, সাধারন সম্পাদক কাজী মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম লেবুসহ অন্যান্য উপজেলার নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে এফপিএবি’র জেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কোভিড-১৯ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে সরকারি সৌকহোল্ডার, সিএসও অংশীদার, ধর্মীয় নেতা, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দদেয় নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় (এফপিএবি) রংপুর জেলা শাখা কার্যালয়ে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মইনুল ইসলাম, । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রংপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফপিএবি রংপুর শাখার সভাপতি মিসেস শারমিন আনাম । সভায় কোভিড-১৯ প্রকল্পের কার্যক্রম সমর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ম্যাধ্যামে বিগত ০১ মার্চ ২০২২- ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কার্যতের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন এফপিএবি রংপুর শাখার জেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রকিবুজ্জামান রাকিব। সভায় স্বাগত বক্তব্য রাখেন এফপিএবি রংপুর শাখার আজীবন সদস্য মোঃ শহিদুল আনাম তুহিন, রংপুর কারমাইকেল কলেজের অধ্যাপক (অবঃ) মোঃ মোফাচ্ছের আলী, রংপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) ও সাংবাদিক মোঃ সিদ্দিকুর রহমান, রংপুর সুলতান মোড় জামে মসজিদেও ইমাম মোঃ আব্দুস সালাম। উপস্থিত অংশ গ্রহণকারীগণ কোভিড-১৯ চলাকালীন এফপিএবি’র কার্যক্রমের প্রশংসা করেন। এবং কার্যক্রন চলমান রাখার জন্য মত প্রকাশ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/ প্রতিনিধি, ধর্মীয়নেতা, শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

Read More »

নবাগত রংপুর জেলা পুলিশ সুপারের সাথে মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: নবাগত রংপুর জেলা পুলিশ সুপার মোঃ আবু সাইমকে ফুলের শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ। গতকাল (২৪ ডিসেম্বর) দুপুরে নগরীর কাচারী বাজার রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে নবাগত রংপুর জেলা পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ আবু সাইমকে ফুলের শুভেচ্ছা জানান রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কে এম জালাল উদ্দীন আকবর। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ একাডেমিক (কলেজ) মোঃ জাহাঙ্গীর আলম, উপাধ্যক্ষ (প্রশাসন) মোঃ বাবর সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এ সময় সকলে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে মতবিনিময় করেন ।

Read More »

রংপুরে কালাম বাজারে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর আয়োজেনে বার্ষিক (তাফসিরুল কুরআন) ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার রাতে নগরীর পূর্ব বাবুখা কালাম বাজারে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা বায়জিদ হোসাইন সাহেব। দ্বিতীয় বক্তার বক্তব্য রাখেন পূর্ব বাবুখা দারুল উলুম জামে মসজিদের ইমাম হযরত মাওলানা রাজু কামাল সাহেব, তৃতীয় বক্তার বক্তব্য রাখেন কাউনিয়া রেল স্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোস্তাফিজার রহমান। অনুষ্ঠানে শ্যামপুর কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিতে আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর উম্মুল কুরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আলামিন আরিফ, রংপুর জামোদপুর বড় মসজিদের খতিব মাওলানা মোকাদ্দেস হাবীব। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ ফরিদ উদ্দিন, মোঃ আলমগীর হোসেন, মোঃ আব্দুল মান্নান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ রাখুবুল ইসলাম, সৈয়দ রফিকুল ইসলাম, মোঃ আবুল হোসেন, ডাঃ মোঃ শাহীন আলম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ ফেরদৌস, কালাম বাজরের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ফরহাদ সুলতান, মোঃ ফারুখ হোসেন, বিদ্যুৎ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সুগার, কেরামত আলী (পালিচড়াহাট), মোঃ আব্দুল খালেক (সুত্রাপুর), সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »