জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয় । বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর রাধাবল্লভ এলাকায় আরডিআরএস ভবন সংলগ্ন রংপুর সদর ব্যাপ্টিষ্ট চার্র্চে যিশুর জন্মদিন ও শুভ বড়দিন উপলক্ষে রংপুর সদর ব্যাপ্টিষ্ট চার্চের ফাদার রেভারেস্ট সখরীয় বৈরাগীর নেতৃত্বে উপাসনা, প্রার্থনা পাঠ ও সংগীতে অংশ নেন খ্রীস্টন ধর্মালম্বীরা। এরপর ১১টায় বড়দিন উদযাপন উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সেনা বাহিনী ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ন কাইয়ুম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সদর ব্যাপ্টিষ্ট চার্চের ফাদার রেভারেস্ট সখরীয় বৈরাগী। বড়দিন উদযাপন উপলক্ষে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছেন খ্রিস্টান ধর্মের মানুষেরা। গাইছে ধর্মের গান। চাইছে ক্ষমা ও করছে পাপ মুক্তির জন্য প্রার্থনা। এদিকে নিরাপত্তা নিশ্চিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনী গির্জার চারপাশে মোতায়েন করা হয়েছিল।
















