সর্বশেষ
সর্বশেষ

Day: February 19, 2025

রংপুরে কোল্ডষ্টোর ভাড়া কমানোর দাবিতে রাস্তায় আলু ফেলে আলুচাষীদের বিক্ষোভ।

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: প্রেসক্লাব চত্তরে আলু চাষীদের বাঁচানোর দাবিতে এবং কোল্ডষ্টোর ভাড়া কমানোর দাবিতে গতকাল ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার সকাল ১১টায় রংপুর রাস্তায় আলু ফেলে দিয়ে আলুচাষীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।আলুচাষী সংগ্রাম কমিটি,রংপুর এর জেলা আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আহসানুল আরেফিন তিতু, আলুচাষী জমশেদ আলী, রেজওয়ান শাহ,তছলিম উদ্দিন,রানা মিয়া, লক্ষীকান্ত রায়,মইনুল ইসলাম,নাসিরউদ্দিন প্রমূখ।নেতৃবৃন্দ বলেন আলু আমাদের প্রধান সবজি এবং অর্থকরী ফসল।বিশ্বব্যাপী আলুর চাহিদা ব্যাপক।উত্তরবঙ্গ বিশেষ করে রংপুরের জমি এবং আবহাওয়া আলু চাষের জন্য বিশেষভাবে উপযোগী।ফলে এই অঞ্চলের কৃষকরা প্রচুর আলু উৎপাদন করে।কিন্তু আলুর বাম্পার ফলন হলেও কৃষক লাভের মুখ দেখতে পারে না।আলু যেহেতু পঁচনশীল সবজি,তাই কৃষক বেশিদিন আলু ঘরে রাখতে পারে না।দ্রুত তাকে আলু বিক্রি করতে হয়।এই সময়ে ব্যবসায়ী সিন্ডিকেট আলুর বাজারে ধস নামিয়ে দেয় । ফলে স্বাভাবিকভাবেই কৃষক কোল্ডষ্টোরে আলু রাখার চেষ্টা করে।কিন্তু আলুর সিন্ডিকেট ব্যবসায়ী এবং বিভিন্ন কোম্পানি ষ্টোর মালিকদের সাথে যোগসাজশ করে ষ্টোরের বেশিরভাগ জায়গা আগেই বুকিং করে রাখে।ফলে কৃষকরা কোল্ডষ্টোরেও জায়গা পায়না। এভাবে ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে কোল্ডষ্টোর মালিকদের সিন্ডিকেট যুক্ত হয়ে কৃষককে পানির দরে আলু বিক্রি করতে বাধ্য করে।এবারেও দাম কম থাকার কারণে কৃষক জমিতে আলু বেশিদিন রেখে পাকিয়ে বীজ করার চেষ্টা করছে।কিন্তু ষ্টোরের বেশিরভাগ জায়গা খাবার আলুর জন্য বুকিং থাকায় বীজ আলুও কৃষকরা রাখতে পারবে না। ফলে আগামী বছর বীজের ভীষণ সংকট তৈরি হবে।প্রশাসনের তদারকির অভাবে কোল্ড মালিকরা রাতারাতি আলুর ভাড়া দ্বিগুন করে দিয়েছে।গতবছর এক বস্তা আলুর ষ্টোর ভাড়া ছিলো ২৮০ টাকা, এএবারে একই পরিমাণ আলু রাখার জন্য ব্যয় করতে হবে ৫৬০ টাকা।দেখার কেউ নেই! সভাপতির বক্তব্যে আনোয়ারা হোসেন বাবলু বলেন, আলুচাষী কৃষকদের রক্ষায়, কৃষি রক্ষায় আলুচাষী সংগ্রাম কমিটির পক্ষ থেকে ষ্টোর মালিক,আলুচাষী এবং জেলা প্রশাসনের একটি যৌথ মিটিংয়ের আয়োজন করার আহ্বান জানাই।এছাড়া নিম্নলিখিত দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই।

Read More »

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচনের দাবিতে মানববন্ধন করেন সাধারণ শ্রমিকরা । গতকাল (১৯ ফেব্রুয়ারি ) বুধবার সকাল ১১টায় রংপুর প্রেক্লাবের সামনে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ১১৬৩ এর সাধারন সভা ও সুষ্ঠ নির্বাচনের দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ শফিকুল ইসলাম, সোবহান হোসেন ড্রাইভার, সিদ্দিক হোসেন, নুর আলম, সফি, শহীদ, রফিক সহ সাধারন শ্রমিকগণ। বক্তারা বলেন, অবিলম্বে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও সুষ্ঠ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এছাড়া বর্তমানে মটর শ্রমিক ইউনিয়ন অফিসে যেসব আওয়ামীলীগের দোসর আছে, তাদেরকে প্রতিহত করার আহ্বান জানাই।

Read More »

রংপুরে অতিরিক্ত মহাপরিচালক আনসার বাহিনী শিক্ষিত তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা করছে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ বলেছেন, বাহিনীর পক্ষ থেকে গ্রাম পর্যায়ের শিক্ষিত তরুন তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। এর প্রথম পর্যায়ে ৮৫ হাজার যুবক যুবতীদের প্রশিক্ষণ দেয়া হবে। এই প্রশিক্ষণ শেষে তারা যেন ভালো উদ্যাক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং নতুন বাংলাদেশ গড়ার আস্থা অর্জন করতে পারে । পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্য বিভিন্ন সেবামূলক কাজের জন্য তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সৌদি আরবসহ বিভিন্ন দেশ-বিদেশে প্রশিক্ষণ প্রাপ্ত লোকজনদের পাঠানোর জন্য চাহিদা পাঠানো হচ্ছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর জেলার আয়োজনে আনসার ভিডিপি’র জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের অন্য কোন সংস্থার পক্ষে প্রত্যন্ত অঞ্চলে তড়িঘড়ি করে পৌঁছানো বা কাজ করা সম্ভব নয় আনসার বাহিনী ব্যাতীত। তাই আমরা বাহিনীর বিভিন্ন দিক নিয়ে কাজ করে যাচ্ছি। অল্প সময়ের মধ্যে আমরা আরও ভালো কিছু করবো। অতিরিক্ত মহাপরিচালক ফিদা বলেন, আমাদের বাহিনীকে সামনে এগিয়ে নিতে হবে। আমাদের অনেক দুর্বলতা রয়েছে, তা নিয়ে আমাদের মহাপরিচালক কাজ করে যাচ্ছেন। একটু সময় লাগবে সকল সমস্যা সমাধান হবে। জব অপুরচ্যুনিটি প্রসঙ্গে বলতে আমাদের অনেক যোগ্য ব্যক্তি রয়েছে। তাদের নিয়ে কাজ করছি, ভালো কিছু হবে। আমাদের স্বাস্থ্য সেবা খুবই দুর্বল, আমরা সে ব্যপারে কাজ করছি, যাতে অল্প খরচে এমবিবিএস চিকিৎসক দ্বারা ভালো চিকিৎসা এবং ঔষধ সেবা ব্যবস্থা করা হয় সার্বক্ষণিকের জন্য।এ সমাবেশে রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফরের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ (বিভিএম, পিভিএমএস)। এ সময় তারাগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাহিদা রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সায়েম, ঠাকুরগাঁও ৩৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক আব্দুল্লাহ আল হাদী, রংপুর সিভিল সার্জন ডা. মোস্তফা জামাল চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম (বিএএমএস)। অনুষ্ঠানের অংশ হিসেবে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ৪ টি বাইসাইকেল, ৪০টি ছাতাসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলার কর্মকর্তারাসহ রংপুর জেলার ৮ উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

Read More »

এবি ব্যাংকের গ্রাহক সম্মাননা অনুষ্ঠিত 

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: এবি ব্যাংকের গ্রাহক সমাবেশ ও সম্মননা অনুষ্ঠিত  । এবি ব্যাংক পিএলসি. এর আয়োজনে লালমনিরহাট শাখায় গ্রাহক সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৯ ফেব্রুয়ারি) বুধবার বিকাল ৪টায়  লালমনিরহাট শাখা কার্যালয়ে গ্রাহক সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের লালমনিরহাট শাখা ব্যবস্থাপক প্রতাপ চন্দ্র রায় সহ শাখার অন্যান্য কর্মকর্তাগণ । অনুষ্ঠানে আমন্ত্রিত গ্রাহকগণ ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সেই সাথে ব্যাংকের সার্বিক সেবা প্রদানে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে সন্মানিত গ্রাহকদের মাঝে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

Read More »