জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
এবি ব্যাংকের গ্রাহক সমাবেশ ও সম্মননা অনুষ্ঠিত । এবি ব্যাংক পিএলসি. এর আয়োজনে লালমনিরহাট শাখায় গ্রাহক সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৯ ফেব্রুয়ারি) বুধবার বিকাল ৪টায় লালমনিরহাট শাখা কার্যালয়ে গ্রাহক সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের লালমনিরহাট শাখা ব্যবস্থাপক প্রতাপ চন্দ্র রায় সহ শাখার অন্যান্য কর্মকর্তাগণ ।
অনুষ্ঠানে আমন্ত্রিত গ্রাহকগণ ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সেই সাথে ব্যাংকের সার্বিক সেবা প্রদানে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে সন্মানিত গ্রাহকদের মাঝে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
















