জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচনের দাবিতে মানববন্ধন করেন সাধারণ শ্রমিকরা । গতকাল (১৯ ফেব্রুয়ারি ) বুধবার সকাল ১১টায় রংপুর প্রেক্লাবের সামনে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ১১৬৩ এর সাধারন সভা ও সুষ্ঠ নির্বাচনের দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ শফিকুল ইসলাম, সোবহান হোসেন ড্রাইভার, সিদ্দিক হোসেন, নুর আলম, সফি, শহীদ, রফিক সহ সাধারন শ্রমিকগণ।
বক্তারা বলেন, অবিলম্বে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও সুষ্ঠ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এছাড়া বর্তমানে মটর শ্রমিক ইউনিয়ন অফিসে যেসব আওয়ামীলীগের দোসর আছে, তাদেরকে প্রতিহত করার আহ্বান জানাই।
















