সর্বশেষ
সর্বশেষ

Day: March 2, 2025

রংপুর চেম্বারের উদ্যোগে ইফতারের দোকানগুলোতে এপ্রোণ বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র রমজানের প্রথম দিনে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে উদ্যোগে ইফতারের দোকানগুলোতে খাবার পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য কর্মচারিদের মাঝে এপ্রোণ, হ্যান্ড গ্লোফস, মাস্ক, মাথার টুপি বিতরণ করা হয়। গতকাল ( ২রা মার্চ) বিকালে নগরীর কাচারী বাজার সহ বিভিন্ন এলাকার ইফতারীর দোকানের কর্মচারীদের এপ্রোণ, হ্যান্ড গ্লোফস, মাস্ক বিতরণ করেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোঃ আকবর আলী। এ সময় উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট মোঃ মোজাম্মেল হক ডাম্বেল , রংপুর জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল হক মুন্না, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর জোনায়েদ হোসেন রিপন, বিপ্লব, রেজাউল ইসলাম রেজা, সাফিউল হক, সাইফুল ইসলাম প্রমুখ ।

Read More »

রংপুরে জেএসডির পতাকা উত্তোলন দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে ২রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন বিদস উপলক্ষো আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ( ২রা মার্চ) রবিবার দুপুরে রংপুরের স্থানীয় একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ আমিন উদ্দিন বিএনসির সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সাদেক জিহাদী , জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) রংপুর মহানগর শাখার সভাপতি সাদেকাুর রহমান , সাধারণ সম্পাদক এবিএম মসিউর রহমান, সহ সার্জেন্ট আতিয়ার রহমান। বক্তারা বলেন, ৭১ এর ২রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন করেন ততকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি আ স ম আব্দুর রব, জাতীয় স্বীকৃতি হিসেবে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা ও প্রতি বছর দিবস পালন করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাই। অনুষ্ঠানের সভাপতি আমিন উদ্দিন বিএসসি বলেন, বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠনে জনগনের শাসন প্রতিষ্ঠায় দেশে ৯টি প্রদেশ, দুই কক্ষ পার্লামেন্ট , অংশীদারিত্বের গণতন্ত্র কায়েম, শ্রেণী ভিত্তিক প্রতিনিধিত্বে এক ব্যাক্তির দুই ভোট পদ্ধতি ও সংবিধান অমূল সংস্কারের দাবি জানাই।

Read More »

রংপুরে সুজন এর মানব্বন্ধন সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি যে, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। চারিদিক থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট, নারী ধর্ষণ, বিচার বহির্ভূত হত্যাকান্ড ইত্যাদির খবর আসছে। অপারেশন ডেভিল হান্ট চলা অবস্থাতেও সৃষ্ট অরাজকতা নিয়ন্ত্রণে আসছে না। বরং দৃষ্টিভঙ্গীগত সীমাবদ্ধতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং নিরীহ ও নিরপরাধ মানুষকে গ্রেফতার ও হয়রানির শিকার হচ্ছে। অসহনীয় এই অবস্থা ও অরাজকতা থেকে আমরা মুক্তি চাই। অন্যদিকে গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে এদেশের রাজনীতিতে পরিশুদ্ধ করে জনকল্যাণমুখী-আদর্শভিত্তিক রাজনীতি ফিরিয়ে আনার যে অপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। আর এ কারণেই আজ আমরা সুজন-এর পক্ষ থেকে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে সারাদেশে মানববন্ধন রচনা করেছি।আজকের এই মানববন্ধন থেকে অন্তর্র্বতীকালীন সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের বক্তব্য ও উদাত্ত আহ্বান:অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে। নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করো। সারাদেশে সৃষ্ট অরাজকতা দ্রুত নিয়ন্ত্রণ করো,অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করো। অপরাধীদের রক্ষা নয়, শাস্তি চাই। দল মত নির্বিশেষে অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনো: অবিলম্বে মব-কালচার বন্ধ করো: নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতার-হয়রানি বন্ধ করো,ফ্যাসিবাদ দমনে ফ্যাসিবাদী আচরণ পরিহার করো;বিশৃঙ্খলা উস্কে দিলে, শৃঙ্খলা ফেরানো যায় নাঃসংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই।বহুমত ও পথের অনুসারীদের শান্তিপূর্ণ সহাবস্থান চাই:সকল ধরনের রাজনৈতিক সহিংসত্য বন্ধ করো;গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করো।দ্রুত সংস্কার করো, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ো:দ্রুত সংস্কার করো, শোষণমুক্ত দেশ গড়ো।সংস্কারের মধ্য দিয়ে পরিচ্ছন্ন রাজনীতি চাই।সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য সৃষ্টি করো। সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলো সম্মিলিত অঙ্গীকার চাই।রাজনৈতিক দল স্বাক্ষরিত জাতীয় সনদ (সমঝোতা স্মারক) চাই।জাতীয় সনদই হতে পারে ঐকমত্য প্রতিষ্ঠার মূল দলিল,রাজনীতিতে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করধর্মীয় উপাসনালয়ে রাজনৈতিক প্রচারণা নিষিদ্ধ করো। দ্রুত সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করো। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার ফিরিয়ে দাও। সদপূর্ণ অসাম্প্রদায়িক বৈশিষ্ট্যের সংবিধান চাই। কোনো রাজনৈতিক দলের প্রতি অন্তর্র্বতী সরকারের পক্ষপাতমূলক আচরণ কাম্য নয়। জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণমুক্ত করো।

Read More »

পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস -২০২৫

বেলাল হোসেন সিকদার/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গত ২ই মার্চ পিরোজপুর জেলা প্রশাসক ও পিরোজপুর জেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস -২০২৫ পালিত হয়। জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ভোটার দিবস উপলক্ষে “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” এই স্লোগান কে সামনে রেখে জেলা প্রশাসন পিরোজপুর ও জেলা নির্বাচন অফিস পিরোজপুর এর যৌথ উদ্যোগ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। উক্ত জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে সকাল ১০ ঘটিকার সময় জেলা প্রশাসক পিরোজপুরের নেতৃত্বে সার্কিট হাউজ হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় এর পর সকাল ১০.৩০ মিনিটের সময় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক জনাব আশরাফুল আলম খান।জেলা প্রশাসক আশরাফুল আলম খান তার প্রধান অতিথির বক্তব্যে “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” এই স্লোগানকে সামনে রেখে বলেন ভোটার তালিকা সঠিকভাবে হালনাগাদসহ সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরির মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে আমরা সকলে যৌথভাবে কাজ করব। আমার সোনার বাংলাদেশে যাতে আর ভোট বিহীন নির্বাচন না হয় এ ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। এরপরে নতুন ভোটারদের মাঝে এনআইডি কার্ড বিতরণ করেন পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসার। জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবদুল মান্নান জেলা নির্বাচন অফিসার পিরোজপুর।

Read More »

পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে বোক্তাদের মাঝে ভ্রাম্যমান ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক পিরোজপুর

বেলাল হোসেন সিকদার/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র মাহে রমজান-২০২৫ উপলক্ষ্যে ভোক্তা পর্যায়ে সুলভ মূল্যে ডিম সরবরাহের লক্ষ্যে ২ ই মার্চ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ পিরোজপুর এর উদ্যোগে ভ্রাম্যমাণ ডিম বিক্রয় কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক পিরোজপুর। উদ্ধোধনী বক্তব্যে পিরোজপুর জেলা প্রশাসক জনাব আশরাফুল আলম খান বলেন পবিত্র রমজান মাসে নিম্ন আয়ের ক্রেতা সাধারণের মাঝে সুলভ মূল্যে ডিম বিক্রির জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে নিম্ন আয়ের মানুষের রমজানে প্রাণিজ প্রোটিনের চাহিদা মিটবে। এ সময় উপস্থিত জনসাধারণের মাঝে প্রতি ডজন ডিম ১১০ টাকায় বিক্রি করা হয়। ভ্রাম্যমান ডিম বিক্রয় কার্যক্রম পৌরসভার বিভিন্ন পয়েন্টে চলমান থাকবে মর্মে পিরোজপুর জেলা প্রশাসক সাংবাদিকদের কে জানান।

Read More »